বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, জগন্নাথ হল শাখা

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, জগন্নাথ হল শাখা This is the Official Facebook Fan Page of Bangladesh Students Union, Jagannath Hall, University of Dhaka.

Bangaldesh Students Union is a leftist political organization who works as an advocate of students' rights. University of Dhaka is considered as the most influential unit of this organization where Jagannath Hall unit is the most dominant one. This Jagannath Hall unit has a long-standing history in contributing to the students' movements from time to time. Bangladesh Students Union, Jagannath Hall

Unit is still acting as a major promoter of students' rights in both the hall and campus arena. The organization has more or less 60 members residing in the hall. These members are the fighters who can and will bring changes in the student politics in Bangladesh.

যেকোনো ন্যায়যুদ্ধে যোদ্ধার সংখ্যার চেয়ে গুরুত্বপূর্ণ হলো মোরাল গ্রাউন্ড এবং সাধারণ সমর্থন। ইতিহাস বলে, নৈতিক আদর্শে দৃঢ় ...
29/01/2018

যেকোনো ন্যায়যুদ্ধে যোদ্ধার সংখ্যার চেয়ে গুরুত্বপূর্ণ হলো মোরাল গ্রাউন্ড এবং সাধারণ সমর্থন। ইতিহাস বলে, নৈতিক আদর্শে দৃঢ় হলে কম সংখ্যক যোদ্ধা কিংবা দুর্বল অস্ত্রভাণ্ডার নিয়েও অস্ত্রসজ্জিত পেশাদার বেতনভুক সৈন্যবাহিনীকে পরাস্ত করা যায়। সবাই যুদ্ধ করে না, কিন্তু নীরব সমর্থনগুলোও মোরাল গ্রাউন্ডকে শক্তিশালী করে।

যুদ্ধ মানেই সহিংসতা নয়। কখনো কখনো যুদ্ধ সহিংসতার নিদানও বটে। সহিংসতার প্রতিরোধে খালি হাতে বুক টান টান করে দাঁড়ানোটাও যুদ্ধ। সত্য ও নীতিবোধের চেয়ে বড় অস্ত্র আর নাই। দেয়ালে লেখা দেখেছি বহুবার, 'আদর্শের যুদ্ধে পরাজিতদের শেষ হাতিয়ার সন্ত্রাস'। কথাটা ভীষণ সত্যি।

অতএব, ’বুক টান, বুক টান টান করে দাঁড়াও!’ মনে রেখ, অন্যায়ের পক্ষ নিয়ে যে অস্ত্র তাক করে আছে সত্য ও সুন্দরের দিকে, তার চেয়ে দূর্বল আর কেউ নয়। তাদের রণহুংকার আসলে ভয়মিশ্রিত চাপা ক্রন্দন। ঠিকঠাকমতো দাঁড়ালে তাদের অনেকেই নতজানু হয়ে তোমাকে কূর্ণিশ করবে। সেসময়, তাদের ভালোবেসো। Ovinu Kibria Islam

15/01/2018

বাংলাদেশ ছাত্রইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের বর্তমান সহ- সভাপতি এবং বাংলাদেশ ছাত্রইউনিয়ন জগন্নাথ হল সংসদের সাবেক সহ- সভাপতি ছাত্রনেতা সুদীপ দাশের পিতা গতকাল রাত ১১ টায় মৃত্যুবরন করেছেন।বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জগন্নাথ হল সংসদের পক্ষ থেকে তার শোকগ্রস্থ পরিবারের প্রতি জানাই সমবেদনা।

18/11/2017

"অসুস্থ রাজনৈতিক সাাংস্কৃতিক বলয় ভাঙ্গো, গড়ে তোল নতুন ধারার জাগরণ" শ্লোগানকে সামনে রেখে গত ২৫-২৬ আগস্ট, ২০১৭, ৩৫তম হল সম্মেলনের মধ্য দিয়ে আসা বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, জগন্নাথ হল শাখা-র কমিটি নিম্নরুপঃ

