গাজীপুর জেলা আইএবি

গাজীপুর জেলা আইএবি "যারা আমার উদ্দেশ্য সংগ্রাম করে আমি তাদের-কে অবশ্যই আমার পথে পরিচালিত করব।" (আনকাবুত-৬৯)
(1)

ফিরে দেখা..........................আজ থেকে ঠিক ১ বছর আগে এমন একটা "জরুরি ঘোষণা" দিয়েছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ-আইএবি   ...
04/08/2025

ফিরে দেখা..........................
আজ থেকে ঠিক ১ বছর আগে এমন একটা "জরুরি ঘোষণা" দিয়েছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ-আইএবি


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আহুত 'মার্চ টু ঢাকা' কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে ০৫ আগস্ট ২০২৪ ইং সোমবারের ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক পূর্ব ঘোষিত দেশব্যাপী গণমিছিল কর্মসূচি প্রত্যাহার করা হলো।

#মার্চ_টু_ঢাকা_সফল_হোক

ইতিহাস কখনো গোপন থাকে না .......................................।বিএনপি ২০০১ সালে যখন ক্ষমতায় আসে তৎকালীন বিএনপির মহাসচি...
30/07/2025

ইতিহাস কখনো গোপন থাকে না .......................................।

বিএনপি ২০০১ সালে যখন ক্ষমতায় আসে তৎকালীন বিএনপির মহাসচিব এবং মন্ত্রী মরহুম আব্দুল মান্নান ভূঁইয়া বলেছিলেন, "টাকা দিয়ে কত আলেম কে কিনলাম কিন্তুু বরিশালের ঐ কালো মানুষটাকে কিনতে পারলাম না। বিএনপির এই মন্ত্রী শেষ জীবনে এসে আরো বলেছিলেন যে, জোটে নেওয়ার জন্য অনেক বড় বড় আলেমদের-কে পযর্ন্ত, টাকা এবং ক্ষমতার লোভ দেখিয়ে, হাতের কব্জায় আনতে পেরেছি। কিন্তুু চরমোনাই মরহুম পীর সাহেব হুজুরের কাছে যখন টাকা এবং ক্ষমতার প্রস্তাব নিয়ে হাজির হলাম। তখন এই টাকা আর ক্ষমতার প্রস্তাবকে মনে হয় যেন হুজুর লাথি মেরে দুরে ঠেলে দিলেন আর বললেন, আমার পিছনে যদি একজন মুরিদ নাও থাকে, তবুও আমি এই নারী নেতৃত্বের সাথে আপোষ করবো না।"

"আল্লাহু আকবার" এমনকি হুজুর এই কথাও বলেছিলেন যে, যদি পাহাড় টলে জমিনের সাথে মিশেও যায় তবুও আমি ফজলুল করীম আমার নীতি ও আদর্শ থেকে এক চুল পরিমান দুরে সরা সম্ভব না, শুধু তাই নয়। কলিজার শায়েখ রহ. এর জীবনে আমরা এর বাস্তবতা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েও দিয়েছেন যে, কিভাবে পুরোপুরি হকের উপর চলতে হয়। এখানেই এর শেষ নয় তার রেখে যাওয়া আমানত তার সন্তানরা অক্ষরে অক্ষরে পালন করে যাচ্ছেন। আজ যারা ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে সমালোচনা করছেন আগে আপনাদের অবস্থানটা কোথায় সেটা দেখেন????

ইসলামী আন্দোলন বাংলাদেশ, গাজীপুর জেলা আওতাধীন শ্রীপুর উপজেলা ও উপজেলার সকল সমমনা ইসলামী সংগঠনের উদ্যোগে আজ ৯ এপ্রিল ২০২৫...
09/04/2025

ইসলামী আন্দোলন বাংলাদেশ, গাজীপুর জেলা আওতাধীন শ্রীপুর উপজেলা ও উপজেলার সকল সমমনা ইসলামী সংগঠনের উদ্যোগে আজ ৯ এপ্রিল ২০২৫ বুধবার, সন্ত্রাসবাদ, জঙ্গি ও দখলদার ইজরায়েল কর্তৃক ফি*লি #স্তি-নে বর্বর হা'ম*লার প্রতি'বা*দে মোটরসাইকেল শোডাউন ও বি'ক্ষো'ভ মিছিল অনুষ্ঠিত হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ,কালীগঞ্জ উপজেলা শাখার  ২০২৫-২৬ সেশনের পরিচিতি সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। --------------------...
08/04/2025

