Miss You

Miss You আমি তাদের সাথে আমি সম্পর্কের বিচ্ছেদ ঘটাই🤗
বিড়াল না ভালবাসলে আমিও তাদেরকে ভালোবাসি না😊😻❤️

শ্রেষ্ঠত্বের মুখোশে আমাদের কদর্য রূপ 🎭​রাস্তা দিয়ে শাঁ শাঁ করে গাড়ি ছুটিয়ে যাচ্ছি, চাকার নিচে একটা কুকুর পিষ্ট হলো কি না...
26/04/2026

শ্রেষ্ঠত্বের মুখোশে আমাদের কদর্য রূপ 🎭

​রাস্তা দিয়ে শাঁ শাঁ করে গাড়ি ছুটিয়ে যাচ্ছি, চাকার নিচে একটা কুকুর পিষ্ট হলো কি না তাতে আমাদের কী আসে যায়? ওটা তো আর কোনো মানুষ না যে রক্ত মাংসে মায়া লাগবে! 🚗💨🐕💀

​নর্দমার পাশে শান্ত হয়ে বসে থাকা বিড়ালটাকে অকারণেই একটা লাথি মেরে কাদার ভেতর ছুড়ে ফেলে দিলাম বড্ড শান্তি পেলাম মনে হয়! 🦶🐈‍⬛ শয়তানি হাসিই যেন আমাদের তৃপ্তি। 😈

​ঝড়ে ডানা ভেঙে উঠোনে আছড়ে পড়া পাখিটাকে বাঁচানোর কথা ভুলেই গেলাম; বরং ভাবলাম এটাকে মশলা দিয়ে কষিয়ে রোস্ট বানালে বেশ জম্পেশ আহার হবে! 🍗 শেষে ধর্ম টেনে বললাম আরে ভাই, এ তো হালাল খাবার! 🤨🐦

​ক্ষুধার্ত বানরটাকে খাবারের প্রলোভন দিয়ে কাছে টেনে আনলাম, তারপর কষিয়ে একটা থাপ্পড়! ওটার ভয়ার্ত চাহনি দেখে আমাদের আনন্দের যেন সীমা নেই। 🍌🐒👋😂

​একটু স্নেহের আশায় লেজ নাড়াতে নাড়াতে কুকুরটা কাছে ঘেঁষতেই উপহার হিসেবে জুটলো পা দিয়ে সজোরে এক লাথি। 🐕👣 আমরা তো মানুষ, দয়া দেখানো তো আমাদের ধাতে নেই! 👺

​পাখির বাসা থেকে ডিম চুরি করা কিংবা ফুটফুটে বাচ্চাগুলোকে খাঁচায় বন্দি করা তো আমাদের বিনোদনের খোরাক। অবলাদের কষ্ট দেখে আমরা হাসি, এটাই বুঝি আমাদের 'আভিজাত্য'! 🥚🐦⛓️

​এসব নিষ্ঠুরতা না দেখালে কি আর আমরা 'সৃষ্টির সেরা জীব' হওয়ার দাবি করতে পারি?

​অথচ দেখুন আমাদের দ্বিচারিতা কেউ ক্ষুধার্ত প্রাণীকে একটু আহার দিলে আমাদের সহ্য হয় না। গলা ফাটিয়ে বলি, "মানুষই না খেয়ে মরছে, আর এরা কুকুর-বিড়াল পালছে! 🤬 অথচ বন্যপ্রাণী নিধনের সময় আমাদের বিবেক আর নীতিবাক্য সব কর্পূরের মতো উড়ে যায়। 😒

​আসলে দুই নৌকায় পা দেওয়া এই ভণ্ডামিই আমাদের আসল পরিচয়। মানুষের যন্ত্রণার কথা বলার বহু লোক আছে, কিন্তু এই বাকহীন প্রাণীদের আর্তনাদ শোনার মতো কোনো হৃদয় নেই। তাদের হয়ে কেউ লড়বে না, আর এটাই আমাদের বিবেকহীন সমাজের সবচাইতে বড় প্রমাণপত্র। 📄💔

​উপরের কোনো একটি পয়েন্টের সাথেও যদি আপনার মনের মিল খুঁজে পান, তবে জানবেন আপনি মানসিকভাবে সুস্থ নন, আপনার চিকিৎসার প্রয়োজন।

প্রকৃত সত্যিকারের ভালো মানুষ হতে উচ্চতর ডিগ্রি বা ব্যাংকে কোটি টাকা থাকার প্রয়োজন নেই; আপনার শুধু একটি সুস্থ, সহানুভূতিশীল মন এবং একটি উদার হৃদয়ের প্রয়োজন। আসুন, আমরা সেই মনটা তৈরি করি।​ অন্তত এই অবলাদের জন্য আমাদের মনটা একটু নরম করি। 🖤

