Rating Life Academy

Rating Life Academy Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rating Life Academy, Dhaka.

"Style শুধু পোশাক না, এটা তোমার personality.Rating Life Style নিয়ে আসছে premium fashion – যেখানে comfort আর class একসাথে...
26/03/2026

"Style শুধু পোশাক না, এটা তোমার personality.
Rating Life Style নিয়ে আসছে premium fashion – যেখানে comfort আর class একসাথে 🔥
Ready to upgrade your style?"

সফলতা পেতে হলে আগে নিজেকে ডেভলপ করতে হবে । হয়তো আপনার আশেপাশে অনেক মানুষ,  আপনার নিজের বন্ধু-বান্ধব সফল হয়েছে, আপনি তা...
04/03/2025

সফলতা পেতে হলে আগে নিজেকে ডেভলপ করতে হবে ।

হয়তো আপনার আশেপাশে অনেক মানুষ, আপনার নিজের বন্ধু-বান্ধব সফল হয়েছে, আপনি তাদের ধারে কাছে যেতে পারছেন না ।

এজন্য পরিচিত সার্কেল থেকে বের হয়ে এসে নিজের একটা জায়গা তৈরি করতে হবে ।

মনে রাখতে হবে, অনেক বড় গাছের নিচে কখনো ছোট গাছ বেড়ে ওঠে না ।

এজন্য কারো ছায়ায় না থেকে, নিজের জন্য একটা পরিবেশ তৈরি করতে হবে ।

প্রয়োজনে নিজের হোম টাউন ( নিজের শহর) ছেড়ে নতুন কোন শহরে থাকা উচিত, নিজের শহরে ছেড়ে যাওয়া সম্ভব না হলে, সেই সকল সার্কেল থেকে বের হয়ে আসা উচিত যেখানে থেকে বিগত বছরগুলোতে আপনার তেমন কোন ডেভেলপ হয়নি।

সফলতা পেতে হলে নিজেকে লুকিয়ে রাখতে হয়, মাঝে মাঝে পিছিয়ে যেতে হয় ।

দেখবেন যারা পেস ( ক্রিকেটে ফাস্ট বল করে ) বল করে তারা কিন্তু বল করার আগে অনেকটা পিছিয়ে যায়, যেন তারা আরও বেশি গতি নিয়ে বল করতে পারে ।

এজন্য সাময়িক পিছিয়ে যাওয়া, নিজেকে লুকিয়ে রাখা ব্যর্থতা নয় বরং সফলতার জন্য ভিত্তি প্রস্তুত করা ।

হয়তো আপনাকে নিয়ে সমালোচনা করবে, আপাতত মুখ বুঝে সমালোচনা সহ্য করুন । আপনি সফল হলে সেই সকল সমালোচনাকারীরাই একদিন আপনাকে বাহবা দিবে । মনে রাখতে হবে Success in the best revenge!!

কারো সফলতার দিকে না তাকিয়ে, নিজে যা জানেন তার মধ্যে বাছাই করে যেকোনো একটা স্কিল ডেভেলপ করতে হবে । হোক সেটা ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইন, কোডিং, ইউটিউববিং, রান্নাবান্না ইত্যাদি ।

মনে রাখতে হবে একটা ডিগ্রির চেয়ে একটা স্কিল বেশি প্রোডাক্টিভ।

ছয় মাস সময় নিয়ে টানা লেগে থাকুন, যেকোনো একটা মেন্টর কে বেছে নিন, তার গাইডলাইন অনুযায়ী চলুন । নতুন নতুন কোর্স করুন, ইউটিউবে ভিডিও দেখুন ।

অযথা টাকা অপচয় না করে, অল্প অল্প করে টাকা জমিয়ে একটি দুইটি করে দেশ ভ্রমণ করুন, এতে করে আপনার প্রোফাইল আস্তে আস্তে আপডেট হবে । ইন্টারন্যাশনাল কালচার ডেভেলপ হবে, একদিন বড় দেশে যাওয়ার পথ সুগম হবে ।

