জাতীয় নাগরিক পার্টি বরুড়া উপজেলা

  • Home
  • Bangladesh
  • Cumilla
  • জাতীয় নাগরিক পার্টি বরুড়া উপজেলা

জাতীয় নাগরিক পার্টি বরুড়া উপজেলা জাতীয় নাগরিক পার্টি (NCP) কুমিল্লা-০৮ (বরুড়া) র অফিসিয়াল ফেইসবুক পেইজে আপনাকে স্বাগতম

পুলিশ সদর দপ্তর থেকে প্রতি মাসে প্রতিটি ইউনিটে প্রতিটি অপরাধের মামলার সংখ্যা প্রকাশ করা হয় (লিঙ্ক কমেন্ট)। পুলিশের দায়িত...
27/08/2026

পুলিশ সদর দপ্তর থেকে প্রতি মাসে প্রতিটি ইউনিটে প্রতিটি অপরাধের মামলার সংখ্যা প্রকাশ করা হয় (লিঙ্ক কমেন্ট)। পুলিশের দায়িত্ব থাকা স্বরাষ্ট্রমন্ত্রীর টেবিলেও নিশ্চয়ই এই পরিসংখ্যান যায়।

সেই পরিসংখ্যানের ভিত্তিতেই আজ স্বরাষ্ট্র মন্ত্রীকে প্রশ্ন করেছিলাম।উত্তরে তিনি বলেন, "এই ডেটা কীসের ভিত্তিতে দিলেন, কী পরিসংখ্যানের ভিত্তিতে দিনে, সেই স্টাটিস্টিক্স ব্যুরোটা কী আমি জানি না।"

আমার বক্তব্য না-কি পল্টনের বক্তব্য!

স্বরাষ্ট্রমন্ত্রীকে আহবান জানাই- অন্য মন্ত্রনালয় নিয়ে মাথা না ঘামিয়ে নিজের মন্ত্রণালয়ের ডকুমেন্ট পড়া শুরু করুন। তাহলে জানতে পারবেন দেশের আইনশৃঙ্খলার অবস্থা কী।
Hasnat Abdullah

প্রকাশিত হলো বরুড়া উপজেলার আহবায়ক কমিটি
05/06/2025

প্রকাশিত হলো বরুড়া উপজেলার আহবায়ক কমিটি

10/05/2025

নিষিদ্ধ ✊

এনসিপি’র তৃতীয় সাধারণ সভা অনুষ্ঠিত!(বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবিতে কর্মসূচির সিদ্ধান্ত গৃহীত)গতকাল শুক্রবার ...
18/04/2025

এনসিপি’র তৃতীয় সাধারণ সভা অনুষ্ঠিত!

(বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবিতে কর্মসূচির সিদ্ধান্ত গৃহীত)

গতকাল শুক্রবার জাতীয় নাগরিক পার্টি – এনসিপি’র অস্থায়ী কার্যালয়ে দলটির তৃতীয় সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এনসিপি’র আহ্বায়ক জনাব নাহিদ ইসলামের সভাপতিত্বে এবং সদস্যসচিব আখতার হোসেনের সঞ্চালনায় উক্ত সাধারণ সভার আলোচ্য বিষয় ছিল – এনসিপি’র অঞ্চলভিত্তিক সাংগঠনিক নীতিমালা নির্ধারণ, সংস্কার বিষয়ক প্রস্তাবনা প্রণয়ন, গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার ও গণপরিষদ নির্বাচনের দাবিতে কর্মসূচি নির্ধারণ, সীমান্ত হত্যা বন্ধে কার্যকর পলিসি গ্রহণে সরকারকে দাবি জানানো, ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি সহিংসতা ও ভারতে ওয়াকফ বিলের বিরুদ্ধে চলমান আন্দোলনে দমন-নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করে জনমনে স্বস্তি আনতে সরকারকে জোর দাবি জানানো।

এনসিপি’র কেন্দ্রীয় সংগঠক জনাব খায়রুল কবিরের মায়ের মৃত্যুতে আনুষ্ঠানিকভাবে শোক প্রকাশের মাধ্যমে সভাটি শুরু হয়। এতে সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় নীতিমালা প্রস্তাব করেন মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম এবং মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ। নীতিমালায় সাংগঠনিক কাজের স্বার্থে ৬৪টি জেলাকে ১৯টি জোনে ভাগ করা হয়। এছাড়াও, কমিটি গঠনের ক্ষেত্রে জেলা কমিটি সর্বনিম্ন ৩১ সদস্য থেকে সর্বোচ্চ ৫১ সদস্য নিয়ে গঠিত হবে এবং উপজেলা কমিটি সর্বনিম্ন ২১ সদস্য থেকে সর্বোচ্চ ৪১ সদস্য নিয়ে গঠিত হবে। উভয় কমিটির আহ্বায়ক নির্ধারণে বয়স সর্বনিম্ন ৪০ বছর হতে হবে মর্মে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও জনপরিসরে এনসিপি’র কিছু নেতাকর্মীর বিরুদ্ধে উত্থাপিত সাংগঠনিক শৃঙ্খলা বিরোধী কার্যক্রমের অভিযোগের প্রেক্ষিতে সভায় সর্বসম্মতিক্রমে একটি সাংগঠনিক ‘শৃঙ্খলা ও তদন্ত কমিটি’ গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়। আগামীকাল ২০ এপ্রিল, রোজ রবিবার উক্ত কমিটি ঘোষিত হবে। সর্বশেষ, চলতি সপ্তাহে বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবিতে জাতীয় নাগরিক পার্টি – এনসিপি, ঢাকা মহানগর বিক্ষোভ কর্মসূচি পালন করবে মর্মে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