সভাপতিঃ তুষার পাল
সহ-সভাপতিঃ শিপন দে
সহ-সভাপতিঃ অমিত বড়ুয়া
সহ-সভাপতিঃ অয়ন দত্ত
সহ-সভাপতিঃ সুকান্ত নন্দী
সাধারন সম্পাদকঃ নির্ঝর কান্তি পাল
সহ-সাধারন সম্পাদকঃ রনি সাহা
সহ-সাধারন সম্পাদকঃ সাগর তালুকদার
সহ-সাধারন সম্পাদকঃ রাজীব কুমার দাস
সাংগঠনিক সম্পাদকঃ জয় রায়
কোষাধ্যক্ষঃ স্বপন নাইডু
দপ্তর সম্পাদকঃ মিল্টন সরকার
শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদকঃ অপূর্ব রায়
প্রচার ও প্রকাশনা সম্পাদকঃ সুমন মাইকেল মুরমু
বিজ্ঞাণ ও প্রযুক্তি বিষয়ক সম্পাদকঃ পল্লব রায়
ক্রীড়া বিষয়ক সম্পাদকঃ সম্রাট সরকার
সাাংস্কৃতিক বিষয়ক সম্পাদকঃ অরুপ কান্তি দাস
সমাজকল্যাণ বিষয়ক সম্পাদকঃ ধনঞ্জয় রায়
সদস্যঃ শুভ মোদক
সদস্যঃ অনুপম দত্ত
সদস্যঃ তন্ময় পাল রজত

(বিঃ দ্রঃ বিভিন্ন টেকনিক্যাল জটিলতার কারনে বিলম্ব পোস্ট করার জন্যে দুঃখিত।)

"অসুস্থ রাজনৈতিক সাংস্কৃতিক বলয় ভাঙ্গো, গড়ে তুলো নতুন ধারার জাগরণ "এই স্লোগানকে ধারণ করে ২৫-২৬ আগস্ট ২০১৭, দুই দিনব্যাপী...
27/08/2017

"অসুস্থ রাজনৈতিক সাংস্কৃতিক বলয় ভাঙ্গো, গড়ে তুলো নতুন ধারার জাগরণ "এই স্লোগানকে ধারণ করে ২৫-২৬ আগস্ট ২০১৭, দুই দিনব্যাপী বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী জগন্নাথ হল শাখার ৩৫ তম সম্মেলনে নির্বাচন অধিবেশনে সর্বসম্মতিকক্রমে গঠিত ২১ সদস্যের নবনির্বাচিত কমিটিকে সংগ্রামী অভিনন্দন।
নবনির্বাচিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন তুষার পাল,সাধারণ সম্পাদক নির্ঝর কান্তি পাল ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন জয় রায়। প্রত্যাশা রাখি, আগামীর সমাজ-প্রগতির লড়াই-সংগ্রামে দেখা হবে রাজপথে স্লোগানে স্লোগানে।

৩৮ তম জাতীয় সম্মেলনের মধ্য দিয়ে আগত বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এর নব নির্বাচিত সভাপতি :জি এম জিলানী শুভসাধারণ সম্পাদক : লিটন ...
06/04/2017

৩৮ তম জাতীয় সম্মেলনের মধ্য দিয়ে আগত বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এর নব নির্বাচিত সভাপতি :জি এম জিলানী শুভ
সাধারণ সম্পাদক : লিটন নন্দী
সাংগঠনিক সম্পাদক : রমেন চক্রবর্তী টিপু
সহ নির্বাচিত সকলকে
জগন্নাথ হল সংসদের পক্ষ থেকে শুভেচ্ছা ও
অভিনন্দন ।।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন (Bangladesh Students' Union) এর ৩৮ তম কেন্দ্রীয় সম্মেলন 😊
02/04/2017

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন (Bangladesh Students' Union) এর ৩৮ তম কেন্দ্রীয় সম্মেলন 😊