পরিচিত সার্কেল থেকে বের হয়ে এসে, প্রোডাক্টিভ মানুষের সাথে পরিচিত হোন । যারা উদ্যমী এবং পরিশ্রমী এবং সৎ ।

অবশ্যই নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে হবে, যদি সম্ভব হয় জিম করুন, অথবা বাড়িতে ব্যায়াম করুন, দেখবেন ছয় মাসের মধ্যে আপনার স্বাস্থ্যের গঠন চেঞ্জ হয়ে গেছে, ছয় মাসের মধ্যে শক্তিশালী হাত, পেশি বহুল বুক এবং মজবুত পা পাবেন ।

24/12/2024

তানভীর আইবিএ থেকে পাস করেছে। ইউনিলিভার তাকে ৮০,০০০ টাকার চাকুরী অফার করেছে। সাথে গাড়িও দিয়েছে। মা, বাবা প্রেমিকা সবাই চাচ্ছে তানভীর জয়েন করুক।
-
নুসরাত সান্তা মারিয়াম থেকে ফ্যাশন ডিজাইনিং শেষ করে বেক্সিমকো থেকে খুব ভালো চাকরীর অফার পেয়েছে।
-
সীমান্ত বুয়েট থেকে সিএসই কমপ্লিট করেছে। সামসাং আর মাইক্রোসফট বাংলাদেশ থেকে অফার ঝুলছে।
-
উপরের ৩ জন তরুন-তরুনি প্রচণ্ড মেধাবী কিন্তু তাদের ৩ জনের কেউই চাচ্ছে না কোথাও জয়েন করতে। পৃথিবীর নিয়মে ঘুরতে ঘুরতে ৩ জনের দেখা হয়ে গিয়েছিল। তারা চাচ্ছে তাদের ৩ জনের এই দক্ষতাকে পরিপূর্ণভাবে কাজে লাগিয়ে নিজেরা কিছু করতে কিন্তু পরিবার আর সমাজ কেউ তাদের সাথে নেই।
-
কোন একটা বিশেষ কারনে পৃথিবীতে সবাই উদ্যোক্তা হয়ে জন্ম নেয় না। ১০০ জনের ভেতর ৩ জন চায় এমন কিছু করতে। সেই ৩ জন কেউ আমরা ঠিক মত অনুপ্রানিত করতে পারি না।
-
একটা দেশের ইকনোমিতে এই উদ্যোক্তাদের ভূমিকা কত জানেন? অনেক বেশি!! কিন্তু কেন তাহলে তাদের অনুপ্রানিত করা হয় না? দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাস করে যদি কেউ চাকরী না করে কেন তাকে অবহেলায় ফেলা হয়? কেন?
-
এমন কি একজন স্ট্রাগিলিং উদ্যোক্তাকে তার দীর্ঘ দিনের প্রেমিকা, বউ সবাই ছেড়ে চলে যায় কারন তার কাছে নাকি লাইফ সিকিউর না। কি অদ্ভুত!! মনে হচ্ছে, চাকরী খুব সিকিউর। আরে ভাই এই পৃথিবীতে কোনো কিছুই সিকিওর না।
-
মনে রাখবেন একটা ভার্সিটি যদি ৫০ টা বিসিএস ক্যাডার বা ৫০ টা ভালো এমপ্লয়ী বের করে থাকে তাহলে যেই ভার্সিটি ৫০ টা উদ্যোক্তা বের করে সে আসলে ১০০০ কর্মসংস্থান তৈরি করে। খুব ছোট একটা স্টার্ট- আপেও মিনিমাম ১৫ জন লোক কাজ করে।
-
উদ্যোক্তা দের সম্মান করুন, কারন তারা নতুন কিছু , নিজের কিছু করার জন্য মাঠে নেমেছে।

