09/03/2026
স্বাধীনতার প্রথম স্বপ্নদ্রষ্টা ভাসানী
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক মহানায়কের নাম মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। যিনি প্রথম ১৯৫৭ সালে কাগমারী সম্মেলনে দৃপ্তকণ্ঠে পশ্চিম পাকিস্তানকে 'আসসালামু আলাইকুম' বলে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের বীজ বপন করেছিলেন। তিনি সবসময়ই পশ্চিম পাকিস্তানের শোষণের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করেন এবং প্রয়োজনে বুলেট বা সশস্ত্র যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জনের কথা বলেন। এরই ধারাবাহিকতায় ১৯৭১ সালে ৯ মার্চ পল্টনে এক বিশাল সমাবেশে দ্বার্থহীনকন্ঠে স্বাধীনতার সুষ্পষ্ট ঘোষণা দিয়ে ভাসানী পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের উদ্দেশে বলেন, ‘অনেক হয়েছে আর নয়, তিক্ততা বাড়িয়ে লাভ নেই। “লা-কুম দিনিকুম অলিয়া দ্বীন” অর্থাৎ তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার; পূর্ব বাংলার স্বাধীনতা স্বীকার করে নাও। সাড়ে সাত কোটি বাঙালির মুক্তি ও স্বাধীনতার সংগ্রামকে কেউ দমিয়ে রাখতে পারবে না।