​— রেহাল আহমেদ মুসা 🖋️

বিড়ালের লোম আর তুলতুলে শরীরটাই মানুষ দেখে, কিন্তু আমি দেখি নিঃস্বার্থ ভালোবাসা। ওদের ডাক, ওদের চোখের ভাষা আমাকে শান্তির ...
09/04/2026

বিড়ালের লোম আর তুলতুলে শরীরটাই মানুষ দেখে, কিন্তু আমি দেখি নিঃস্বার্থ ভালোবাসা। ওদের ডাক, ওদের চোখের ভাষা আমাকে শান্তির এক ভিন্ন জগতে নিয়ে যায়। ওদের নিঃশ্বাস আমার নিঃশ্বাসের সাথে মিলেমিশে একাকার। ওরা আমার বুকের ধন। 💙😺❤️

বিড়াল পোষা মানে নিজের মেজাজকে নিয়ন্ত্রণে রাখার শিল্প শেখা🥰💙🖤
08/04/2026

বিড়াল পোষা মানে নিজের মেজাজকে নিয়ন্ত্রণে রাখার শিল্প শেখা🥰💙🖤

হে মানুষ, একটু কান খুলে শুনে রাখুন! 🐾​সারাদিন তো 'পুচুপুচু' করে আমাদের পেছনে ঘোরেন, কিন্তু কোলে নেওয়ার সময় কেন যে আনাড়িপ...
08/04/2026

হে মানুষ, একটু কান খুলে শুনে রাখুন! 🐾

​সারাদিন তো 'পুচুপুচু' করে আমাদের পেছনে ঘোরেন, কিন্তু কোলে নেওয়ার সময় কেন যে আনাড়িপনা করেন বুঝি না!

🙄 আমাদের শরীরটা কি পাউরুটির প্যাকেট যে যেখানে খুশি চাপ দিয়ে ধরবেন?

​ওই যে উপরের লাল ক্রস (🚫) দেওয়া ছবিগুলো দেখছেন?

ওগুলো দেখলে আমাদের মিউ-মিউ করার বদলে চিৎকার করতে ইচ্ছে করে!

🛑 ঘাড়ের চামড়া ধরে তোলা বন্ধ করুন, আমরা এখন আর দুধের বাচ্চা নেই!

🛑 বগল ধরে ঝুলাবেন না, আমাদের কি জিম করার শখ নাকি?

🛑 আর পেটে ওরকম চাপ দিলে আমাদের পেটের ভেতরের কলকব্জা সব উল্টেপাল্টে যায়!

​আমাদের মন জয় করতে চাইলে নিচের সবুজ টিক (✅) দেওয়া ছবিগুলো মুখস্থ করে নিন:

✅ আমাদের রাজকুমার বা রাজকুমারীর মতো করে দুই হাতে ভর দিয়ে কোলে নিন।

✅ অথবা আমাদের কাঁধে চড়িয়ে দিন, যাতে আমরা ওপর থেকে দুনিয়াটা দেখতে পারি!

​আদরের নামে অত্যাচার বন্ধ হোক, সঠিক পদ্ধতিতে ভালোবাসা শুরু হোক! বুঝলেন তো? এবার আসুন, একটা ঠিকঠাক আদর দিন তো দেখি! 🐈💨
​ #বিড়ালপ্রেমী #সঠিকনিয়ম

বিড়ালকে প্যান্ট পরানোর সঠিক নিয়ম কোনটা🤔
27/11/2025

বিড়ালকে প্যান্ট পরানোর সঠিক নিয়ম কোনটা🤔

23/11/2025

একটা মিক্সবিড মেল বিড়াল দরকার..?
এডপশন নিবো কারো কাছে হবে...?

মুন্সীগঞ্জের এক পরিবারের চার বছর ধরে স্নেহে বড় হওয়া পোষা বিড়ালটিকে সঙ্গে নিয়ে বিদেশ পাড়ি দেওয়ার সব আয়োজনই প্রায় শেষ ছিল।...
06/11/2025

মুন্সীগঞ্জের এক পরিবারের চার বছর ধরে স্নেহে বড় হওয়া পোষা বিড়ালটিকে সঙ্গে নিয়ে বিদেশ পাড়ি দেওয়ার সব আয়োজনই প্রায় শেষ ছিল।

বিশেষ খাঁচা,বিমানের টিকিট,সরকারি অনুমতি, এমনকি পোষা প্রাণীর জন্য আলাদা পাসপোর্ট সব আনুষ্ঠানিকতাই ঠিকঠাক সম্পন্ন হয়েছিল।

ক্যান্ডির রোমে যাওয়ার ফ্লাইটও ঠিক ছিল ৫ নভেম্বর রাত সোয়া ৩টা,কাতার এয়ারওয়েজে।

