15/08/2026
⚠️ সতর্ক হোন—অনলাইনে কাজের প্রলোভন ও অতিরিক্ত লাভের ফাঁদ!
ইদানীং অনলাইনে প্রতারণার নতুন নতুন কৌশল দেখা যাচ্ছে। বিশেষ করে বেকার যুবক ও সহজে আয় করতে আগ্রহী মানুষদের টার্গেট করে বিভিন্ন অনলাইন কাজ, পার্ট-টাইম জব, ইনভেস্টমেন্ট বা বেশি মুনাফার প্রলোভন দেখানো হচ্ছে।
প্রথমে Telegram/WhatsApp/Facebook গ্রুপে যুক্ত করা হয়। এরপর বলা হয়—
👉 কাজ শুরু করতে আগে টাকা জমা দিতে হবে
👉 অ্যাকাউন্ট খুলতে বা ভেরিফিকেশনের জন্য টাকা দিতে হবে
👉 নির্দিষ্ট পরিমাণ টাকা বিনিয়োগ করলে অনেক বেশি লাভ পাওয়া যাবে
👉 টাকা জমা দিলে কমিশন বা বেতন দেওয়া হবে
কেউ কেউ বিশ্বাস করে bKash/Nagad/ব্যাংক অ্যাকাউন্ট বা Mobile Financial Service (MFS)-এর তথ্য দিয়ে দেন, এমনকি প্রতারকদের কথায় বড় অঙ্কের টাকাও পাঠিয়ে দেন।
কিন্তু টাকা নেওয়ার পরই শুরু হয় আসল প্রতারণা। কখনো নতুন অজুহাতে আরও টাকা চাওয়া হয়, আবার কখনো হঠাৎ গ্রুপ থেকে বের করে দেওয়া হয় বা যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়। শেষ পর্যন্ত টাকা তো ফেরত পাওয়া যায়ই না, প্রতারকদেরও আর কোনো খোঁজ পাওয়া যায় না।
বিশেষ করে যারা বেকার এবং একটি কাজের আশায় অনলাইনে সুযোগ খুঁজছেন, তাদের প্রতি অনুরোধ—আবেগ বা দ্রুত আয়ের আশায় কোনো অপরিচিত ব্যক্তিকে টাকা পাঠাবেন না।
🔴 মনে রাখবেন:
• অনলাইনে কাজ দেওয়ার আগে টাকা দাবি করলে সতর্ক হোন।
• অস্বাভাবিক বেশি লাভের প্রতিশ্রুতি বিশ্বাস করবেন না।
• অপরিচিত কাউকে bKash/Nagad/ব্যাংক/MFS-এর PIN, OTP, Password বা অন্যান্য গোপন তথ্য দেবেন না।
• Telegram/WhatsApp গ্রুপে যুক্ত হলেই সেটিকে বৈধ প্রতিষ্ঠানের প্রমাণ মনে করবেন না।
• টাকা পাঠানোর আগে ব্যক্তি/প্রতিষ্ঠার পরিচয় ও বৈধতা যাচাই করুন।
• প্রতারণার শিকার হলে প্রমাণ হিসেবে চ্যাট, ফোন নম্বর, অ্যাকাউন্ট নম্বর, Transaction ID, স্ক্রিনশট ও লিংক সংরক্ষণ করুন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান।
সহজ কথা—“আগে টাকা দিন, পরে কাজ/লাভ পাবেন” অথবা “কম সময়ে অস্বাভাবিক বেশি লাভ”—এ ধরনের প্রস্তাব দেখলে প্রথমেই সন্দেহ করুন।
একটি ভুল সিদ্ধান্ত আপনার কষ্টের জমানো টাকা যেমন কেড়ে নিতে পারে, তেমনি আপনার ব্যক্তিগত ও আর্থিক তথ্যও ঝুঁকির মধ্যে ফেলতে পারে।
🚨 সচেতন থাকুন, অন্যকেও সচেতন করুন।
আপনার একটি সতর্কবার্তা হয়তো একজন মানুষকে প্রতারণার হাত থেকে বাঁচাতে পারে।