Liberal Democratic Party - LDP

Call Website Contact the organization

Liberal Democratic Party - LDP Official page of Liberal Democratic Party - LDP

Wikipedia: https://en.wikipedia.org/wiki/Liberal_Democratic_Party_(Bangladesh)

অন্য দলগুলো থেকে এলডিপি কেন আলাদা?বাংলাদেশে দল অনেক — কিন্তু প্রতিটি দল কি এক? না!আমরা আলাদা, কারণ আমাদের জন্মই আলাদা।২০...
06/10/2026

অন্য দলগুলো থেকে এলডিপি কেন আলাদা?

বাংলাদেশে দল অনেক — কিন্তু প্রতিটি দল কি এক? না!

আমরা আলাদা, কারণ আমাদের জন্মই আলাদা।

২০০৬ সালে, দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার হয়ে এলডিপির জন্ম। আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না — নীতির জন্য করি।

আমাদের পার্থক্য:

— আদর্শনির্ভর দল: ব্যক্তিপূজা নয়, আমাদের রাজনীতির ভিত্তি সুস্পষ্ট দর্শন: লিবারেল ডেমোক্রেসি।

— কেন্দ্রের রাজনীতি: বাম-ডান চরমতন্ত্র নয়, বাস্তবসম্মত মাঝামাঝি পথে অর্থনৈতিক উদারবাদ ও সামাজিক ন্যায়বিচার।

— দুর্নীতিবিরোধী পরিচয়: আমাদের দলের জন্মই হয়েছিল দুর্নীতির প্রতিবাদে। আমরা শুধরে চলি, ভুলে চলি না।

— প্রাতিষ্ঠানিক গণতন্ত্র: নেতৃত্ব জবাবদিহিমূলক, দল চলে গঠনতন্ত্র দিয়ে, এক ব্যক্তির ইচ্ছায় নয়।

— নির্বাচন কমিশনের ০০১ নম্বর নিবন্ধিত দল: ছাতা আমাদের প্রতীক — সবার জন্য ছায়া, সাধারণ মানুষের পাশে থাকার প্রতীক।

আমরা বিশ্বাস করি — মানুষের মুক্তি, আইনের শাসন আর ন্যায়বিচারে।

বাংলাদেশকে বদলাতে হলে রাজনীতিকেও বদলাতে হবে। সেই বদলের যাত্রায় আপনিও থাকুন আমাদের সাথে।

পেজটি ফলো করুন, শেয়ার করুন, আপনার মতামত জানান।

#এলডিপি #লিবারেলডেমোক্রেসি #ছাতা #বাংলাদেশ #দুর্নীতিবিরোধী #গণতন্ত্র

06/10/2026

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমকে ফেসবুকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ ...

06/10/2026

ফেসবুক পোস্টে এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে কিশোরগঞ্জের সাব.....

06/10/2026

ফেসবুক পোস্টে এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমকে হত্যার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে কিশোরগঞ্জের সাবেক ....

05/10/2026
লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপিসুত্র: এলডিপি-২০৬/২০২৬০২ অক্টোবর ২০২৬বিমানবন্দরের অব্যবস্থাপনা ও প্রবাসী হয়রানির দায় আড়...
02/10/2026

লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি

সুত্র: এলডিপি-২০৬/২০২৬

০২ অক্টোবর ২০২৬

বিমানবন্দরের অব্যবস্থাপনা ও প্রবাসী হয়রানির দায় আড়াল করতেই মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার - ড.কর্নেল(অব.) অলি আহমদ বীর বিক্রম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে সৃষ্ট ঘটনার মামলায় জামায়াতে ইসলামীর নেতা, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির প্রেসিডেন্ট।

আজ (শুক্রবার) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, বিমানবন্দরের দীর্ঘদিনের অব্যবস্থাপনা, লাগেজ পেতে বিলম্ব, ট্রলি সংকট, যাত্রী হয়রানি এবং বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের নানা ধরনের ভোগান্তির দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনোভাবেই এড়াতে পারে না। এমন একটি জনভোগান্তির ঘটনাকে কেন্দ্র করে একজন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্যকে গ্রেপ্তার করা অত্যন্ত উদ্বেগজনক।

তিনি বলেন, বিমানবন্দরের অব্যবস্থাপনা, অনিয়ম-দুর্নীতি ও কর্তৃপক্ষের দায়িত্বহীনতার বিরুদ্ধে প্রশ্ন উঠেছে বলেই কি প্রশ্ন উত্থাপনকারী একজন নাগরিককে মামলায় ফাঁসিয়ে গ্রেপ্তার করতে হবে? আমরা মনে করি, বিমানবন্দরের প্রকৃত সমস্যা ও কর্তৃপক্ষের দায় আড়াল করার জন্য মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলাকে হয়রানির হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অনতিবিলম্বে নিঃশর্ত মুক্তিসহ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

বার্তাপ্রেরক

(ওমর ফারুক সুমন)

সহ-দফতর সম্পাদক
লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি

30/09/2026

প্রেস বিজ্ঞপ্তী
সৈয়দ নাজমুল আরেফিন কামাল বহিষ্কার

লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য পরবর্তীতে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সৈয়দ নাজমুল আরেফিন কামালকে দলীয় পদ থেকে অদ্য ৩০/০৯/২০২৬ খৃষ্টাব্দ তারিখে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বহিষ্কারসহ প্রাথমিক সদস্য পদও বাতিল করা হয়েছে । তিনি দীর্ঘ দিন থেকে দলীয় শৃঙ্খলা এবং গঠনতন্ত্র পরিপন্থী কাজ পরিচালনা করছেন। এলডিপির নীতি নির্ধারনি কমিটির মতে দলীয় গঠনতন্ত্র বিরোধী কর্মকান্ডের দায় এলডিপি নিবে না। অদ্য হতে লিবারেল ডেমোক্রেটিক পার্টি -এলডিপির সাথে কোন সম্পর্ক নাই।

ধন্যবাদান্তে

দপ্তর সম্পাদক
লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি।

Address

Gulfesha Plaza 8-B ( Lift-8th), 8 Shaheed Journalist Selina Parvin Road (69, Outer Circular Road)Magbazer, Ramna
Dhaka
1217

Alerts

Be the first to know and let us send you an email when Liberal Democratic Party - LDP posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Liberal Democratic Party - LDP:

Shortcuts

Share