কিন্তু শেষ মুহূর্তে ঘটে যায় অপ্রত্যাশিত ঘটনা।

ঢাকা বিমানবন্দরে পৌঁছানোর পর কর্তৃপক্ষ জানায়“বিড়ালের খাঁচা অনুপযুক্ত”,তাই তাকে যাত্রার অনুমতি দেওয়া যাচ্ছে না।

সব প্রস্তুতি, এত খরচ আর আশার মাঝেই আপাতত বন্ধ হয়ে গেল ক্যান্ডির বিদেশযাত্রা।

কোনো একটা ভালো খবর নাই এই দেশে।
বাচ্চাটা এতো ভাইরাল হইছিলো,নজর খুব খারাপ জিনিস।

31/10/2025


পার্সিয়ান বিড়ালটি পাওয়া গেছে, মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের মেন রোডে, যদি কারোর বিড়াল হারিয়ে যেয়ে থাকে তাহলে যোগাযোগ করেন। প্লিজ 🙏

    পার্সিয়ান বিড়ালটি পাওয়া গেছে, মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের মেন রোডে, যদি কারোর বিড়াল হারিয়ে যেয়ে থাকে তাহলে যোগ...
31/10/2025

পার্সিয়ান বিড়ালটি পাওয়া গেছে, মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের মেন রোডে, যদি কারোর বিড়াল হারিয়ে যেয়ে থাকে তাহলে যোগাযোগ করেন। প্লিজ 🙏

31/10/2025

পার্সিয়ান বিড়ালটি পাওয়া গেছে, মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের মেন রোডে, যদি কারোর বিড়াল হারিয়ে যেয়ে থাকে তাহলে যোগাযোগ করেন। প্লিজ 🙏

মালিকের জন্য একটা প্রাণীর ভা'লোবাসা🥺🥺এইজন্যই  বি'ড়ালের প্রতি এত্তো এত্তো ভা'লোবাসা,,!🥺🤍মানুষ চলে গেলেও তার ভালোবাসা শেষ ...
27/10/2025

মালিকের জন্য একটা প্রাণীর ভা'লোবাসা🥺🥺

এইজন্যই বি'ড়ালের প্রতি এত্তো এত্তো ভা'লোবাসা,,!🥺🤍
মানুষ চলে গেলেও তার ভালোবাসা শেষ হয়ে যায় না, একেই বলে নিঃস্বার্থ ভালোবাসা...! 💯❤️

আমি মারা গেলেও আমার বিড়াল গুলো আমাকে এমনে খুঁজবে...!!🫶 এদের ভালোবাসার কাছে সব কিছু মূল্যহীন, নিঃস্বার্থ, নিঃশর্ত 🥰 ওরা কতোটা আদরের ভালোবাসার মায়ার...!! ❤️

বিচ্ছেদের থেকেও বিড়াল হারানোর কষ্ট বেশি!💔ছবিতে যেই বিড়ালটা মা*রা গেছে, নাম তার ম্যাক্স আমরা সবাই তাকে চিনি, আপুকে আমি অ...
11/10/2025

বিচ্ছেদের থেকেও বিড়াল হারানোর কষ্ট বেশি!💔

ছবিতে যেই বিড়ালটা মা*রা গেছে, নাম তার ম্যাক্স আমরা সবাই তাকে চিনি, আপুকে আমি অনেক আগে থেকেই চিনি আমি প্রতিদিন ম্যাক্সের মা মা ডাক শুনার জন্য ভিডিও দেখতাম, ওর শেষ সমাধি ভিডিও টা আমাকে এখনও পীড়া দিচ্ছে নিউজ ফিডেও বার বার ঘুরে আসতাছে😭😭

আসলে এখনও নিজের চোখকে নিজের মনকে বিশ্বাস করাতে পারছি না, যে আমাদের ম্যাক্স বাবু আর আমাদের সাথে নেই, অনেক দূরে চলে গেছে, অনেক ভালো থাকবি বাবা এখন আর কষ্ট হবে না তোর, এই অনুভূতিটা যে কেমন বলে বোঝানো পসিবল না, আপুর মনে উপরওয়ালা শক্তি দেন , এই ক্ষত জায়গা কখনোই পূরণ হবে না আপুর, তারপরও বলবো, উপরওয়ালা আপনার মনকে শান্তি করে দিক,

এমন দৃশ্য দেখলে আমার মনে হয় জীবনে আর কখনো প্রানী পালবো না, কিন্তু ওদের মায়া কা*টানো অনেক কঠিন।🥹

তোমাকে হারিয়ে শোকাহত এ হৃদয়, যেখানেই থাকো ভালো থেকো ম্যাক্স🤲❤️

Address

390 New Elephant Road
Dhaka
1205

Website

Alerts

Be the first to know and let us send you an email when Miss You posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share