ইউনিটি ফাউন্ডেশন

ইউনিটি ফাউন্ডেশন ইউনিটি ফাউন্ডেশন একটি অলাভজনক সামাজিক সেবামূলক প্রতিষ্ঠান।

নোটিশতারিখ: ২৭-০১-২০২৬বিষয়: নির্বাচনী প্রচারণায় ইউনিটি ফাউন্ডেশনের টি-শার্ট, লোগো ও পরিচয় ব্যবহার নিষিদ্ধকরণ প্রসঙ্গে।এত...
26/01/2026

নোটিশ

তারিখ: ২৭-০১-২০২৬

বিষয়: নির্বাচনী প্রচারণায় ইউনিটি ফাউন্ডেশনের টি-শার্ট, লোগো ও পরিচয় ব্যবহার নিষিদ্ধকরণ প্রসঙ্গে।

এতদ্বারা ইউনিটি ফাউন্ডেশন (লাকসাম–মনোহরগঞ্জ)- সহ সকল সদস্য ও স্বেচ্ছাসেবীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ইউনিটি ফাউন্ডেশন একটি সম্পূর্ণ অরাজনৈতিক ও মানবসেবামূলক প্রতিষ্ঠান। মানবতার সেবায় মানবিক কার্যক্রম পরিচালনাই আমাদের প্রধান লক্ষ্য।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সংগঠনের নিরপেক্ষতা, শৃঙ্খলা ও ভাবমূর্তি অক্ষুণ্ন রাখার স্বার্থে নিম্নোক্ত সিদ্ধান্তসমূহ গৃহীত হলো—

সিদ্ধান্তসমূহ:

১. ইউনিটি ফাউন্ডেশনের অফিসিয়াল টি-শার্ট, লোগো বা নামযুক্ত কোনো পোশাক পরিধান করে কোনো রাজনৈতিক দল বা প্রার্থীর নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ সম্পূর্ণরূপে নিষিদ্ধ।

২. ইউনিটি ফাউন্ডেশনের পরিচয় ব্যবহার করে কোনো ধরনের রাজনৈতিক কার্যক্রম, প্রচারণা বা উস্কানিমূলক কর্মকাণ্ডে অংশ নেওয়া যাবে না।

ব্যক্তিগতভাবে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে হলে তা সম্পূর্ণ ব্যক্তিগত পরিচয়ে করতে হবে।

এক্ষেত্রে ফাউন্ডেশনের কোনো নাম, লোগো বা পরিচয় বহন করা যাবে না।

৩. ইউনিটি ফাউন্ডেশন কোনো রাজনৈতিক দল বা মতাদর্শকে সমর্থন করে না।

কোনো সদস্য ব্যক্তিগতভাবে রাজনীতি করার অধিকার রাখলেও,

ফাউন্ডেশনের নাম, পোশাক বা পরিচয় ব্যবহার করে রাজনৈতিক প্রচারণা চালানো গঠনতন্ত্রবিরোধী অপরাধ হিসেবে গণ্য হবে।

৪. উপরোক্ত নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে সংগঠনের শৃঙ্খলা রক্ষার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে, যার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে—

সাংগঠনিক পদ থেকে বহিষ্কার

ইউনিটি ফাউন্ডেশনের টি-শার্ট ও আইডি কার্ড প্রত্যাহার

মানবিক, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য ইমেজ বজায় রাখতে সকল সদস্য ও স্বেচ্ছাসেবীদের সর্বাত্মক সহযোগিতা একান্তভাবে কাম্য।

ধন্যবাদান্তে,
প্রকৌশলী মোঃ ওসমান গনি (শাওন)
প্রতিষ্ঠাতা সভাপতি
ইউনিটি ফাউন্ডেশন
লাকসাম, মনোহরগঞ্জ, কুমিল্লা

বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি ২০২৫ এর উদ্ভোদন করেন ইউনিটি ফাউন্ডেশন এর প্রধান উপদেষ্টা ড. এ কে এম জাহাঙ্গীর সা...
30/10/2025

বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি ২০২৫ এর উদ্ভোদন করেন ইউনিটি ফাউন্ডেশন এর প্রধান উপদেষ্টা ড. এ কে এম জাহাঙ্গীর
সাবেক সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

15/09/2025

#শোকবার্তা
পোমগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও বিশিষ্ট ব্যবসায়ী জনাব নজরুল ইসলাম সেলিম ও ফখরুল ইসলাম স্বপন সাহেবের বাবা জোনাকি সায়েন্টফিক এর স্বত্বাধিকারী জনাব সিরাজুল ইসলাম আজ সকাল ৮.৩০ মিনিটের সময় ইন্তেকাল করিয়াছেন। ইন্না-লিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন।
ইউনিটি ফাউন্ডেশন পরিবার মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

