25/08/2026
*মোবাইল কোর্ট*
*বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, কুমিল্লা*
তারিখ: ২৪/০৮/২০২৬ খ্রি.
*স্থান: চাঁদপুর সদর, চাঁদপুর*
অর্থদণ্ড: ৫০,০০০/- (পঞ্চাশ হাজার টাকা)
*প্রসিকিউটরঃ মোঃ আমিনুল ইসলাম শাকিল, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, কুমিল্লা*
*চাঁদপুরের দুই বেকারিতে বিএসটিআই এর মোবাইল কোর্ট অভিযানে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার টাকা) টাকা অর্থদণ্ড*
২৪.০৮.২০২৬ তারিখে বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, কুমিল্লা ও জেলা প্রশাসন, চাঁদপুরের যৌথ উদ্যোগে চাঁদপুর জেলার চাঁদপুর সদর উপজেলায় একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয় ।
উক্ত অভিযানে বিএসটিআই হতে মান সনদ গ্রহণের আবেদন ব্যতীত সুইটমিট, ফার্মেন্টেড মিল্ক, বিস্কুট , ব্রেড ও কেক পণ্য বিক্রয়, বিতরণ ও বাণিজ্যিক বিজ্ঞাপনের অপরাধে ,
১। কাশ্মীরি সুইটস অ্যান্ড লাইভ বেকারি, ইলিশ চত্বর ,সদর, চাঁদপুর কে বিএসটিআই আইন- ২০১৮ এর ৩১ ধারায় ২৫,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
২। আরাবিয়ান সুইটস অ্যান্ড পেশ্ট্রি শপ, মিশন রোড ,সদর, চাঁদপুর কে বিএসটিআই আইন- ২০১৮ এর ৩১ ধারায় ২৫,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
জনাব মোঃ রহমাত উল্লাহ, সহকারী কমিশনার ও এক্সিকিউটি ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসনকের কার্যালয়,চাঁদপুর এর নেতৃত্বে পরিচালিত এ মোবাইল কোর্ট অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন জনাব মোঃ আমিনুল ইসলাম শাকিল, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, কুমিল্লা।
জনস্বার্থে বিএসটিআই আঞ্চলিক কার্যালয় কুমিল্লা এর এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।