Rezaul Karim Rony

Website

Rezaul Karim Rony (Fan Page- run by admins)
Rezaul Karim Rony a Political Analyst:Poet/Critical thinker/Journalist

A Healthy Society Grows Through Respect And Truth

26/09/2026

বিএনপির কোনো নেতার বিরুদ্ধে সমালোচনা করলে-ই যদি বহিষ্কার হতে হয়, তাহলে প্রশ্ন থেকে যায় এটা কোন বিএনপি?

26/09/2026

চারদিকে এতো বিএনপি কোথা থেকে আসলো?

21/09/2026

চলমান জ্বালানি সংকটে প্রধানমন্ত্রী তারেক রহমান তিন থেকে ছয় মাসের মধ্যে সংকট নিরসনের পরিকল্পনা চেয়ে স্বাগতম জানিয়েছিলেন বিরোধী দলকে।

তারপর বিরোধী দলের পক্ষ থেকে সংসদ অধিবেশনে গরম বক্তৃতা এলো, হাজারো গাড়ি নিয়ে দুইটা লং-মার্চ এলো, ৬ দফা-৭ দফা- ৫ দফা এলো; সবই এলো, শুধু সংকট নিরসনের কোনো পরিকল্পনাই এলো না। 🥴

20/09/2026

সংবিধানের অনুচ্ছেদ ৭ অনুযায়ী রাষ্ট্রের মালিক জনগণ। সেই মালিকানা জনগণ প্র‍্যাকটিস করে সংসদে তার প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে। এবং জনগণের মাধ্যমে নির্বাচিত সংসদ সংবিধানকে সামনে রেখে যেকোনো আইন তৈরি করার ম্যান্ডেট লাভ করে। এইজন্য সংসদকে বলা হয় সার্বভৌম।

অপরদিকে, কিছু প্রগতিশীল এবং বিরোধী দল যখন সংসদের সার্বভৌমত্বকে অস্বীকার করে, তখন পারতপক্ষে তারা জনগণের সার্বভৌমত্বকেই অস্বীকার করে।

তাদের যুক্তি অনুযায়ী সংসদের সার্বভৌমত্বে তারা আদালতকে যেই বাধা হিসেবে উপনিত করতে চায়, সেখানে আদালত মূলত ততোটুকুই বাতিল করতে পারে, যতোটুকু আইন সংবিধানের সাথে সাংঘর্ষিক কিংবা সংশোধনের প্রক্রিয়া অসাংবিধানিক।

এখানে আদালত সংবিধানের অভিভাবকের দায়িত্ব পালন করে থাকে। তবে সংসদে আইন প্রণয়নের ক্ষমতা বা এখতিয়ার কোনো ভাবেই আদালত দ্বারা প্রভাবিত হয় না।

জনগণের সংসদ সবসময়ই সার্বভৌম।

20/09/2026

দুইভাবে রাষ্ট্র শাসন করা যায়—
একটি হলো ভয় দেখিয়ে, আর অন্য-টি হলো ভালোবাসা ও আস্থার মাধ্যমে।

19/09/2026

সমাজে পাঠকের সংখ্যা উল্লেখযোগ্য ভাবে কমে যাচ্ছে। মাওলানা আবুল কালাম আজাদের ৫০ বছরের রাজনৈতিক জীবনকে ব্যাখ্যা করা হয় ১০ মিনিটের এনালাইসিস ভিডিও দিয়ে। সমাজের জন্য এই রীতিটা হাস্যকর।

আমাদেরকে পাঠকের সংখ্যা বাড়াতে হবে। ইতিহাসের অলিগলির সঠিক পাঠ তুলে আনতে হবে।

19/09/2026

বাইরের প্রতিপক্ষকে মোকাবিলা করা যায়!
কিন্তু দলের ভেতরের শত্রুতা ও স্বার্থের রাজনীতি বিএনপিকে অনেক ক্ষতি এবং দলের সাংগঠনিক কাঠামো দুর্বল করে তোলে।
—তাই এ-বিষয়ে সতর্ক থাকা জরুরী।

18/09/2026

১৭ বছর মিডিয়াকে ব্যবহার করা হয়েছে ফ্যাসিস্টের গদি পাকাপোক্ত করতে। সেই মিডিয়াকে এখন একটা অংশ ব্যবহার করছে মিথ্যা ফটোকার্ড, ভূয়া ন্যারেটিভ এবং প্রতিপক্ষের চরিত্রহননের মাধ্যম হিসেবে।

সত্যের ভয়াবহ রুপ হলো 'আংশিক সত্য'। সেই আংশিক সত্যকে ন্যারেটিভ বানিয়ে ফটোকার্ডের মাধ্যমে বাজারজাত করা হচ্ছে। সমালোচনার নামে সমাজে ঘৃণা ছড়ানো হচ্ছে।

এখান থেকে সমাজকে ঘুরে দাঁড়াতে হবে। সাইবার স্পেসে সকলের নিরাপত্তা নিশ্চিতে আইনের মাধ্যমে সরকারকে কঠোর হতে হবে। গালি কখনোই সমালোচনার মাধ্যম হতে পারে না। কোনো ব্যক্তির মতের সাথে অমিল হলেই তাকে গালি-গালাজ করা বৈধ হতে পারে না।

17/09/2026

বিদ্যুতের ভূতুড়ে বিল ও জনভোগান্তি কমাতে স্মার্ট প্রিপেইড মিটার-সহ আধুনিক সেবা নিশ্চিত করার জন্য বর্তমান সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

16/09/2026

৫ আগস্টের পর জুলাই স্পিরিটকে সবচেয়ে বেশি কলুষিত করেছে জামাত-এনসিপি। গালি-গালাজ, চরিত্রহনন, ট্যাগিং ও কুৎসিত বাক্যবাণের মধ্যে দিয়ে বারবারই তারা রাজনীতিকে পুরনো বন্দোবস্তের দিকে ঠেলে দিতে চেয়েছে। মুখে নতুন বন্দোবস্তের বুলি আওড়ানো ছাড়া বাস্তবে নতুন বন্দোবস্তের সিঙ্গেল কোনো উদাহরণ তাদের মাঝে নেই।

শুধু কলুষিতই নয়, এই জুলাইকে তারা ব্যবহার করেছে ক্ষমতা ও দুর্নীতির সিড়ি হিসেবে। সচিবালয়ে বদলি বাণিজ্য, কিংবা চাঁদার জন্য নিষিদ্ধ লীগারের বাসায় লোক পাঠানো, কিংবা থানা থেকে চাঁদাবাজ ছাড়িয়ে আনা, প্রায় দুই হাজার শহীদের বিনিময়ে এনসিপির এই অর্জন গুলো নিতান্তই লজ্জার।

শেষমেষ জুলাইয়ের প্রধানতম নেতাদের একজন আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা লোপাটের অভিযোগ; সেই আসিফ মাহমুদ কি জানে কতোজন মা এখনো তাদের সন্তানের কবর খুঁজে বেড়ায়??

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Rezaul Karim Rony posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share