বিএনসিসি নৌ উইং, সরকারি বাঙলা কলেজ প্লাটুন

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • বিএনসিসি নৌ উইং, সরকারি বাঙলা কলেজ প্লাটুন

বিএনসিসি নৌ উইং, সরকারি বাঙলা কলেজ প্লাটুন জ্ঞান★শৃঙ্খলা★স্বেচ্ছাসেবক

পহেলা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দআজ বাঙলা শুভ নববর্ষ উপলক্ষে আনন্দমুখর ❝বৈশাখী শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান❞ এর আয়োজন করা হ...
14/04/2026

পহেলা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বাঙলা শুভ নববর্ষ উপলক্ষে আনন্দমুখর ❝বৈশাখী শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান❞ এর আয়োজন করা হয়।

বাংলা নববর্ষ—আনন্দ, উৎসব আর বাঙালিয়ানা উদযাপনের এক মহামিলন। এই প্রাণবন্ত, বর্ণিল ও উৎসবমুখর আয়োজনে বিএনসিসি নৌ উইং, সরকারি বাঙলা কলেজ প্লাটুন এর ক্যাডেটগণ সকল কার্যক্রমে অংশগ্রহণ করে ও সার্বিক শৃঙ্খলা রক্ষা এবং সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে দায়িত্ব পালন করে।

আজ ১৩ই এপ্রিল, ২০২৬ ইং তারিখ সরকারি বাঙলা কলেজ পরিদর্শনে আসেন ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য মহোদয় ...
13/04/2026

আজ ১৩ই এপ্রিল, ২০২৬ ইং তারিখ সরকারি বাঙলা কলেজ পরিদর্শনে আসেন ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য মহোদয় প্রফেসর মোঃ নুরুল ইসলাম স্যার (পিএইচডি)। পরিদর্শন শেষে কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় একটি বিশেষ মত বিনিময় সভা।
উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সরকারি বাঙলা কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর মোঃ কামরুল হাসান স্যার, অত্র কলেজের সম্মানিত সকল শিক্ষকমন্ডলি, শিক্ষার্থীবৃন্দ, কর্মচারী, বিএনসিসি নৌ উইং, এর ক্যাডেটগণ ও অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।

Happy Birthday Lucky Halder Chatterjee ma'am!!Professor Under Officer, BNCC Naval WingYour guidance is truly invaluable ...
05/04/2026

Happy Birthday Lucky Halder Chatterjee ma'am!!
Professor Under Officer, BNCC Naval Wing

Your guidance is truly invaluable and your dedication inspires us every day. May your day be as special as you are. With sincere respect and admiration, we wish you many many happy returns of the day.

গত ২৬শে মার্চ মহামান্য রাষ্ট্রপতির কার্যালয়, বঙ্গভবন, ঢাকাতে অনুষ্ঠিত হয় "মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬" উপলক্ষে সংবর...
29/03/2026

গত ২৬শে মার্চ মহামান্য রাষ্ট্রপতির কার্যালয়, বঙ্গভবন, ঢাকাতে অনুষ্ঠিত হয় "মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬" উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশগ্রহণ করেন বিএনসিসি নৌ উইং, সরকারি বাঙলা কলেজ প্লাটুন এর দুইজন ক্যাডেট আন্ডার অফিসার।

গত ২৬শে মার্চ ২০২৬ইং, জাতীয় প্যারেড গ্রাউন্ড, তেজগাঁও, ঢাকাতে অনুষ্ঠিত হয় "মহান স্বাধীনতা দিবস প্যারেড-২০২৬"। উক্ত প্যার...
27/03/2026

গত ২৬শে মার্চ ২০২৬ইং, জাতীয় প্যারেড গ্রাউন্ড, তেজগাঁও, ঢাকাতে অনুষ্ঠিত হয় "মহান স্বাধীনতা দিবস প্যারেড-২০২৬"। উক্ত প্যারেডে বিএনসিসি নৌ উইং, সরকারি বাঙলা কলেজ প্লাটুন এর দুইজন দক্ষ ও চৌকস ক্যাডেট অংশগ্রহণ করার গৌরব অর্জন করেন।

প্যারেডে অংশগ্রহণকারী ক্যাডেটগণ হলেন ক্যাডেট কর্পোরাল মোঃ মেহরাব হাসান মেরিন এবং ক্যাডেট কর্পোরাল আহনাফ মুজাহিদ। তারা দুইজনই "বিএনসিসি কন্টিনজেন্ট" এর ফ্লাগ বেয়ারার হিসেবে নির্বাচিত হয়ে প্যারেডে অংশ নেন।

আজ ২৬শে মার্চ ২০২৬ইং, রোজ বৃহস্পতিবার সরকারি বাঙলা কলেজ এ আয়োজিত হয় "মহান স্বাধীনতা দিবস-২০২৬" অনুষ্ঠান।উক্ত দিনে সূর্যো...
26/03/2026

আজ ২৬শে মার্চ ২০২৬ইং, রোজ বৃহস্পতিবার সরকারি বাঙলা কলেজ এ আয়োজিত হয় "মহান স্বাধীনতা দিবস-২০২৬" অনুষ্ঠান।
উক্ত দিনে সূর্যোদয়ের সাথে সাথে পতাকা উত্তোলন করা হয় এবং পরবর্তীতে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং বিশেষ আলোচলা সভার আয়োজন করা হয়। উক্ত প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি বাঙলা কলেজের সম্মানিত উপাধ্যক্ষ প্রফেসর মিটুল চৌধুরী ম্যাম এবং অংশগ্রহণ করেন সরকারি বাঙলা কলেজ প্লাটুনের বিএনসিসি নৌ শাখার সম্মানিত বিএনসিসিও সাব-লেফটেন্যান্ট মোঃ ফারুক ঢালী স্যার ও সম্মানিত পিইউও প্রফেসর লাকী রাণী হালদার ম্যাম এবং নিয়মিত ক্যাডেটবৃন্দ।

