26/08/2024
আসসালামু আলাইকুম
বর্তমান বন্যা পরিস্থিতিতে গাউসিয়া কমিটি ২১নং ওয়ার্ডের
উপহার দিয়ে সহযোগিতার, এখন পর্যন্ত সকল কার্যক্রম তুলে ধরা হলো:-
গোমতির পাড়ের বন্যায় ভিটা হারানো মানুষদের মাঝে উপহার দিয়ে সহযোগিতা করা হয়েছে।
বুড়িচং আশ্রয় কেন্দ্রে উপহার পাঠানো হয়েছে।
গাউসিয়া কমিটি বুড়িচং এ স্থানীয়দের মাধ্যমে অনেক হেনস্তার শিকার হয়েছে।
উপহার দেওয়ার জন্য,আমাদের এক কর্মী
পানিতে ভেসে চলে যেতে লেগেছিলো।
আল্লাহর রহমতে উনি একটা গাছ ধরাতে,সবাই উনাকে উদ্ধার করতে সক্ষম হয়।
গাউসিয়া কমিটি ২১নং ওয়ার্ড ও ২১ নং ওয়ার্ড এলাকাবাসীর সহযোগিতায় যতটুকু সম্ভব ততটুকু করা হয়েছে। এবং লক্ষীপুর উপহার পাঠানোর কার্যক্রম চলমান আছে,কালকে ইনশাআল্লাহ পৌঁছে যাবে।
বুড়িচং এর উপহার দেওয়ার সাথে সংযুক্ত হয়েছে
আল আমিন মোটরস এর কর্ণধার মামুন ভাই
এবং
সকলের প্রিয়,ইসলামিক স্কলার,
জয়নাল আবেদিন আল কাদেরি হুজুর।
আমরা গাউসিয়া কমিটি ২১নং ওয়ার্ডের পক্ষ থেকে ওনাদের দুজনকে অনেক ধন্যবাদ জানাই,,
যারা সহযোগিতা করেছে এবং করতেছে,দোয়া করি যেন,আল্লাহ তাদেরকে সকল দিক দিয়ে উনার রহমতে,বরকতে পরিপূর্ণ করে দেন,এবং এমন সহযোগিতা কাজ করার তৌফিক দেন।
আমিন।
বি:দ্র: যারা উপহার দিতে যাবেন,নিজে সুরক্ষার কথা মাথায় রাখবেন,পানির স্রোত বেশি,সাঁতার না জানা লোক যাবেন না।
রাতে কার্যক্রম করতে অনেকটা ঝুকিপূর্ণ, তাই রাতে কার্যক্রম বন্ধ রাখার জন্য সকলকে অনুরোধ করা হলো।