Ldp Analysis Cell

Ldp Analysis Cell Liberal Democratic Party-LDP

Analysis Cell | Oli Ahmed | LDP
Bangladesh | Party No-01

✅Official Analysis Cell.

05/09/2026

তারেক সাহেব, দেখে যান জনগণ কী বলে: অলি আহমেদ

১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোডে পথসভা অনুষ্ঠিত১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতা, বিরোধীদ...
05/09/2026

১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোডে পথসভা অনুষ্ঠিত

১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতা, বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি বলেন, কুমিল্লাসহ সারাদেশের মানুষ গ্যাস, বিদ্যুৎ ও পানির সংকটে ভুগছে। আমরা জনগণের এ সমস্যা সমাধানে রাস্তায় নেমেছি।

আজ ৫ সেপ্টেম্বর কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, কুমিল্লা বিভাগের দাবি উঠেছিল ১৯৯৪ সালে। কিন্তু এখনো তা বাস্তবায়িত হয়নি। সরকারের উদ্দেশে বলছি, কুমিল্লা বিভাগ বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করুন। পাশের কোনো জেলার যদি দাবি থাকে, তাদেরও দিয়ে দেন। কুমিল্লা বিভাগের প্রশাসনিক কার্যক্রম শুরু করে দ্রুত বাস্তবায়ন করুন।

ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচনের আগে সরকার অনেকগুলো কথা দিয়েছিল। তারা সেগুলো রাখেনি, প্রতারণা করেছে। কুমিল্লায় চাঁদাবাজি, সন্ত্রাসী ও দুর্নীতি এখনো রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর সেদিকে খেয়াল নেই।

তিনি আরও বলেন, দেশ মাদকে ভরে গেছে। স্বরাষ্ট্রমন্ত্রীর নিজ জেলা ও বাড়ির মাদকের চালান বন্ধ করতে পারছে না। আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। যুবসমাজকে বাঁচান, দেশকে বাঁচান।

ডা. শফিকুর রহমান বলেন, আমরা আশাবাদী জনতার বিজয় হবে। জুলাই সনদ বাস্তবায়ন হবে। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে আমরা সব দাবি আদায় করব ইনশাআল্লাহ। জনতা আমাদের সাথে আছে, আমরা গন্তব্যে পৌঁছবো।

বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি বলেন, লংমার্চে আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি। মানুষ তাদের অনুভূতি ব্যক্ত করছে। সরকার ১৮০ দিনে দেশ পরিচালনায় ব্যর্থ হয়েছে। তারা কোনো প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারেনি।

তিনি বলেন, সরকারের মন্ত্রীদের সন্তানরা চাঁদাবাজি ও দুর্নীতিতে জড়িত। তারা সিন্ডিকেটের সাথে জড়িত। আমরা ঢাকায় লংমার্চের ডাক দেবো।

এলডিপির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম বলেন, দেশ চাঁদাবাজি, খুন রাহাজানিতে ভরে গিয়ে জাহান্নামে পরিণত হয়েছে।

জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকার জনগণের রায়কে উপেক্ষা করলে জনগণ সরকারকে প্রত্যাখান করবে। গণভোটের গণরায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করবে জনগণ।

04/09/2026

‘জনগণের দাবি বাস্তবায়নে ৫ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করুন’

ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম
সাবেক মন্ত্রী ও সভাপতি
লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)

04/09/2026

১১ দলীয় ঐক্যের আগামীকালের ঢাকা - চট্টগ্রাম অভিমুখে আহুত লং মার্চে অংশগ্রহণের আহবান জানাচ্ছি
ড. নেয়ামুল বশির
প্রেসিডিয়াম সদস্য, এলডিপি

20/08/2026

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে মুখ খুলছেন কর্নেল অলি আহমেদ বীর বিত্রুম, প্রেসিডেন্ট,এলডিপি

প্রেস বিজ্ঞপ্তিতারিখ: ২০ আগস্ট ২০২৬বিসমিল্লাহির রাহমানির রাহিমগণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় জনাব ...
20/08/2026

প্রেস বিজ্ঞপ্তি
তারিখ: ২০ আগস্ট ২০২৬

বিসমিল্লাহির রাহমানির রাহিম

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকালে তাঁর সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করি।

দীর্ঘ রাজনৈতিক সহযাত্রায় আমরা উভয়ে প্রায়সময় একসাথে দায়িত্ব পালন করেছি। সুতরাং গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব, নাগরিক অধিকার ও জাতীয় স্বার্থ রক্ষার প্রশ্নে আমাদের বিশ্বাস ও অঙ্গীকার অভিন্ন।