31/03/2017
04/12/2016

কিউবা বিপ্লবের প্রবাদ পুরুষ কমরেড ফিদেল ক্যাস্ট্রোর
মহাপ্রয়াণ স্মরণে ছাত্র ইউনিয়নের আলোর মিছিল

কিউবা বিপ্লবের প্রবাদ পুরুষ, সাম্রাজ্যবাদ আক্রান্ত পৃথিবীতে সফল সমাজতন্ত্র অভিমুখি রাষ্ট্রের পথ প্রদর্শক কমরেড ফিদেল ক্যাস্ট্রোর মহাপ্রয়াণ স্মরণে আগামী ৪ ডিসেম্বর ছাত্র ইউনিয়নের উদ্যোগে একটি আলোর মিছিল শহীদ মিনার হতে শুরু হয়ে শিখা চিরন্তনীতে গিয়ে শেষ হবে।
আজ এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সভাপতি লাকী আক্তার এবং সাধারণ সম্পাদক জিলানী শুভ আগামী ৪ ডিসেম্বর শহীদ মিনার থেকে শিখা চিরন্তনী পর্যন্ত আলোর মিছিলের কর্মসূচিতে আপামর ছাত্র-জনতার অংশগ্রহণের আহবান জানান।
নেতৃবৃন্দ বলেন, কমরেড ফিদেল ক্যাস্ট্রো শুধু সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বিপ্লব করে জাতীয়তাবাদী আন্দোলনে সফলতাই লাভ করেননি, প্রতিষ্ঠা করেছেন একটি সফল সমাজতন্ত্র অভিমুখি রাষ্ট্র। যা সাম্রাজ্যবাদের মানবতাহীন মুক্তবাজার অর্থনীতির মুনাফার শোষণের সংস্কৃতির বিরুদ্ধে একটি সফল চপেটাঘাত। ফিদেল ক্যাস্ট্রো শুধু কিউবার সফল রাষ্ট্রনায়ক ছিলেন না, ছিলেন বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদের করাল গ্রাসে আক্রান্ত শোষিত মানুষের আত্মার আত্মীয়। তার নেতৃত্বে কিউবা বাংলাদেশ সহ লাতিন আমেরিকা, আফ্রিকার বহু দেশের স্বাধীনতার সংগ্রামে বলিষ্ঠ সমর্থন ব্যাক্ত করে। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে সাক্ষাতে তাঁকে পাকিস্তানি উপনিবেশের ধামাধারী আমলাদের বাদ দিয়ে সরাসরি মুক্তিযোদ্ধাদের দেশ পরিচালনায় অংশগ্রহণের সুযোগদানের পরামর্শ দিয়েছিলেন। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অকৃত্রিম বন্ধু কমরেড ফিদেল ক্যাস্ট্রোর মহাপ্রয়াণে যথাযোগ্য মর্যাদায় রাষ্ট্রীয় শোক প্রকাশ না করাই, প্রমাণ করে যে বাংলাদেশ মুক্তিযুদ্ধের পথ হতে ভ্রষ্ট পথে পরিচালিত হচ্ছে। ফিদেল ও তার রেখে যাওয়া লড়াইয়ের স্মৃতি সাম্রাজ্যবাদের অন্ধকার সমুদ্রে একটি লাইট হাউজের মতই বাংলাদেশ সহ পৃথিবীব্যাপী শোষিত মানুষের মুক্তির সংগ্রামে মুক্তিকামী মানুষকে পথ দেখাবে।

সুন্দরবন বিধ্বংসী রামপাল চুক্তি বাতিলের দাবিতে"বাংলাদেশ ছাত্র ইউনিয়নের"  মিছিল সহ মহা-সমাবেশে যোগদান।
26/11/2016

সুন্দরবন বিধ্বংসী রামপাল চুক্তি বাতিলের দাবিতে"বাংলাদেশ ছাত্র ইউনিয়নের" মিছিল সহ মহা-সমাবেশে যোগদান।

বাঁচাও সুন্দরবন
15/11/2016

বাঁচাও সুন্দরবন

Address

Jagannath Hall
Dhaka University

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, জগন্নাথ হল শাখা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share