Yeasmin Afroz Ruma

Yeasmin Afroz Ruma অকারণে পেয়ে গেলে অমূল্য রতন,
মানুষ ভ?

12/12/2021
21/10/2021
21/10/2021
09/04/2021

পৃথিবীতে আসছি একা যাবোও একা,,
তারপরে আমরা মানুষ একা থাকা টা কেমন যেন মাঝে মাঝে মনে হয়,, তাই আমি এই সময়, মানে যখন একা মনে হয়,, তখনই আল্লাহ কে সরন করি,, আলহামদুলিল্লাহ খুব ভালো অনুভব হয়,,আর হ্যা মনে একটা আসা সব সময় থাকে,, আল্লাহ চাইলে একদিন একাকি জীবনে কেউ আসবে,, তাই তাকে তো পাচ্ছি না,, তবে তাকে মনে করি,, জানিনা সে কি করছে,, তবে মন চাচ্ছে তাকে শুভ সন্ধ্যা বলি। তাকে তো পাচ্ছি না,, তাই যারা আমার এই পেইজটি তে আছেন,, সবাইকে আমার সালাম,, এবং শুভ সন্ধ্যা,।সবাই ভালো থাকুন সুস্থ থাকুন, নিরাপদে থাকুন,, জানিনা যারা অসহায় মানুষ, তারা কেমন আছেন,, তবে আল্লাহ তায়া’লা র কাছে প্রাথনা সবাই কে আপনি দয়া করুন, এবং সুখে শান্তি তে রাখুন। আল্লাহ হাফেজ।

04/04/2021
01/12/2020

কার মনে কি চলে,,নিশ্চয়ই আল্লাহ সবার অন্তর এর খবর জানেন,,,
তাই সবাই সঠিক মন নিয়ে নেক চিন্তা করা আমাদের উচিত।

18/09/2020

মনে তো তাকেই করি,,
যাকে আমরা ভুলে যাই 😍
আমি তাই কাউকেই ভুলি না।
সবাই কে মনের মাঝে, লুকিয়ে রেখে দিছে।😂😂😂

15/10/2019

পরিদর্শক এসেছে একটা স্কুল পরিদর্শনে।

তিনি প্রথমে অষ্টম শ্রেণীর কক্ষে ঢুকলেন,
এক ছাত্রীকে প্রশ্ন করলেনঃ

পরিদর্শকঃ আমাদের দেশের রাষ্ট্রপতি কে?

ছাত্রীঃ শেখ হাসিনা।

পরিদর্শকঃ আমি তোমাকে জিজ্ঞাসা করছি,
প্রেসিডেন্ট কে?

ছাত্রীঃ খালেদা জিয়া।

পরিদর্শকঃ তুমি ক্লাস এইটে উঠেছো কিভাবে,
আমি তোমার নাম কেটে দিব।

ছাত্রীঃ আমারতো স্কুলের খাতায় নামই নেই,
আপনি কাটবেন কেমনে ?

পরিদর্শকঃ নাম নেই মানে?

ছাত্রীঃ আমি স্কুলের মাঠে গরু নিয়া আইছিলাম, স্যারে কইলো তোরে দশ টাকা দিমু তুই ক্লাসে আইসা বইসা থাক।

পরিদর্শকঃ ছিঃ মাষ্টার সাহেব আপনার লজ্জা করে না,শিক্ষা নিয়া ব্যবসা করতেছেন ? আমি আপনাকে বরখাস্ত করবো।

ক্লাস শিক্ষকঃ আরে আপনি আমায় বরখাস্ত করতে পারবেন না, আমি মাস্টার না। সামনে যে মুদি দোকানটা দেখছেন ঐটা আমার। মাস্টার সাবে আমারে কইলো শহর থেকে এক বেটা আইবো আমি হাঁটে গেলাম তুই একটু ক্লাস ঘড়ে যাইয়া বইসা থাকবি।

পরিদর্শকঃ (রেগে হেড স্যারের রুমে গিয়ে) আপনি হেড স্যার ?

হেড স্যারঃ হ্যা,কোনো সমস্যা ?

পরিদর্শকঃ কি করছেন আপনারা, এইসব নকল ছাত্র-শিক্ষক দিয়া স্কুল চালান?

