"যারা বই পড়তে ভালোবাসেন শুধু তাইনা বরং বইকে এমন একটা অংশ ভাবেন যা চার দেয়াল এর ভিতরেও মুক্ত আকাশ দেখার অনুভূতি দেয়। তাদের জন্যই এই পেজটির পথচলা। শত ব্যাস্ততার ভিড়েও একটি বই মন ভালো করার, নিজেকে সময় দেওয়ার সঙ্গী হতে পারে মনে করেন যারা, তারা "গ্রন্থনিলয়-Gronthoniloy" এর বাসিন্দা হতে পারেন নির্দ্বিধায়।
আমাদের চেষ্টা থাকবে আপনার দৌড়গোড়ায় আপনার পছন্দের বইটি পৌঁছে দেওয়ার। এবং আপনাদের পড়া শেষে পুনরায় তা আমরাই ফেরত নিয়ে আসবো। "
বই ভাড়া করার নিয়মাবলি :
*বই আপনার বাসায় সরবরাহ করা হবে এবং আপনার বাসায় গিয়েই পূনরায় সংগ্রহ করা হবে।
*বই ধার কারীর লাইব্রেরি কার্ড এর রেজিষ্ট্রেশন-
বই ভাড়া করতে আমাদের পেজটিতে মেসেজ করুন। আপনাকে একটি রেজিস্ট্রেশন ফর্ম পূরণ এর জন্য দেওয়া হবে। বই ভাড়া করতে নিম্নোক্ত ধাপগুলো অনুসরণ করুন।
১। সদস্যের রেজিষ্ট্রেশন ফর্মটি পূরণ করুন।
২। প্রয়োজনীয় খরচ জমা দিন পেজ এর নির্ধারিত নম্বরে ।
ক. সদস্যপদ সুরক্ষিত রাখতে সদস্যপদ-১(৫০০ টাকা মাত্র) অথবা সদস্যপদ-২ (১০০০ টাকা মাত্র) আমানত রাখতে হবে।
খ. মাসিক ভাড়া বাবদ মাত্র ২০০ টাকা প্রদান করতে হবে যা প্রতি মাসের প্রথম সপ্তাহের মধ্যে পরিশোধ করতে হবে।
# মেম্বারশিপ গ্রহণকারিকে একটি লাইব্রেরি কার্ড সরবরাহ করা হবে। লাইব্রেরি কার্ডটি যে ব্যক্তির নামে রেজিষ্ট্রেশন করা হয়েছে শুধুমাত্র সেই ব্যক্তিই কার্ডটি ব্যাবহার করতে পারবেন এবং অনুসন্ধানের সময় অবশ্যই কার্ডটি দেখাতে হবে।
# রেজিষ্ট্রেশন ভুক্ত সদস্য বই খুঁজতে পারবেন এবং বইটি সেই মুহূর্তে পেতে পারবেন কিনা তা জিজ্ঞেস করতে পারবেন।
# বই রেন্ট নেওয়ার এবং বই এর সংখ্যার সীমাবদ্ধতা-
বই যদি ভাড়া দেওয়ার জন্য প্রস্তুত থাকে/( আভেইল্যাবল থাকে ) সে ক্ষেত্রে সদস্যপদ-১ একসাথে দুইটি বই ভাড়া নিতে পারবেন এবং সদস্যপদ-২ একসাথে তিনটি/চারটি বই ভাড়া নিতে পারবেন। বইগুলো পড়ার জন্য আপনি পনেরো দিন পর্যন্ত নিজের কাছে রাখতে পারবেন। যদি অন্য কোনো মেম্বার বইটির জন্য অপেক্ষায় না থাকেন সময়সীমা বাড়াতে পারবেন অ্যাডমিন এর অনুমতি সাপেক্ষে।
# প্রতি সেট বই এর ডেলিভারি চার্জ এবং রিটার্ন চার্জ মাত্র ১২০ টাকা।
# যদি কোন গ্রাহক নির্ধারিত সময়ের মধ্যে বই ফেরত দিতে ব্যর্থ হয় তাহলে সে তার সদস্যপদ হারাবে এবং সদস্য পদ সুরক্ষিত করণে প্রদেয় আমানতের অর্থ ফেরত পাবেন না।
# যদি কোন সদস্য এক বছরের মধ্যে "গ্রন্থনিলয়-Gronthoniloy", থেকে তার সদস্যপদ বাতিল করতে চায় তাহলে তিনি তার সদস্যপদ সুরক্ষিত করণে প্রদেয় অর্থের ৫০% ফেরত পাবেন।
# যখন বই পড়বেন দয়া করে আপনার হাত জীবাণু থেকে সুরক্ষিত রাখুন এবং যে অবস্থায় আপনার কাছে বইটি সর্বরাহ করা হয়েছিলো সেই অবস্থায়ই বইটি ফেরত দিবেন তা নিশ্চিত করুন।
"গ্রন্থনিলয়-Gronthoniloy", আপনার দোরগোড়ার লাইব্রেরি তাই দয়া করে আপনার হৃদয় থেকে বইগুলোর যত্ন নিন যাতে অন্য পাঠকগণ বইগুলো ভালো অবস্থায় পেতে পারে। বই এর কোন ধরনের ক্ষতি " গ্রন্থনিলয়-Gronthoniloy", থেকে আপনার সদস্যপদ বাতিলের কারণ হতে পারে।
বই ফেরত দেওয়ার ক্ষেত্রে করণীয় -
# প্রতিটি লোন পিরিয়ডের সময় বই ফেরত দেওয়ার নির্ধারিত দিনের পূর্বে আমরা আপনার সাথে যোগাযোগ করে স্মরণ করিয়ে দিব। নির্ধারিত দিনে আপনার সুবিধাজনক সময়ে আমরা আপনার দোরগোড়ায় গিয়ে বই সংগ্রহ করে নিয়ে আসবো।
# বই ফেরত দেওয়ার সময় বাড়ানোর ক্ষেত্রে এডমিনের দ্বারা অনুমোদন প্রাপ্ত হতে হবে। চূড়ান্ত সময় সীমার মধ্যে বই জমা দানে ব্যর্থ হলে " গ্রন্থনিলয়-Gronthonily" থেকে আপনার সদস্যপদ বাতিল হতে পারে এবং এক্ষেত্রে আপনি সদস্যপদ সুরক্ষিত করণে প্রদেয় অর্থ ফেরত পাবেন না।
# বই এর কোন ধরনের ক্ষতি হলে আপনাকে জরিমানা করা হতে পারে ( বই এর মূল্যর ৭০%). অধিকন্তু কোন সদস্যের সদস্যপদ বাতিলের ক্ষেত্রে এডমিন সিদ্ধান্ত নিতে পারে যদি সদস্যটি বারংবার নিয়ম মানতে ব্যর্থ হয়।