জগন্নাথ বিশ্ববিদ্যালয় মাদকবিরোধী ফোরাম

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় মাদকবিরোধী ফোরাম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় মাদকবিরোধী ফোরাম "Quit drugs and hold the
pen to build a drug free society"
A committee of anti-drug forum has been formed at Jagannath University with this slogan.

01/01/2026

ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ অধ্যাদেশ, ২০২৫ কার্যকর

ঢাকা, ০১ জানুয়ারি, ২০২৬: বিদ্যমান ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫’ আরও শক্তিশালী করার উদ্দেশ্যে স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক প্রস্তাবিত ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ অনুমোদিত হয়েছে। ৩০ ডিসেম্বর মহামান্য রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে কার্যকর হয়।

এ আইনের মূল উদ্দেশ্যে হলো তামাক ও নিকোটিনজাত দ্রব্যের ক্ষতিকর প্রভাব থেকে জনগণকে সুরক্ষা দেওয়া, বিড়ি উৎপাদন সংক্রান্ত পৃথক অধ্যাদেশ বাতিল করে একীভূত আইন প্রণয়ন, ই-সিগারেট, ভ্যাপ, হিটেড টোব্যাকোসহ ইমাজিং তামাকপণ্য সম্পূর্ণ নিষিদ্ধ করা।

ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ এর গুরুত্বপূর্ণ পরিবর্তন ও সংযোজন:

১. ‘তামাকজাত দ্রব্য’-এর সংজ্ঞা সম্প্রসারণ :
তামাকজাত দ্রব্যের সংজ্ঞায় ই-সিগারেট, Electronic Necotin Delivery System (ENDS), Heated To***co Product(HTP), নিকোটিন পাউচসহ সব উদীয়মান পণ্য অন্তর্ভুক্ত করা হয়েছে। সরকার এরূপ যেকোন পণ্যকে গেজেট নোটিফিকেশনের মাধ্যমে তামাকজাত দ্রব্য হিসেবে ঘোষণা করতে পারবে। এছাড়াও, 'নিকোটিন’ ও ‘নিকোটিন দ্রব্য’-এর পৃথক সংজ্ঞা সংযোজনসহ ‘পাবলিক প্লেস’-এর সংজ্ঞা ব্যাপকভাবে সম্প্রসারিত করা হয়েছে।

২. পাবলিক প্লেসে নিষেধাজ্ঞা :
সকল পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনে ধূমপানের পাশাপাশি তামাকজাত দ্রব্যের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এ বিধান লঙ্ঘনের অপরাধে জরিমানা ৩০০ টাকা থেকে বাড়িয়ে ২,০০০ টাকা করা হয়েছে।

৩. বিজ্ঞাপন ও প্রচারণা সম্পূর্ণ নিষিদ্ধ:
প্রিন্ট, ইলেকট্রনিক, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, OTT প্ল্যাটফর্মসহ সব মাধ্যমে তামাকের বিজ্ঞাপন নিষিদ্ধ, বিক্রয়স্থলে (Point of Sales) প্যাকেট প্রদর্শন ও প্রচারণা নিষিদ্ধ, CSR কার্যক্রমে তামাক কোম্পানির নাম/লোগো ব্যবহার এবং কোনো অনুষ্ঠান/কর্মসূচির নামে তামাক কোম্পানির আর্থিক সহায়তা প্রদান নিষিদ্ধ করা হয়েছে।

৪. শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালের আশপাশে বিক্রয় নিষিদ্ধ:
শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, খেলার মাঠ ও শিশুপার্কের ১০০ মিটারের মধ্যে তামাক বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে।

৫. ই-সিগারেট ও উদীয়মান তামাকপণ্য (ইমার্জিং টোব্যাকো প্রোডাক্টস) সম্পূর্ণ নিষিদ্ধ:
উৎপাদন, আমদানি, রপ্তানি, সংরক্ষণ, বিক্রয় ও ব্যবহার দণ্ডনীয় অপরাধ। বিধান লংঘনে সর্বোচ্চ ৬ মাস কারাদণ্ড ও ৫ লক্ষ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।

৬. কুম্ভি পাতা ও টেন্ডু পাতার বিড়ি নিষিদ্ধ:
উৎপাদন, বিপণন ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ
পৃথক Bidi Manufacture (Prohibition) Ordinance, 1975 বাতিল করা হয়েছে।

৭. আসক্তিমূলক দ্রব্য মিশ্রণ নিষিদ্ধ:
তামাক বা তামাকজাত দ্রব্যের সাথে কোনো ক্ষতিকর আসক্তিমূলক দ্রব্য মেশানো শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিধান রাখা হয়েছে।