আমার ছোট বোন  ফারিহা আক্তার, পিতা:খুরশেদ আলম, বয়স: ১২ বছর গত ১৩/৮/২৫ বাসা থেকে মাদ্রাসায়  যাওয়ার  জন্য বের হয়  এর পর থেক...
11/09/2025

আমার ছোট বোন ফারিহা আক্তার, পিতা:খুরশেদ আলম, বয়স: ১২ বছর
গত ১৩/৮/২৫ বাসা থেকে মাদ্রাসায় যাওয়ার জন্য বের হয় এর পর থেকে আর তাকে পাওয়া যাচ্ছে না।

ঠিকানা: সাইনবোর্ডের (সাদ্দাম মার্কেটে এলাকা থেকে) ফতুল্লা নারায়ণগঞ্জ.

আমরা পরিবারের পক্ষ থেকে গভীরভাবে চিন্তিত। কেউ যদি তাকে দেখে থাকেন বা কোনো তথ্য পান, দয়া করে নিচের নম্বরে যোগাযোগ করুন:

📞 01732675083 / 01610672593
অথবা ইনবক্স করুন।

আপনাদের একটি শেয়ার আমাদের ফারিহাকে ফিরে পেতে সাহায্য করতে পারে।
Parves Ahmed Pavel

  আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহএকটি মানবিক আবেদন💁রোগীর সমস্যাঃ সিজার🔴রক্তের গ্রুপঃ  বি নেগেটিভ 🩸হিমোগ্লোবিন: জানা ন...
11/09/2025


আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
একটি মানবিক আবেদন

💁রোগীর সমস্যাঃ সিজার
🔴রক্তের গ্রুপঃ বি নেগেটিভ
🩸হিমোগ্লোবিন: জানা নেই
💉রক্তের পরিমাণঃ 2 ব্যাগ
📆রক্তদানের তারিখঃ 15-09-2025
⌚রক্তদানের সময়ঃ
🏥রক্তদানের স্থান : মধ্য বাড্ডায়
☎যোগাযোগঃ 01776134836
👥 রেফারেন্সঃ রাসেল

"তুচ্ছ নয় রক্তদান
বাঁচাতে পারে একটি প্রাণ"

বিঃদ্রঃ - ব্লাড রিকোয়েস্ট পোস্টের যোগাযোগের নাম্বারে যে কোন সময় প্রতারক চক্র ফোন দিয়ে টাকা চাইতে পারে। স্বেচ্ছায় রক্ত দাতারা টাকার বিনিময়ে রক্তের মতো মহামূল্যবান সম্পদ দান করেন না এতএব এই বিষয়ে সবাই সচেতন থাকবেন। কেউ যদি টাকা বিনিময় করেন তার জন্য "ইউনিটি ফাউন্ডেশন" কোনভাবেই দায়ী থাকবে না। আল্লাহ আপনার সহায় হোক।
#ইউনিটি_ফাউন্ডেশন

31/07/2025

📢 ভয়াবহ ভাইরাস জ্বর চলছে — সতর্ক হোন, যত্ন নিন!
এই মুহূর্তে একটা নতুন ধরনের ভাইরাস জ্বর ছড়িয়ে পড়েছে চারদিকে।
ডেংগু বা চিকনগুনিয়া নয়, তবে লক্ষণগুলো ভয়াবহ এবং অনেকেই এতে আক্রান্ত হচ্ছেন।
যাদের বেবিদের এই জ্বরটা হবে , আমি প্রথমেই বলব আপনারা আগে ভেঙ্গে পড়বেন না , আপনারা ভেঙে পড়লে সেবা করতে পারবেন না। কারণ দিনশেষে আপনাদের সুস্থ থাকতে হবে তাহলেই বাচ্চারা ভালো থাকবে 😊
মনে রাখবেন যে অসুস্থ হবে
তাকে কিছুক্ষণ পরপর স্বাস্থ্যকর খাবার দিবেন খাবারের উপরে কোন মেডিসিন নাই।
বর্তমানে এইসব রোগীরা খাবার দেখলে মনে করে বি*ষ, অল্প অল্প করে কিছুক্ষণ পরপর খাবার দিবেন।
বমি করলে বমির মেডিসিন দিয়ে বমি বন্ধ করবেন আগে।

