Cox's Bazar Initiative - Cox's Bazar -3 Constituency

Cox's Bazar Initiative - Cox's Bazar -3 Constituency Official Page of Cox’s Bazar-3 Constituency ||
Cox's Bazar Initiative

 #বার্তা-  #রাজারকুল  #পাহাড়_রক্ষা“রাজারকুলের সাধারণ মানুষের ভূমি ও জীবিকার ওপর বন বিভাগের আগ্রাসন বন্ধ করতে হবে। পাহাড় ...
16/05/2026

#বার্তা- #রাজারকুল #পাহাড়_রক্ষা
“রাজারকুলের সাধারণ মানুষের ভূমি ও জীবিকার ওপর বন বিভাগের আগ্রাসন বন্ধ করতে হবে। পাহাড় রক্ষার নামে দরিদ্র জনগোষ্ঠীকে উচ্ছেদ করে, একই সময়ে প্রভাবশালী ও ধনীদের লিজ দেওয়া পাহাড়ে নীরব থাকা চরম বৈষম্য ও অন্যায়। প্রকৃতি রক্ষার নামে বেছে বেছে দুর্বল মানুষের বিরুদ্ধে অভিযান নয়—আইনের সমান প্রয়োগ, পরিবেশ সুরক্ষা এবং স্থানীয় জনগণের অধিকার নিশ্চিত করতে হবে।”

মোঃ ইলিয়াছ মিয়া
প্রধান নির্বাহী, সিইএইচআরডিএফ

-
“Encroachment and pressure on the livelihoods and lands of ordinary people in Rajarkul must stop. It is unacceptable to target vulnerable communities in the name of protecting hills, while remaining silent about hills leased or occupied by wealthy and influential groups in the hill regions. Environmental protection must ensure justice, equal accountability, and respect for the rights of local communities.”
Md Ilias Miah
Chief Executive, CEHRDF

 #বার্তা-  #জাতীয়তাবাদ  #ঔপনিবেশিকতা“আমার সংগ্রাম কোনো জনগণের বিরুদ্ধে নয়, বরং শোষণ, বৈষম্য ও আধিপত্যের বিরুদ্ধে। সংকীর্...
10/05/2026

#বার্তা- #জাতীয়তাবাদ #ঔপনিবেশিকতা

“আমার সংগ্রাম কোনো জনগণের বিরুদ্ধে নয়, বরং শোষণ, বৈষম্য ও আধিপত্যের বিরুদ্ধে। সংকীর্ণ জাতীয়তাবাদ, পুঁজিবাদী রাষ্ট্রব্যবস্থা এবং ঔপনিবেশিক মানসিকতা আজও বিশ্বজুড়ে মানুষকে বিভক্ত করছে, সম্পদকে কেন্দ্রীভূত করছে এবং ন্যায়বিচারকে বাধাগ্রস্ত করছে। মানব মর্যাদা, সমতা, সামাজিক ন্যায়বিচার এবং মুক্তির পক্ষে এই অন্যায় ব্যবস্থার বিরুদ্ধে আমার লড়াই অব্যাহত থাকবে।”

মোঃ ইলিয়াছ মিয়া
প্রধান নির্বাহী, সিইএইচআরডিএফ

-

“My struggle is not against people, but against systems of exploitation, inequality, and domination. Narrow nationalism, capitalist state structures, and colonial mindsets continue to divide humanity, concentrate power and resources, and obstruct justice. My fight remains for human dignity, equality, social justice, and liberation from oppressive systems.”

Md Ilias Miah
Chief Executive, CEHRDF

#সিইএইচআরডিএফ

 #ঈদের_শুভেচ্ছাপবিত্র ঈদুল ফিতরের দিনে কক্সবাজার ইনিশিয়েটিভ-এর প্রেসিডেন্ট মো. ইলিয়াছ মিয়া কক্সবাজার বাস টার্মিনাল মসজিদ...
21/03/2026

#ঈদের_শুভেচ্ছা

পবিত্র ঈদুল ফিতরের দিনে কক্সবাজার ইনিশিয়েটিভ-এর প্রেসিডেন্ট মো. ইলিয়াছ মিয়া কক্সবাজার বাস টার্মিনাল মসজিদে ঈদের নামাজ আদায় শেষে জনসাধারণের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।

এ সময় তিনি উপস্থিত মুসল্লিদের সাথে আন্তরিকভাবে শুভেচ্ছা বিনিময় করেন এবং সবার সাথে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সময় কাটান।



 #ঈদের  #শুভেচ্ছাপবিত্র ঈদুল ফিতরের এই মহিমান্বিত মুহূর্তে কক্সবাজার ইনিশিয়েটিভ-এর পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভাল...
21/03/2026

#ঈদের #শুভেচ্ছা

পবিত্র ঈদুল ফিতরের এই মহিমান্বিত মুহূর্তে কক্সবাজার ইনিশিয়েটিভ-এর পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও সংহতি। ঈদ কেবল আনন্দের উৎসব নয়; এটি আত্মশুদ্ধি, সংযম এবং মানবতার প্রতি আমাদের দায়িত্ববোধকে নতুন করে জাগ্রত করার এক অনন্য সময়।