৮. স্বাস্থ্য সতর্কবার্তা ও স্ট্যান্ডার্ড প্যাকেজিং:
প্যাকেটের ৭৫% জায়গাজুড়ে রঙিন ছবি ও সতর্কবাণী বাধ্যতামূলক স্ট্যান্ডার্ড প্যাকেজিং ছাড়া তামাকজাত দ্রব্য বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে।

৯. শাস্তি ও প্রয়োগ জোরদার:
জরিমানা ও কারাদণ্ডের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি, কোম্পানির ক্ষেত্রে লাইসেন্স বাতিল ও মালামাল জব্দের বিধান রাখা হয়েছে এবং ফৌজদারি কার্যবিধি অনুযায়ী মামলা পরিচালনার বিধান সন্নিবেশ করা হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় মাদক বিরোধী ফোরাম আয়োজিত "মাদক বিরোধী শ্লোগান প্রতিযোগিতা"অংশগ্রহণ করুন, নিজে মাদকের বিরুদ্ধে প্রত...
17/10/2025

জগন্নাথ বিশ্ববিদ্যালয় মাদক বিরোধী ফোরাম আয়োজিত "মাদক বিরোধী শ্লোগান প্রতিযোগিতা"

অংশগ্রহণ করুন, নিজে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলুন অন্যকে করুণ অনুপ্রাণিত। আপনার শ্লোগানে পরিবর্তন আসুক সমাজে।

আপনার শ্লোগান পাঠিয়ে জিতে নিন আকর্ষণীয় পুরষ্কার।

শ্লোগানের সাথে পাঠাবেন:
নাম,
বিভাগ,
ব্যাচ,
আইডি,
মোবাইল নাম্বার

পাঠানোর ঠিকানা:
হোয়াটসঅ্যাপ: 01741400380
Email: [email protected]

সবাইকে অভিনন্দন....জগন্নাথ বিশ্ববিদ্যালয় মাদকবিরোধী ফোরামের নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন...
04/01/2025

সবাইকে অভিনন্দন....
জগন্নাথ বিশ্ববিদ্যালয় মাদকবিরোধী ফোরামের নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন !!!

Congratulations to all of you!!
01/01/2025

Congratulations to all of you!!

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ প্রচার বিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কতৃক সারা বাংল...
26/07/2023

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ প্রচার বিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কতৃক সারা বাংলাদেশে স্লোগান প্রতিযোগিতার আয়োজন করে। উক্ত প্রতিযোগিতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় মাদক বিরোধী ফোরাম এর সদস্যরা ২য়,৩য়,সহ মোট ৯ টি পুরষ্কার পাওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় মাদক বিরোধী ফোরাম এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।
আজ বিজয়ীদের হাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা দক্ষিণ এর কার্যালয় থেকে প্রধান অতিথি জনাব মোঃমুজিবুর রহমন পাটওয়ারী (অতিরিক্ত পরিচালক,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর) তাদের হাতে পুরষ্কার তুলে দেন।

শুভ জন্মদিন Risat Rahman Soccho, প্রচার ও প্রকাশনা বিষয়ক সহসম্পাদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় মাদকবিরোধী ফোরাম।
07/11/2022

শুভ জন্মদিন Risat Rahman Soccho,
প্রচার ও প্রকাশনা বিষয়ক সহসম্পাদক,
জগন্নাথ বিশ্ববিদ্যালয় মাদকবিরোধী ফোরাম।

09/07/2022
ই-সিগারেট বা এর যন্ত্রাংশ বা অংশ-বিশেষ উৎপাদন, আমদানি, রপ্তানি, সংরক্ষণ, ক্রয়-বিক্রয় ও পরিবহন নিষিদ্ধ করার প্রস্তাবও রয়ে...
27/06/2022

ই-সিগারেট বা এর যন্ত্রাংশ বা অংশ-বিশেষ উৎপাদন, আমদানি, রপ্তানি, সংরক্ষণ, ক্রয়-বিক্রয় ও পরিবহন নিষিদ্ধ করার প্রস্তাবও রয়েছে আইনের খসড়া সংশোধনীতে।

>বিস্তারিত: https://cutt.ly/QKSxTYE

26/06/2022

মো. আব্দুর রহিম,জবি প্রতিনিধি: মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে জগন্নাথ বিশ্....

26/06/2022

শামীমা মুন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্...

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when জগন্নাথ বিশ্ববিদ্যালয় মাদকবিরোধী ফোরাম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category