হেড স্যারঃ আমি না,আমার মামা এই স্কুলের হেড স্যার। উনি জমি কেনা-বেচার দালালি করেন। কাস্টমার নিয়া অন্য গ্রামে গেছেন।
আমারে কইলো পরিদর্শক আইলে এক হাজার টাকার এই বান্ডিল টা দিয়া দিছ।

পরিদর্শকঃ এই যাত্রায় আপনারা বেঁচে গেলেন। আসলে আমিও পরিদর্শক না, আমার দাদা পরিদর্শক। উনি ঠিকাদারির কাজ ও করেন। টেন্ডারজমা দিতে সিটি কর্পোরেশনে গেছেন। আমাকে বললেন তুই আমার হয়ে পরিদর্শন করে আয়--------!!!😁😂

15/10/2019

স্ট্রেস ? এর মানে কি ?

গতকাল আমার জার্মান প্রতিবেশিনী এসেছিলেন আমার বাসায় । আমি তাকে নেমন্তন্ন করেছিলাম ডিনারে । সাথে উনার মা ও এসেছিলেন । ভদ্রমহিলার একটু বয়স হয়েছে ।

কিন্তু এতো মজার মজার জোক করেন ! আমি নিজে জোক পছন্দ করি , তাই প্রতিবেশিনী কমেন্ট করলেন , "বাহ্ , রতনে রতন চিনে "।

কোনো ভদ্রমহিলার বয়স জিজ্ঞেস করা চরম অভদ্রতা তবুও লজ্জার মাথা খেয়ে জিজ্ঞেস করলাম । উনি উত্তর দিলেন , "আমি এখনো ইয়াং , মাত্র ৯৮ "।

আমি উনাকে বললাম , রহস্যটি কি ? উনি বললেন , "আপনিই বলুন না "।

আমি আমার মগজ খাটিয়ে সক্রেটিসের মত বাণী ছাড়লাম :

-আপনি খুব কম খান । তাই না ?

উনি মাথা নাড়লেন ।

-আপনি প্রতিদিন আট ঘণ্টা ঘুমোন ।

-হ্যাঁ, তবে এটা কোনো কারণ নয় ।

-আপনি সারাক্ষণ চলাফেরা করেন । কখনো বসেন না ।

-তা ঠিক , তবে আসল কারণ: আমি কখনো স্ট্রেসকে স্ট্রেস হিসেবে নেই না ।

-এটা কীভাবে সম্ভব ? আমি বললাম ।

- খুব সহজ । আমরা খুব তাড়াতাড়ি রেগে যাই , কেউ মনে ব্যথা দিলে সারাদিন মন খারাপ করি । এর কোনো মানে আছে ? আচ্ছা ধরুন , আপনার ডাক্তার আপনাকে আজকে বললো : ম্যাক্সিমাম ছয়মাস আপনি বাঁচবেন , আপনি কি এক মুহূর্ত ও খারাপ মুডে থাকবেন ? কখনই না, তাই না।

জানেন , আমি যখন সকালে উঠি, খোদাকে বলি , খোদা তোমাকে অনেক ধন্যবাদ , তুমি আমাকে আরেকটি দিন দিলে এই সুন্দর পৃথিবীতে । আজকের দিনটি আমি উপভোগ করবো , যতই বাধা আসুক না কেন ।

আমার কানে যেন রবীন্দ্র সঙ্গীত বেজে উঠল, “দু বেলা মরার আগে মরব না, ভাই, মরব না “।

আমি থ হয়ে গেলাম । করিডোরে বড়ো আয়নাটির সামনে দাঁড়ালাম । কপোলে আর কপালে বার্ধক্যের ছাপ ।

উনি আমার কাঁধে হাত রেখে বললেন :

- Do not worry old man, হাসবেন , দেখবেন ইয়াং হয়ে যাবেন

15/10/2019

"জীবনে যত যন্ত্রণা, সেটা হলো এক চামচ লবণের মতো, বেশিও নয়, কমও নয় । তিক্ততা নির্ভর করবে শুধু তোমার ওপর, কোথায় তুমি লবন ছিটিয়ে দেবে ।

যে মুহূর্তে যন্ত্রণা শুরু হবে, কাচের গ্লাস না হয়ে পুকুর হও । দেখবে জীবনকে আর তেতো লাগছে না । "

Address

Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when Yeasmin Afroz Ruma posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category