ইসলামী আন্দোলন বাংলাদেশ,কালীগঞ্জ উপজেলা শাখার ২০২৫-২৬ সেশনের পরিচিতি সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। ---------------------------------------------------
গত ৭ এপ্রিল ২০২৫ সোমবার,
কালিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে
কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি, মুফতি ইজহারুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক, মাওলানা আব্দুল আউয়াল এর পরিচালনায় পরিচিতি সভা-২০২৫ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর জেলা শাখার সংগ্রামী সভাপতি জি.এম. রুহুল আমিন সাহেব।
এ সময় আরো উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলার কৃতি সন্তান বিশিষ্ট আলেমেদ্বীন রওযাতুল বানাত মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও শাইখুল হাদিস- মাওঃ আতিকুর রহমান মাসউদ সাহেব। পরিচিতি অনুষ্ঠান শেষে গাজীপুর জেলা সভাপতির উপস্থিতিতে মাও আতিকুর রহমান সদস্য ফরম পূরণ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এ যোগদান করেন।

বার্তাপ্রেরক
মুহাম্মদ আব্দুল মতিন মাস্টার
দপ্তর সম্পাদক
গাজীপুর জেলা আইএবি।

আজ ৮ এপ্রিল'২৫ মঙ্গলবার, রাত ৮.২৫ এ চ্যানেল আই এর বিশেষ টক শো অনুষ্ঠান টু দ্য পয়েন্ট-এ আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ইসলা...
08/04/2025

আজ ৮ এপ্রিল'২৫ মঙ্গলবার, রাত ৮.২৫ এ চ্যানেল আই এর বিশেষ টক শো অনুষ্ঠান টু দ্য পয়েন্ট-এ আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

07/04/2025

আজ ৭ এপ্রিল ২০২৫ সোমবার, ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে চান্দনা চৌরাস্তা কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদের সামনে থেকে বাদ জোহর বৈশ্বিক হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।

ইসলামী আন্দোলন বাংলাদেশ, গাজীপুর জেলা শাখার সংগ্রামী সভাপতি জি.এম রুহুল আমিন এর সভাপতিত্বে বৈশ্বিক হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বক্তারা গাঁজাবাসির জন্য সমবেদনা ও জঙ্গি ও সন্ত্রাসবাদ ইসরাইলের সকল ধরনের পন্য বয়কট ও পরিহার করার পাশাপাশি সকল উদ্যোক্তা ও ব্যবসায়ীদের কে ইজরাইলি পণ্য ক্রয় ও বিক্রয় থেকে বিরত থাকার আহব্বান জানান। বক্তারা আরোও বলেন, এক মুসলমান অপর মুসলমানের ভাই এবং বিশ্ব মুসলিম ভাই হিসেবে ইজরাইলের বিপক্ষে বিশ্ব মুসলিমের বৈশ্বিক জিহাদ করা ফরজ হয়ে গেছে। গাঁজার নির্যাতিত মাজলুম ভাই-বোন ও নিষ্পাপ শিশুদের কান্না আমাদের হৃদয়কে ক্ষতবিক্ষত করে দিচ্ছে, বিশ্বের প্রতিটি বিবেকবান মানুষের অন্তর আজ গাঁজাবাসীর জন্য কাঁদছে। গাঁজাবাসির জন্য যখন সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছে তখন অনেক মুসলিম রাষ্ট্র মুনাফিকের আচরণ করছে যা নিতান্তই অমানবিক ও বেদনাবিদুর।

সমাবেশ পরবর্তী বিক্ষোভ মিছিলটি হাজারো তৌহিদী জনতার অংশগ্রহণে গাজীপুর চৌরাস্তা কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে শুরু করে ঢাকা মহাসড়ক হয়ে চান্দনা চৌরাস্তা মোড়ে এসে শেষ হয়।

বার্তা প্রেরক-
মুহা: আব্দুল মতিন মাস্টার
দপ্তর সম্পাদক
গাজীপুর জেলা আইএবি।

আজ ৭ এপ্রিল ২০২৫ সোমবার, ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে চান্দনা চৌরাস্তা কেন্দ্রীয় ঈদগা...
07/04/2025

আজ ৭ এপ্রিল ২০২৫ সোমবার, ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে চান্দনা চৌরাস্তা কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদের সামন থেকে বাদ জোহর বৈশ্বিক হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

গাজীপুর জেলা ও মহানগর-আইএবি এর আওতাধীন সকল দায়িত্বশীলদের কে জোহরের নামাজের পূর্বের চৌরাস্তা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে উপস্থিত থেকে কেন্দ্রীয় নির্দেশনা বাস্তবায়ন করার জন্য বিশেষ ভাবে বলা হলো।
বার্তা প্রেরক-
মুহা: আব্দুল মতিন মাস্টার
দপ্তর সম্পাদক
গাজীপুর জেলা আইএবি।

ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি), গাজীপুর জেলা শাখার মাসিক মিটিং অনুষ্ঠিত। আজ (৫ এপ্রিল ২০২৫) শনিবার, ইসলামী আন্দোলন বাংল...
05/04/2025

ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি), গাজীপুর জেলা শাখার মাসিক মিটিং অনুষ্ঠিত।

