National Citizen Party - NCP Adabor Thana

National Citizen Party - NCP Adabor Thana জাতীয় নাগরিক পার্টি (NCP)
আদাবর থানা, মোহাম্মদপুর
নাগরিকের অধিকার, স্বচ্ছতা ও বাস্তব সমাধান

04/09/2026
আঘাত দিয়ে অদম্য সাহসকে স্তব্ধ করা যায় না সহযোদ্ধা আলিফ চৌধুরীর পাশে আমরা! জাতীয় নাগরিক পার্টির (NCP) ‘জুলাই পদযাত্রা’য় ব...
30/07/2026

আঘাত দিয়ে অদম্য সাহসকে স্তব্ধ করা যায় না সহযোদ্ধা আলিফ চৌধুরীর পাশে আমরা!

জাতীয় নাগরিক পার্টির (NCP) ‘জুলাই পদযাত্রা’য় বিএনপি-ছাত্রদলের বর্বরোচিত ও সন্ত্রাসী হামলায় জাতীয় ছাত্রশক্তি নবীগঞ্জ উপজেলার অদম্য সংগঠক আলিফ চৌধুরী গুরুতর আহত হয়েছেন এবং তাঁর একটি চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিশেষ ফ্লাইটে ঢাকায় আনা হচ্ছে।

আহত সহযোদ্ধা আলিফ চৌধুরীর পাশে দাঁড়াতে ও চিকিৎসার তদারকিতে উপস্থিত ছিলেন:

▪️ এস. এম. সাইফ আলী চৌধুরী (রিভান) — যুগ্ম সমন্বয়কারী, আদাবর থানা, জাতীয় নাগরিক পার্টি (NCP)
▪️ মো. তোয়াছিন খান মাহিম — সদস্য, আদাবর থানা, (NCP)
▪️মো: ফেরদৌস হোসেন সোহান — আহ্বায়ক, মোহাম্মদপুর থানা, জাতীয় ছাত্রশক্তি
▪️ এবং সিলেট ও হবিগঞ্জ জেলা/মহানগর NCP ও জাতীয় ছাত্রশক্তির অন্যান্য নেতৃবৃন্দ।

রাজনৈতিক প্রতিহিংসা ও রাজপথের এ কাপুরুষোচিত হামলার আমরা তীব্র নিন্দা জানাই। রাজপথে রক্ত ঝরিয়ে তরুণদের সংগ্রামকে দাবিয়ে রাখা যাবে না!

30/06/2026
তরুণ প্রাণের স্পর্ধিত জাগরণ এবং আমাদের ছাত্র রাজনীতির অকুতোভয় কাণ্ডারী! ✊🇧🇩২০২৪ সালের জুলাইয়ের সেই রক্তঝরা দিনগুলোতে স্...
19/06/2026

তরুণ প্রাণের স্পর্ধিত জাগরণ এবং আমাদের ছাত্র রাজনীতির অকুতোভয় কাণ্ডারী! ✊🇧🇩

২০২৪ সালের জুলাইয়ের সেই রক্তঝরা দিনগুলোতে স্বৈরাচারের অন্ধকার টর্চার সেল, চোখ বাঁধা অবস্থা আর অমানুষিক নির্যাতন যাকে বিন্দুমাত্র দমাতে পারেনি। ২৪শে জুলাই ক্ষতবিক্ষত দেহে ফিরে এসেও যিনি নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে রাজপথে আপসহীন থেকেছেন।

আমাদের গর্ব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম মুখ্য চালিকাশক্তি এবং জাতীয় ছাত্রশক্তি-র বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব আবু বাকের মজুমদার-কে জন্মদিনের রক্তিম শুভেচ্ছা!

জাতীয় ছাত্রশক্তির হাত ধরে তরুণ প্রজন্মের যে ঐতিহাসিক জাগরণ ঘটেছে, তা রাষ্ট্র সংস্কারের এই অগ্রযাত্রায় আমাদের মূল চালিকাশক্তি। আপনার দীর্ঘায়ু, সুস্থতা এবং বৈপ্লবিক নেতৃত্ব কামনা করি।

— গভীর শ্রদ্ধা ও সংগ্রামী শুভেচ্ছান্তে:

আদাবর থানা এনসিপি (NCP)

National Citizen Party - NCP

19/06/2026

আদাবরে চাপাতি ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনায় অপরাধীদের ধরতে গিয়ে দুই পুলিশ কর্মকর্তা চাপাতির আঘাতে জখম হওয়ার সংবাদে মোহাম্মাদপুর থানা যুবশক্তির নেতৃবৃন্দ আজ আহত পুলিশ সদস্যদের শারিরীক অবস্থার খোঁজ-খবর নিতে থানায় যান। এসময় উপস্থিত ছিলেন আদাবর থানা এনসিপির যুগ্ম সমন্বয়কারী রিভান চৌধুরী ও মোহাম্মাদপুর থানা এনসিপির সদস্য দেলোয়ার হোসেন।

Address

Adabor
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when National Citizen Party - NCP Adabor Thana posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share