এই আনন্দঘন দিনে আমরা যেন ভুলে না যাই সেইসব মানুষের কথা, যারা নানা সংকট ও দুর্ভোগের মধ্যে জীবনযাপন করছেন—বিশেষ করে রোহিঙ্গা শরণার্থীসহ বাস্তুচ্যুত অসংখ্য মানুষ, যাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ভবিষ্যৎ এখনও অনিশ্চিত।

একইভাবে বিশ্বের বিভিন্ন প্রান্তে সংঘাত, দারিদ্র্য, বৈষম্য ও মানবিক সংকটে নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতাই হোক আমাদের ঈদের প্রকৃত চেতনা। আমাদের চারপাশের অসহায় মানুষ, সুবিধাবঞ্চিত শিশু এবং বিপন্ন পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে আমরা ঈদের আনন্দকে অর্থবহ করে তুলতে পারি।

আসুন, ভেদাভেদ ভুলে সহমর্মিতা, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে একটি শান্তিপূর্ণ ও সমতাভিত্তিক সমাজ গড়ে তোলার অঙ্গীকার করি।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা—ঈদ মোবারক।


কক্সবাজারে অনুষ্ঠিত শহীদ ইমাম আয়াতুল্লাহ খোমেনি (রহ) এর গায়েবানা জানাযায় অংশ নেন কক্সবাজার ইনেশিয়েটিভ'র প্রেসিডেন্ট মোঃ ...
03/03/2026

কক্সবাজারে অনুষ্ঠিত শহীদ ইমাম আয়াতুল্লাহ খোমেনি (রহ) এর গায়েবানা জানাযায় অংশ নেন কক্সবাজার ইনেশিয়েটিভ'র প্রেসিডেন্ট মোঃ ইলিয়াছ মিয়া।

জানাজা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধভাবে একে অন্যের পাশে থাকতে আহবান জানান।



 #রমজানুল  #মোবারকপবিত্র রমজান আমাদের আত্মশুদ্ধি, সংযম, মানবিকতা ও ন্যায়বোধের শিক্ষা দেয়। এই মাহে রমজানে আসুন আমরা দারিদ...
19/02/2026

#রমজানুল #মোবারক
পবিত্র রমজান আমাদের আত্মশুদ্ধি, সংযম, মানবিকতা ও ন্যায়বোধের শিক্ষা দেয়। এই মাহে রমজানে আসুন আমরা দারিদ্র্য বিমোচন, সমাজ বিনির্মাণ, রাজনৈতিক শুদ্ধতা, নৈতিক নেতৃত্ব, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং জাতি গঠনে সম্মিলিতভাবে কাজ করি। একই সঙ্গে ফিলিস্তিনে চলমান গণহত্যা, রোহিঙ্গা জাতির ভবিষ্যৎ সংকট ও আসামের মুসলমানদের অধিকার হরণের বিরুদ্ধে সোচ্চার হয়ে ন্যায়, শান্তি ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হই। আত্মসংযম, ত্যাগ ও দায়িত্ববোধের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও কল্যাণকামী সমাজ ও রাষ্ট্র গঠনের প্রত্যয় নিয়েই হোক আমাদের রমজান।

মোঃ ইলিয়াছ মিয়া
প্রধান নির্বাহী, সিইএইচআরডিএফ
প্রেসিডেন্ট, কক্সবাজার ইনিশিয়েটিভ
সংসদ সদস্য পদপ্রার্থী, কক্সবাজার-৩, জাতীয় নির্বাচন'২৬

#সিইএইচআরডিএফ
#রমজানুল_মোবারক

 #ধন্যবাদ  #কক্সবাজারবাসী"রাজনীতির নির্মম বাস্তবতাকে বদলানোই আমার রাজনৈতিক সংগ্রামের মূল লক্ষ্য। আমি ক্ষমতার রাজনীতিতে ন...
16/02/2026

#ধন্যবাদ #কক্সবাজারবাসী
"রাজনীতির নির্মম বাস্তবতাকে বদলানোই আমার রাজনৈতিক সংগ্রামের মূল লক্ষ্য। আমি ক্ষমতার রাজনীতিতে নয়, এসেছি সেবার রাজনীতিতে। আমি এসেছি গরিব, প্রান্তিক, কৃষক, শ্রমিক, মজুর, নারী, তরুণ, বয়স্ক, আদিবাসী, সংখ্যালঘু ও বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে। এই নির্বাচন শেষ হলেও আমার লড়াই শেষ হয়নি।"

মোঃ ইলিয়াছ মিয়া
স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী, কক্সবাজার–৩
প্রেসিডেন্ট, কক্সবাজার ইনিশিয়েটিভ
ডেলিগেট, ওয়ার্ল্ড ফোরাম ফর ডেমোক্রেসি

#রাজনীতি_একটি_ওয়াদা #সিইএইচআরডিএফ

Address

Dholo Hazi Market, 2nd Floor, Upozilla Bazar
Coxsbazar

Alerts

Be the first to know and let us send you an email when Cox's Bazar Initiative - Cox's Bazar -3 Constituency posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share