আজ ২৫শে মার্চ ২০২৬ইং, রোজ বুধবার সরকারি বাঙলা কলেজ এ অনুষ্ঠিত হয় "গণহত্যা দিবস-২০২৬"। উক্ত দিনে শহীদদের স্মৃতিচারণে র‍্য...
25/03/2026

আজ ২৫শে মার্চ ২০২৬ইং, রোজ বুধবার সরকারি বাঙলা কলেজ এ অনুষ্ঠিত হয় "গণহত্যা দিবস-২০২৬"। উক্ত দিনে শহীদদের স্মৃতিচারণে র‍্যালি এবং আলোচলা সভা ও দোয়ার আয়োজন করা হয়। উক্ত প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি বাঙলা কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর মোঃ কামরুল হাসান স্যার এবং অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিএনসিসি নৌ উইং, সরকারি বাঙলা কলেজ প্লাটুন এর সম্মানিত বিএনসিসিও সাব-লেফটেন্যান্ট মোঃ ফারুক ঢালী স্যার এবং নিয়মিত ক্যাডেটবৃন্দ।

আজ ২৩শে মার্চ। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (BNCC) এর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। ১৯৭৯ সালের এই দিনেই তৎকালীন রাষ্ট্রপতি জ...
23/03/2026

আজ ২৩শে মার্চ। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (BNCC) এর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। ১৯৭৯ সালের এই দিনেই তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনসিসি প্রতিষ্ঠা করেন। গতবছর এই দিনটিকে "বিএনসিসি দিবস" হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
⚔️⚔️⚔️

গত ১২ই মার্চ "অমর একুশে বইমেলা-২৬" এ সার্বিক শৃঙ্খলা নিয়ন্ত্রণে দায়িত্বরত ছিলেন বিএনসিসি নৌ উইং, সরকারি বাঙলা কলেজ প্লাট...
15/03/2026

গত ১২ই মার্চ "অমর একুশে বইমেলা-২৬" এ সার্বিক শৃঙ্খলা নিয়ন্ত্রণে দায়িত্বরত ছিলেন বিএনসিসি নৌ উইং, সরকারি বাঙলা কলেজ প্লাটুন এর ক্যাডেটবৃন্দ।

আজ ক্যাডেট আন্ডার অফিসার পদে পদোন্নতি প্রাপ্ত বিএনসিসি নৌ উইং, সরকারি বাঙলা কলেজ প্লাটুন এর নতুন ক্যাডেট আন্ডার অফিসারকে...
05/03/2026

আজ ক্যাডেট আন্ডার অফিসার পদে পদোন্নতি প্রাপ্ত বিএনসিসি নৌ উইং, সরকারি বাঙলা কলেজ প্লাটুন এর নতুন ক্যাডেট আন্ডার অফিসারকে র‍্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেন বিএনসিসি নৌ উইং এর সম্মানিত অধিনায়ক লেঃ কমান্ডার এম রাকিবুল ইসলাম, টিএএস, বিএন, ডিডি, নেভি স্যার এবং সম্মানিত প্রশিক্ষক সিপিও মতিউর স্যার।

সরকারি বাঙলা কলেজ প্লাটুন এর ৫০তম প্লাটুন ইনচার্জ ও ৪৬তম সিইউও হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন নতুন ক্যাডেট আন্ডার অফিসার মোস্তফা মোঃ রছুল।

Congratulations MD Rasul!!Newly promoted Cadet Under Officer (CUO) of BNCC Naval wing, GBC PlatoonWarmest congratulation...
02/03/2026

Congratulations MD Rasul!!
Newly promoted Cadet Under Officer (CUO) of BNCC Naval wing, GBC Platoon
Warmest congratulations on your well-deserved success!
Best wishes for all your upcoming challenges and achievements!

আজ ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং তারিখ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস-২০২৬ উপলক্ষে ১৯৫২ সালের সকল শহীদদের প্রতি স...
21/02/2026

আজ ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং তারিখ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস-২০২৬ উপলক্ষে ১৯৫২ সালের সকল শহীদদের প্রতি সম্মান জানিয়ে বিএনসিসি নৌ উইং, সরকারি বাঙলা কলেজ প্লাটুন এর পক্ষ থেকে অত্র কলেজের শহীদ মিনারে সরকারি বাঙলা কলেজ এর সম্মানিত অধ্যক্ষ, প্রফেসর মোঃ কামরুল হাসান স্যার এর সাথে সম্মানিত বিএনসিসিও সাব লেফটেন্যান্ট ফারুক ঢালী স্যার, সম্মানিত পিইউও লাকী রানী হালদার ম্যাম এবং সকল ক্যাডেটগণ পুষ্পস্তবক অর্পণ করেন। সকল ভাষা শহীদদের প্রতি ক্যাডেট আন্ডার অফিসার রুবাইয়া এর নেতৃত্বে সম্মান সালাম প্রদানের মাধ্যমে বিনম্র শ্রদ্ধা প্রদর্শন করা হয়।
সরকারি বাঙলা কলেজ কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত শোক র‍্যালি, আলোচনা সভায় অংশগ্রহণসহ বিভিন্ন অনুষ্ঠান সমূহে বিএনসিসি নৌ উইং এর ক্যাডেটগণ সার্বিক শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিলো।

Address

Dhaka

Telephone

+8801580347875

Website

Alerts

Be the first to know and let us send you an email when বিএনসিসি নৌ উইং, সরকারি বাঙলা কলেজ প্লাটুন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category