28/04/2026
সম্মানিত Uno Chauddagrm মহোদয়,
সম্মানিত Dr. Syed Abdullah Mohammed Taher এমপি মহোদয়,
আলকরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহোদয়, এবং স্হানীয় সকল দায়িত্বশীল ও জনপ্রতিনিধি মহোদয়গন
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ, একটা জনপ্রতিক্ষিত বিষয়ে আপনাদের সুদৃষ্টি কামনা করছি:-
উত্তর আলকরা রেললাইন থেকে বাকগ্রাম উত্তরপাড়া হয়ে জামাল মার্কেট হয়ে বাকগ্রাম দক্ষিন পাড়া শেষে তথা ফেনী অঞ্চলের আবুপুর সীমানা পর্যন্ত যোগাযোগ ব্যাব্স্হার অন্যতম মাধ্যম এই সড়কটি বিগত দেড়যুগ যাবত এই রাস্তাটি কোনো মেরামত, সংস্কার বা পিচঢালাইয়ের চিটেফোটাও কাজ করা হয়নি। কয়েক বছর আগে থেকেই এই রাস্তাটা সম্পূর্ণ ব্যাবহারের অযোগ্য হয়ে পড়ে মরন ফাঁদে রুপ নিয়েছে, যা দেখার ও নজর দেওয়ার কেউ নাই।
বর্তমানে এই সড়কটির বেহাল দশা ও সম্পূর্ণ বিলীন হওয়ার পথেই। এতে দীর্ঘদিন যাবত জনসাধারণকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে এবং প্রতিনিয়ত নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
উল্লেখ্য যে, এই রোডটি ফেনী ও গুনবতী যাওয়ার জন্য অন্যতম একটি যোগাযোগ সড়ক মাধ্যম যা এঅঞ্চল তথা গুনবতী, কেন্দুয়া, আলকরা, বাকগ্রাম, আবুপুর, শর্শদি ও ফেনীর মানুষদের দৈনন্দিন যাতায়াত ও জরুরী চলাচলের জন্য অতীব প্রয়োজনীয় ও জনবহুল একটা যোগাযোগ ব্যাবস্হা।
এমতাবস্থায় আপনাদের সুদৃষ্টি ও কার্যকরী পদক্ষেপ কামনা করছি। ধন্যবাদ।
শাহীন মিয়াজি