#রিপোস্ট

22/12/2024

বিজনেসে যদি অ্যাকচুয়ালি মানুষের হেল্প করতে পারেন, সেলস তখন অটো হবে ✅

22/12/2024

বিজনেস শুরু করার পারফেক্ট সময় কোনটা❓

আপনি যতক্ষণ না শুরু করবেন, ততক্ষণ অবধিই কোনো ‘পারফেক্ট সময়’ আসবে না।

যদি মনে করেন যে লাইফে সফল হতে হবে, তাহলে সুসময়ের অপেক্ষা না করে যেখান থেকে সম্ভব, সেখান থেকেই শুরু করুন। 'আজ না হয় কাল' ভাবা মানেই সেই ‘কাল’ কখনও না আসা❗

তাই, লাইফে যদি থেমে থাকতে না চান, স্টেপ-বাই-স্টেপ অ্যাকশন নিন। প্রবলেম হলে প্রয়োজনে প্রপার মানুষের থেকে প্রপার গাইডলাইন বা হেল্প নিন,
আপনি থামতে না জানলে, এই কন্টিনিউয়াস প্রচেষ্টা-টাই আপনাকে সফলতার পথে এগিয়ে নিয়ে যাবে। 💯

28/10/2024

সবার জন্য দারুন সুখবর...
Business, Sales, Branding, Business Idea, Sales and Branding Training, Market Research method etc.

সম্পর্কে জানতে নিচের গ্রুপে যুক্ত হতে পারেন,,,
এবং পরিচিত জনকে Invite করুন।
গ্রুপের link :

Business Branding Bangladesh - বিজনেস ব্র্যান্ডিং বাংলাদেশ

ধন্যবাদ সবাইকে

28/10/2024

কাস্টমার হচ্ছে বিজনেসের প্রাণ -ভোমরা।

কাস্টমারের ইতিবাচক প্রতিক্রিয়া আপনার বিজনেসকে নিয়ে যেতে পারে নেক্সট লেভেলে।
আবার তার নেগেটিভ ফিডব্যাকে আপনার ব্যবসায় নেমে আসে ধ্বস।

কাস্টমার যখন এক্সপেক্টেশনের চেয়ে বেশি ভ্যালু পায়, তখন সে আরও মানুষকে রেফার করে। যেটাকে আমরা ওয়ার্ড অব মাউথ ( WOM) বলি।

কাস্টমার এর পজিটিভ ফিডব্যাক পেতে তাকে
রেড কার্পেট সার্ভিস দিন, পদে পদে সারপ্রাইজ করুন।

মনে রাখবেন, Customer can make or break your business.

16/04/2024
29/09/2023

টুকিটাকি গ্রাফিক্স এর কাজ, পেইজ সেট আপ, এড রান, বেসিক মার্কেটিং নলেজ বর্তমানে এসব কাজ জেনে অনলাইন বিজনেস করা উচিত,

19/09/2023

হার পাওয়ার: প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন প্রকল্প

এই প্রকল্পের মাধ্যমে তথ্য প্রযুক্তিতে নারীদের সক্ষমতা বৃদ্ধিতে সরকারী খরচে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রদান করা হবে। সরকার সারাদেশে ২৫১২৫ জন নারীকে ৪ টি ক্যাটাগরিতে মোট ৬ টি বিষয়ে( আইটি সার্ভিস প্রভাইডার, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট, ই কমার্স প্রফেশনাল ও কল সেন্টার এজেন্ট) প্রশিক্ষণ প্রদান করবে।

বিস্তারিত জানতে ও রেজিস্ট্রেশন করতে নিচের লিংকে প্রবেশ করুন।
রেজিস্ট্রেশন লিংকঃ www.herpower.gov.bd

উক্ত লিংকে প্রবেশ করে বিস্তারিত জানতে পারবেন এবং এ ব্যাপারে কোন সমস্যার সম্মুখীন হলে সংশ্লিষ্ট উপজেলার উপজেলা আইসিটি অফিসারের(সহকারী প্রোগ্রামার) সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল।



Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rating Life Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Rating Life Academy:

Share