বার্তা প্রেরক,
সালেহ উদ্দিন সিফাত
যুগ্ম সদস্যসচিব (দপ্তর)
জাতীয় নাগরিক পার্টি- এনসিপি

14/04/2025

এনসিপির হালখাতা! সবাইকে এনসিপির পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা।

জনগণের জানুক কোন ধরণের সংস্কার আমরা চেয়েছিলাম। আর জনগণের স্বার্থের প্রশ্নে কারা কেমন পক্ষ নিয়েছে। এটা একটি ঐতিহাসিক দলীল...
30/03/2025

জনগণের জানুক কোন ধরণের সংস্কার আমরা চেয়েছিলাম। আর জনগণের স্বার্থের প্রশ্নে কারা কেমন পক্ষ নিয়েছে। এটা একটি ঐতিহাসিক দলীল হয়ে থাকবে।

27/03/2025

চাঁদাবাজিকে অধিকার মনে করে চাঁদাবাজেরা। জনগণও চাঁদা দিতে দিতে অভ্যস্ত হয়ে গেছে, এটাকেই নিয়ম মনে করে।
রক্তক্ষয়ী জুলাই গণ-অভ্যুত্থানের পরে পুরোনো চাঁদাবাজির সংস্কৃতি চলমান থাকতে পারে না।

- কুমিল্লায় হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

27/03/2025

আজকে সারাদিনের মন ভালো করার মতো কিছু খবর-

বাংলাদেশের ইতিহাসে এই প্রথম এক মাসে রেকর্ড ৩ বিলিয়ন ডলার রেমিটেন্স পাঠিয়েছে প্রবাসী ভাই-বোনেরা।

চীন সফররত প্রধান উপদেষ্টার সাথে চীনের উচ্চপদস্থ কর্মকর্তাদের বৈঠক, ২০২৮ সাল পর্যন্ত চীনের বাজারে শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ।

পরিবেশ উপদেষ্টার উদ্যোগে বাংলাদেশের আনাচে কানাচে থাকা সকল নদ-নদীর খসড়া তালিকা তৈরি করা হয়েছে। বাংলাদেশে মোট ১২৯৪ টি নদী আছে। যা ইতোপূর্বে প্রাতিষ্ঠানিকভাবে তালিকাভুক্ত ছিলো না।

পোশাক শ্রমিকদের বেতন-বোনাস ঈদের পূর্বেই পরিশোধের জন্য একটি গার্মেন্টস মালিকের কারখানার সব গাড়ি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ করার উদ্যোগ নিয়েছে শ্রম উপদেষ্টা। এছাড়াও কয়েকটি পোশাক কারখানার শ্রমিকদের বেতন পরিশোধের জন্য ১২ কোটি টাকা দিয়েছে সরকার। যদিও এসব পদক্ষেপেও সব কারখানার শ্রমিকদের পুরো বেতন পরিশোধ সম্ভব হবে না।

গত পরশু চট্টগ্রামের সন্দ্বীপে ফেরি চালু করেছে সরকার। যে ফেরীর জন্য এই দ্বীপটির প্রায় ৪ লাখ মানুষকে দীর্ঘ ৫০ বছর অপেক্ষা করতে হয়েছে। ফেরি চালু হবার পর থেকে উচ্ছ্বসিত সবাই, আজকে সেখানকার এক ব্যবসায়ীর মন্তব্য- 'কুমিল্লা থেকে গাড়িতে করে সবজি এনে এখন দুপুরের আগেই সন্দ্বীপের মানুষের পাতে তুলে দিতে পারছি'। এটা স্বপ্নের মতো লাগে আমাদের কাছে।

মোদী এবং ট্রাম্প দুইজনেই ড. ইউনূসের কাছে চিঠি লিখেছেন। ট্রাম্প বাংলাদেশের প্রতি আস্থা পুনর্ব্যাক্ত করেছেন এবং দু'দেশ একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

চৈত্র সংক্রান্তিতে আগামী ১৩ এপ্রিল ৩ পার্বত্য অঞ্চলের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এই ছুটির জন্য দীর্ঘদিন ধরে পার্বত্য অঞ্চলের মানুষেরা দাবি জানিয়ে আসতেছিলো।

রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের খাদ্য কর্মূচির বরাদ্দ কমিয়ে ৬ ডলার করার সিদ্ধান্ত থেকে সরে এসেছে সংস্থাটি। আগের মতো ১২ ডলারই বরাদ্দ অব্যাহত থাকবে বলে জানিয়েছে তারা। এটাকে জাতিসংঘের মহাসচিবের সফরের পর বাংলাদেশের জন্য কূটনৈতিক বড় সাফল্যই বলা যায়।

চীন সফররত প্রধান উপদেষ্টা বাংলাদেশকে আঞ্চলিক জোট আসিয়ানের সদস্যভুক্ত করার জন্য চীনের সাথে কূটনৈতিক আলাপ পাকাপোক্ত করে আসতেছেন। এছাড়া রোহিঙ্গা ক্রাইসিস সমাধানে চীন থেকে যদি বড় একটি বার্তা নিয়ে তিঁনি দেশে ফিরতে পারেন এটা হবে বাংলাদেশের জন্য সাম্প্রতিককালে সবচেয়ে বড় কূটনৈতিক সফলতা।

ড. মুহাম্মদ ইউনূস আমাদের সবার জন্য গর্বের জায়গা, দেশের জন্য গর্বের জায়গা।

Address

Barura Upazila, Barura, Barura
Cumilla
3560

Website

Alerts

Be the first to know and let us send you an email when জাতীয় নাগরিক পার্টি বরুড়া উপজেলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share