10/10/2022
ছোটবেলা ফাউন্টেন পেন আমার খুব বেশি প্রিয় ছিল।আমার বড় ভাই-বোনেরা যখন ফাউন্টেন পেন দিয়ে লিখত আমি চাতক পাখির মত চেয়ে চেয়ে দেখতাম আর মনে মনে কল্পনা করতাম আমিও ঝর্ণা কলম দিয়ে লিখছি।
অবশ্য খাটের নীচে লুকিয়ে লুকিয়ে কলমে কালি ভরতে গিয়ে কালির দোয়াত উপুর করে ফেলে সারা শরীরে কালি মাখামাখি হয়ে ধরা পড়ে কতবার উত্তম-মধ্যম খেয়েছি তার হিসাব নাই।
অবশেষে শেষ হলো চক আর কাঠ পেন্সিল অধ্যায়!আমার জীবনে আসলো সেই বহুল আকাক্ষিত ফাউন্টেন পেন।জীবনের অন্যতম আনন্দময় মূহুর্ত।
হাই স্কুলেও অনেক বছর ফাউন্টেন পেন ব্যবহার করেছি।পরীক্ষার সময় এই কলম দিয়ে লেখা সমস্যা হওয়ায় একটা সময় আমার প্রিয় ফাউন্টেন পেন এর মায়া ত্যাগ করতে বাধ্য হই।পরীক্ষার হলে কলমের সাথে কালির দোয়াতও রাখতে হতো।
ফিলিং মিসিং ইউ ফাউন্টেন পেন।।
#গাজীশামীম