কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্প, মনোহরগঞ্জ, কুমিল্লা।

  • Home
  • Bangladesh
  • Cumilla
  • কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্প, মনোহরগঞ্জ, কুমিল্লা।

কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্প, মনোহরগঞ্জ, কুমিল্লা। Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্প, মনোহরগঞ্জ, কুমিল্লা।, Government Organization, Cumilla.

27/11/2023
27/11/2023
27/11/2023
27/11/2023
27/11/2023
27/11/2023
27/11/2023
27/11/2023

# # #ভর্তি বিজ্ঞপ্তি # # #

মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন চৌদ্দগ্রাম উপজেলার পৌরসভা ও প্রতিটি ইউনিয়নে একটি করে কিশোর কিশোরী ক্লাব স্থাপন করা হয়েছে।

২০২৪ সালের নতুন ব্যাচে প্রতিটি কিশোর কিশোরী ক্লাবে ২০জন কিশোরী এবং ১০ জন কিশোর সদস্য ভর্তি করা হবে।

# #ভর্তির যোগ্যতা:
১। বয়স ১০-১৯ বছরের মধ্যে হতে হবে।
২। সদস্যের জন্মনিবন্ধন সনদ থাকতে হবে।
৩। সপ্তাহে দুইদিন (শুক্রবার ও শনিবার) নিয়মিত ক্লাস(২ঘন্টা) করার মানসিকতা থাকতে হবে।

# #ভর্তির জন্য যা যা প্রয়োজন:
১। জন্মসনদের ফটোকপি ১ কপি।
২। পাসপোর্ট সাইজের ছবি ১ কপি।
৩। অভিভাবকের সচল মোবাইল নাম্বার ও সম্মতিপত্র।


# #সম্পূর্ণ বিনামূল্যে যে সকল সেবা প্রদান করা হবে:

১। আবৃত্তি ও কণ্ঠশীলন
২। সংগীত ও কণ্ঠশীলন
৩। আত্মরক্ষার কৌশল রপ্ত করার জন্য ক্যারাটে প্রশিক্ষণ।
৪। প্রতি ক্লাসে পুষ্টিকর নাস্তা।
৫। কিশোরীদের স্যানিটারী ন্যাপকিন।
৬। জীবন দক্ষতামূলক প্রশিক্ষণ।
৭। জ্ঞান অর্জনের জন্য সদস্যদের বিভিন্ন রকমের বই।
৮। বিভিন্ন ধরনের খেলার সামগ্রী।
৯। কিশোর কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা ও বয়:সন্ধিকালীন ধারণা প্রদান।
১০। প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট প্রদানসহ বিভিন্ন বিষয়ে সতেচন।

# # তাই আপনার সন্তানের জ্ঞান, দক্ষতা বৃদ্ধি, দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে নিজের, সমাজের এবং দেশের উন্নয়নে অবদান রাখার মত সুনাগরিক হিসেবে গড়ে তুলতে আজই যোগাযোগ করুন জেলা/ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় অথবা আপনার ইউনিয়নের স্থাপিত কিশোর কিশোরী ক্লাবে।

18/12/2022
16/12/2022
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী শেখ হাসিনার অগ্র...
15/11/2022

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার ভুক্ত কিশোর কিশোরী স্থাপন প্রকল্পের মাধ্যমে সারা বাংলাদেশে প্রতিটি পৌরসভা ও ইউনিয়নে মোট ৪,৮৮৩টি ক্লাব পরিচালিত হচ্ছে। ১০-১৯ বছরের কিশোর কিশোরীদের বয়:সন্ধিকাল, বাল্যবিবাহ, ইভটিজিং, কিশোর অপরাধ, নারী নির্যাতন সহ নারী-পুরুষ সমতার অধিকার, আবৃত্তি, সংগীত ও ক্যারাটে প্রশিক্ষণ গ্রহণ করে সমাজে এর ইতিবাচক প্রভাব আনতে সক্ষম হচ্ছে। তাছাড়া খেলাধুলা ও পাঠ্যভ্যাসের মাধ্যমে তারা দেশের মুক্তিযুদ্ধের ইতিহাস, সংস্কৃতি সম্পর্কে জ্ঞান অর্জন করতে সক্ষম হচ্ছে। পুষ্টিকর নাস্তা বিনামূল্যে ক্লাব সদস্যদের পুষ্টির চাহিদা পূরণ করছে। তাই ১০-১৯ বছরের কিশোর কিশোরীদের সমাজের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি আনয়ন করতে, দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে জানু/২৩-ডিসে/২৩ মেয়াদে বিনামূল্যে ভর্তি করতে সারা বাংলাদেশের প্রতিটি পৌরসভা ও ইউনিয়নে স্থাপিত কিশোর কিশোরী ক্লাবে যোগাযোগ করুন।

কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্প
মহিলা বিষয়ক অধিদপ্তর
মনোহরগঞ্জ , কুমিল্লা।

Address

Cumilla

Alerts

Be the first to know and let us send you an email when কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্প, মনোহরগঞ্জ, কুমিল্লা। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share