বাংলাদেশে ১৯৯১ সালের পর রাষ্ট্রপতি নির্বাচন দীর্ঘদিন প্রতিদ্বন্দ্বিতাহীন থেকেছে। ফলে এই গুরুত্বপূর্ণ পদে বিকল্প নেতৃত্ব, অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি জাতীয় সংসদ ও জনগণের সামনে বিবেচিত হওয়ার সুযোগ ছিল না। পয়ত্রিশ বছর পর এবারের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অন্তত সেই সীমাবদ্ধতা থেকে বের হয়েছে। ১১ দলীয় ঐক্য আমাকে প্রার্থী হিসেবে মনোনীত করে এই গণতান্ত্রিক পরিসর সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, তার জন্য জোটের নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।

এবারের প্রতিদ্বন্দ্বিতা ভবিষ্যতে রাষ্ট্রপতি নির্বাচনকে কেবল ক্ষমতাসীন দলের সিদ্ধান্তের আনুষ্ঠানিক অনুমোদনে সীমাবদ্ধ না রাখার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকবে। কারণ এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ফল ও দায় কোনো ব্যক্তি বা দলের মধ্যে সীমাবদ্ধ থাকে না; তা দেশ ও জনগণের জীবনে প্রতিফলিত হয়। সময়ের সাথে সাথে ইতিহাসও সংশ্লিষ্ট সকলের ভূমিকা মূল্যায়ন করে।

জাতির এই সন্ধিক্ষণে রাষ্ট্রপতি হিসেবে আপনার প্রতিটি সিদ্ধান্ত দেশের রাজনৈতিক সংস্কৃতি, গণতান্ত্রিক চর্চা ও জনগণের আস্থার ওপর সুদূরপ্রসারী প্রভাব ফেলবে। ব্যক্তি, দল ও গোষ্ঠীগত বিবেচনার ঊর্ধ্বে থেকে দেশ ও নাগরিকদের বৃহত্তর স্বার্থকে অগ্রাধিকার দেবেন- এ প্রত্যাশা করি। বিশেষত গণভোটে জনগণ রাষ্ট্রীয় সংস্কারের পক্ষে যে রায় দিয়েছে তার প্রতি সম্মান, জবাবদিহি এবং অন্তর্ভুক্তিমূলক জাতীয় সংলাপের প্রশ্নে আপনার নিরপেক্ষ ও সক্রিয় অবস্থান দেশবাসী প্রত্যাশা করে।

রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন হলেও জনগণের অধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ, জবাবদিহিতা ও জাতীয় স্বার্থ রক্ষার সংগ্রাম শেষ হয় না। রাষ্ট্রীয় পদ বা নির্বাচনী ফলাফলের ঊর্ধ্বে দেশ ও জনগণের প্রতি আমার দীর্ঘদিনের অঙ্গীকার অবিচল থাকবে।

আপনার দায়িত্ব পালন হোক সততা, নিরপেক্ষতা, ন্যায়বোধ এবং জাতীয় স্বার্থের প্রতি অবিচল অঙ্গীকারে। আপনি সমগ্র জাতির ঐক্য, মর্যাদা ও আস্থার প্রতীক হিসেবে দায়িত্ব পালন করবেন_এই প্রত্যাশা রাখি। আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, উজ্জ্বল ভবিষ্যৎ ও সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি। মহান আল্লাহ আপনার এ গুরুদায়িত্ব পালনে সহায় হউন।

শ্রদ্ধা ও শুভেচ্ছান্তে,

ডক্টর অলি আহমদ, বীর বিক্রম
প্রেসিডেন্ট, এলডিপি
রাষ্ট্রপতি পদপার্থী, ১১ দলীয় ঐক্য

আজ বিকেলে রাষ্ট্রপতি নির্বাচন। কে জিতবেন ৭০ অনুচ্ছেদের কল্যাণে সবাই জানি। যে ফলাফল নির্ধারণ করা থাকে তাকে আদৌ কি নির্বাচ...
20/08/2026

আজ বিকেলে রাষ্ট্রপতি নির্বাচন। কে জিতবেন ৭০ অনুচ্ছেদের কল্যাণে সবাই জানি। যে ফলাফল নির্ধারণ করা থাকে তাকে আদৌ কি নির্বাচন বলা যায়।

গণভোট কার্যকর না করলে,সরকার অকার্যকর হয়ে যাবে। এটি সময়ের ব্যাপার মাত্র।
17/08/2026

গণভোট কার্যকর না করলে,সরকার অকার্যকর হয়ে যাবে। এটি সময়ের ব্যাপার মাত্র।

16/08/2026
অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট ম্যাচ জিতায় বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলকে অভিনন্দন ও শুভকামনা জ...
16/08/2026

অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট ম্যাচ জিতায় বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন ডক্টর অলি আহমেদ বীর বিক্রম, প্রেসিডেন্ট,এলডিপি

Address

Mogbazar
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Ldp Analysis Cell posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share