🛑 লক্ষণগুলো:
হঠাৎ করে তীব্র জ্বর (১০৩°–১০৪°F)
শরীরের বিভিন্ন জায়গায় প্রচণ্ড ব্যথা (মাসল, জয়েন্ট, চোখ, পিঠ) মাথা ব্যাথা
প্রচণ্ড দুর্বলতা, মাথা ঘোরা
প্রেসার লো হয়ে যেতে পারে
জ্বর নেমে যাওয়ার পরও শরীরের ব্যথা রয়ে যায় অনেকদিন এবং প্রচুর দুর্বল থাকে।
✅ কী করবেন? চিকিৎসা ও সেরে ওঠার টিপস:

🥣 খাবার:
1. ভিটামিন সি-যুক্ত ফল: মাল্টা, কমলা, লেবু, আমলকি আমড়া,পেয়ারা,
2. জিঙ্ক ও অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ খাবার: কলা, পাকা পেঁপে, ডিমের কুসুম
3. প্রোটিন: ডিম (সিদ্ধ), চিকেন স্যুপ, ডাল, খিচুড়ি মাছ
4. পানি বেশি করে খান – দিনে অন্তত ৩ লিটার ( স্যালাইন
বা লেবুর শরবত খাওয়া যেতে পারে) তবে চিনি খাওয়া মোটেই ঠিক নয়।

🧊 ব্যথা ও জ্বরের জন্য:
প্যারাসিটামল (ডাক্তারের পরামর্শ অনুযায়ী)
গরম পানির সেঁক বা হালকা ম্যাসাজ
তুলসি, আদা, মধু দিয়ে ভাপ বা কাশির জন্য পানীয়
💆 জ্বরের পরের শরীর ব্যথা কমানোর ঘরোয়া টিপস:
গরম পানিতে লবণ দিয়ে গা মুছানো
হালকা স্ট্রেচিং বা ধীরে ধীরে হাঁটা শুরু করা
ম্যাগনেসিয়ামযুক্ত খাবার (পানিতে ভেজানো বাদাম, কলা)
আয়ুর্বেদিক তেল (যেমন নারকেল তেল বা পুদিনার তেল) দিয়ে হালকা মালিশ
⚠️ কখন হাসপাতালে যাবেন:
বারবার জ্বর আসছে
প্রেসার খুব কমে যাচ্ছে
খাওয়া বন্ধ করে দিয়েছে/অজ্ঞান ভাব
রক্তচাপ ও হৃদস্পন্দন অনিয়মিত

🧘‍♀️ মনে রাখবেন:
> জ্বর চলে গেলেও শরীর পুরোপুরি দুর্বল হয়ে পড়ে।
তাই ধৈর্য ধরে বিশ্রাম, ভালো খাবার, আর পর্যাপ্ত পানি–এগুলোই দ্রুত সেরে ওঠার চাবিকাঠি।
আপনাদের আশেপাশে কেউ আক্রান্ত হলে পোস্টটা শেয়ার করে তাকে জানাও কীভাবে একটু ভালোভাবে যত্ন নিতে পারে।
❤️ সুস্থ থাকুক আপনার পরিবার, বন্ধুবান্ধব, আশপাশের সবাই।
Post By Sakib Saddam

ইউনিটি ফাউন্ডেশন এর সাংগঠনিক সম্পাদক ও নিয়মিত রক্তদাতা  Rasel Ahmed এর ৭তম রক্তদান, আলহামদুলিল্লাহ।
28/04/2025

ইউনিটি ফাউন্ডেশন এর সাংগঠনিক সম্পাদক ও নিয়মিত রক্তদাতা Rasel Ahmed এর ৭তম রক্তদান, আলহামদুলিল্লাহ।

09/04/2025

আসসালামু আলাইকুম
আমার বা আপনার দান করা রক্তে একজন মুমূর্ষু রোগীকে আরো একবার বাঁচার সুযোগ করে দেয়, কোনো একদিন সেই রোগীটি হতে পারে আমার বা আপনারই বাবা,মা,বন্ধু কিংবা কোন কাছের মানুষ, তাই আপনাকে যদি স্রস্টা একটি ভালো স্বাস্থ্য দিয়ে থাকেন,তবে নিশ্চিত করুন যারা আপনার মতো এতোটা ভাগ্যবান নয়, তারা যেন আপনার একটু সাহায্য পায়, এটা আপনার দায়িত্ব, তাই রক্ত দান করুন ❤️
প্রকৌশলী মোঃ ওসমান গনি (শাওন)

Address

Monohorganj
Cumilla
3623

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইউনিটি ফাউন্ডেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category