কুমিল্লার প্রয়োজনঃ
☆ কুমিল্লা বিভাগ ঘোষণা করা
★ ঢাকা-কুমিল্লা রেল লাইন চালু করা
☆ কুমিল্লা বিমান বন্দর চালু করা
★ কুমিল্লা স্টেডিয়াম সংস্কার করা
উদ্দেশ্যঃ
কুমিল্লা এমন একটি শহর যেখানে রয়েছে কুমিল্লা ইউনিভারসিটি, কুমিল্লা পলিটেকনিক ইন্সটিটিউট, কুমিল্লা ক্যাডেট কলেজ, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, কুমিল্লা সরকারি কলেজ, কুমিল্লা মহিলা কলেজ, কুমিল্লা জিলা স্কুল, কুমিল্লা গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল, কু
মিল্লা টিচার্স ট্রেনিং সেন্টার, কুমিল্লা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, কুমিল্লা স্টেডিয়াম, লালমাই পাহাড়, ময়নামতি জাদুঘর, ময়নামতি রাজবাড়ি, আনন্দ বিহার, ভোজ বিহার, ইটাখোলা মুড়া, রুপবান মুড়া, ...এছাড়া ও আমাদের কুমিল্লা সবকিছু দিয়েই যেন পরিপূর্ণ তাও এটি কেন বিভাগ হতে পারেনা…...???
সাধারণ তথ্যঃ
কুমিল্লা অঞ্চলটি একসময় প্রাচীন সমতট অঞ্চলের অধীনে ছিল। পরবর্তীকালে এটি ত্রিপুরা রাজ্যের সাথে যোগ দেয়। খ্রিস্টীয় নবম শতাব্দীতে কুমিল্লা জেলা হরিকেল অঞ্চলের রাজাদের অধীনে আসে। অষ্টম শতাব্দীতে লালমাই ময়নামতি দেব বংশ এবং দশম থেকে একাদশ শতকের মাঝামাঝি পর্যন্ত চন্দ্র বংশের শাসনাধীনে ছিল। ১৭৬৫ সালে এ অঞ্চলটি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে আসে। ১৭৯০ সালে জেলাটি ত্রিপুরা জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়। ১৯৬০ সালে এর নাম পরিবর্তন করে কুমিল্লা রাখা হয়। ১৯৮৪ সালে কুমিল্লা জেলার অন্তর্গত চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া মহকুমা পৃথক জেলায় পরিণত হয়। কুমিল্লাতে মোট ১৮০৬ কিলোমিটার সড়কপথ রয়েছে। এর মধ্যে ১২১৯ কিলোমিটার পাকা ও ৫৮৭ কিলোমিটার কাঁচা সড়ক। কুমিল্লার অদূরে মুরাদনগর উপজেলার শ্রীকাইলে বাখরাবাদ গ্যাসক্ষেত্র অবস্থিত। ১৯৬৯ সালে এটি আবিষ্কৃত হয় এবং ১৯৮৪ সাল হতে গ্যাসক্ষেত্রটি থেকে বাণিজ্যিকভিত্তিতে গ্যাস উত্তোলন চলছে।
পেইজ এর নিয়মাবলীঃ
১। অশ্লীল কোন মন্তব্য করা যাবে না।
২। রাজনৈতিক আলোচনা থেকে বিরত থাকুন।
৩। কোন প্রকার বিজ্ঞাপন দেয়া যাবে না।
৪। কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করা যাবে না।
৫। ব্যাক্তিগত ভাবে কারো উপর আক্রমন করা যাবে না।
৬। কোন সমস্যা হলে আমাদেরকে Message দিয়ে সাথে সাথে অবহিত করুন।
৭। সর্বোপরি আপনাদের সার্বিক সহযোগিতা আমাদের কাম্য।