আজ (৫ এপ্রিল ২০২৫) শনিবার, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গাজীপুর
জেলা শাখার সভাপতি জি এম রুহুল আমিন এর সভাপতিত্বে ও মুহাম্মদ আব্দুল মতিন এর সঞ্চালনায় গাজীপুর জেলা শাখার নির্ধারিত মাসিক মিটিং অনুষ্ঠিত হয়।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ,গাজীপুর সদর উপজেলা শাখার "ঈদ পুনর্মিলনী, দায়িত্বশীল শপথ ও পরিচিতি সভা-২০২৫ অনুষ্ঠিত। ------...
04/04/2025

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ,গাজীপুর সদর উপজেলা শাখার "ঈদ পুনর্মিলনী, দায়িত্বশীল শপথ ও পরিচিতি সভা-২০২৫ অনুষ্ঠিত।
--------------------------------------------------------
আজ (৪ এপ্রিল ২০২৫) শুক্রবার, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ,
গাজীপুর সদর উপজেলা শাখার উদ্যোগে গাজীপুর সদর উপজেলা শাখার আহবায়ক জনাব মুহাম্মাদ আব্দুল মতিন এর সভাপতিত্বে ও হাফেজ মাসুম বিল্লাহ এর পরিচালনায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, গাজীপুর সদর উপজেলা শাখার "ঈদ পুনর্মিলনী, দায়িত্বশীল শপথ ও পরিচিতি সভা-২০২৫ অনুষ্ঠিত হয়।

শুরার অধিবেশনে পরামর্শ ক্রমে আগামী ২০২৫-২৬ শেসনের জন্য জনাব মোঃ হাফেজ মাসুম বিল্লাহ কে সভাপতি, হা: মাও. জুবায়ের আহমদ কে সহ সভাপতি ও জনাব মোঃ শরিফুল ইসলাম কে সাধারণ সম্পাদক ও মো: ইজাদুর রহমান কে যুগ্ম সাধারণ সম্পাদক করে সদর উপজেলা কমিটি গঠন করা হয়। শুরার অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, গাজীপুর জেলা শাখার সংগ্রামী সভাপতি প্রকৌশলী ওমর ফারুক ভূঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুজাহিদ কমিটি, গাজীপুর সদর উপজেলা শাখার সম্মানিত ছদর আলহাজ্ব ক্বারী আব্দুস সামাদ মোমতাজী সাহেব। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মুজাহিদ কমিটি গাজীপুর সদর উপজেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক মুফতি গাজী আব্দুল কাদির সাহেব বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা রহমত উল্লাহ সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গাজীপুর সদর উপজেলা শাখা। আরো উপস্থিত ছিলেন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ গাজীপুর সদর উপজেলা শাখার সংগ্রামী আহবায়ক জনাব মোঃ হাসান আলী। আরো উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ গাজীপুর সদর উপজেলা শাখার সহ সভাপতি মো: রাকিবুল ইসলাম তুহিন।

আমন্ত্রিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভাওয়ালগড় ইউনিয়ন শাখার সংগ্রামী সভাপতি মো: মাসুদ রানা সাহেব। আরো উপস্থিত ছিলেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, পিরুজালী ইউনিয়ন শাখার সম্মানিত আহবায়ক মুফতি আরশাদ সাঈদী সাহেব। গাজীপুর সদর উপজেলা যুব আন্দোলনের আহবায়ক মো: শরিফুল ইসলাম ও সদস্য সচিব মো: সাইদুল ইসলামসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

গাজীপুর সদর উপজেলা আইএবি এ-র এসিস্ট্যান্ট সেক্রেটারী মো: আনোয়ার হোসেন ভাইয়ের আমন্ত্রণে আজ "চা আড্ডা" অনুষ্ঠিত। আজকের "চা...
01/04/2025

গাজীপুর সদর উপজেলা আইএবি এ-র এসিস্ট্যান্ট সেক্রেটারী মো: আনোয়ার হোসেন ভাইয়ের আমন্ত্রণে আজ "চা আড্ডা" অনুষ্ঠিত।
আজকের "চা আড্ডায়" উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ও গাজীপুর সদর উপজেলা আইএবি এর সংগ্রামী সভাপতি হা. মাও. হাফেজ রহমত উল্লাহ
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ, গাজীপুর সদর উপজেলা শাখা এর আহবায়ক মো: হাসান আলী, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, গাজীপুর সদর উপজেলা শাখা এর আহবায়ক মাস্টার মুহাম্মদ আব্দুল মতিন, গাজীপুর সদর উপজেলা আইএবি এর সেক্রেটারী মুফতি মাহমুদুল হাসান ও ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, গাজীপুর সদর উপজেলা শাখার সদস্য সচিব সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ।

28/03/2025

Address

Gazipur
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when গাজীপুর জেলা আইএবি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to গাজীপুর জেলা আইএবি:

Share