24/09/2025
শহীদ বীর বিক্রম রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট স্কুলের নবনির্মিত লাইব্রেরী ও রেক্সওয়া কার্যালয় উদ্বোধন
এই অনন্য মুহূর্তে প্রধান উপদেষ্টা ও সাধারণ সম্পাদকের হৃদয়স্পর্শী বক্তব্যে ভেসে উঠলো অনুপ্রেরণা ও অঙ্গীকারের বার্তা। নতুন লাইব্রেরী তরুণ প্রজন্মকে আলোকিত করবে জ্ঞানের আলোয়, আর রেক্সওয়া কার্যালয় হয়ে উঠবে এলামনাইদের মিলনমেলা ও সেবার কেন্দ্র। উদ্বোধনী আয়োজনে তাদের কণ্ঠে প্রতিধ্বনিত হলো এক উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন, যেখানে শিক্ষা, ঐতিহ্য ও মানবিকতা মিলেমিশে গড়ে তুলবে আগামীর পথচলা।