02/10/2026
শিরীন আক্তারের মুখে আবার ফুটলো হাসির ঝিলিক।
কুমিল্লার গলিয়ারা ইউনিয়নের ফুলতলী গ্রামের এক অসহায় নাম শিরীন আক্তার। যিনি এক মর্মান্তিক দুর্ঘটনায় নিজের পা হারিয়ে তীব্র প্রতিবন্ধকতা ও একাকীত্বের সাথে লড়াই করছিলেন। স্বামীহারা এই বিধবা নারীর মাথার ওপর একটা নিরাপদ ছাদও ছিল না। ভাঙাচোরা ঘরে রোদ-বৃষ্টি আর নিরাপত্তাহীনতার মধ্যে কেটেছে তাঁর দীর্ঘদিনের মানবেতর জীবন।
তার এই চরম দুর্দশার দিনে আশার আলো হয়ে পাশে দাঁড়িয়েছে মানবিক সংগঠন "পরিবর্তনের অঙ্গীকার"। সংগঠনের প্রতিষ্ঠাতা চৌধুরী সাহানা ফেরদৌস ইভা-র উদ্যোগে এবং অক্লান্ত প্রচেষ্টায় শিরীন আক্তারের সেই জরাজীর্ণ ঘরটি সম্পূর্ণ নতুনভাবে পুনর্নির্মাণ করে দেওয়া হয়েছে।