Bangladesh Jamaat-e Islami, Teknaf

Bangladesh Jamaat-e Islami, Teknaf জামায়াতে ইসলামী টেকনাফ, কক্সবাজার

দোয়া ও সমর্থন চাই 🖤
13/09/2025

দোয়া ও সমর্থন চাই 🖤

কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিতনির্বাচন নিয়ে যে সংশয় দেখা দিয়েছে তা নিরসনকল্পে প্রধান উপদেষ্টার ভূমিকা জাতির সা...
15/06/2025

কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

নির্বাচন নিয়ে যে সংশয় দেখা দিয়েছে তা নিরসনকল্পে প্রধান উপদেষ্টার ভূমিকা জাতির সামনে স্পষ্ট করার আহ্বান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠক সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আজ ১৪ জুন (শনিবার) সকালে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বৈঠকে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনার পর নিম্নোক্ত অভিমত ব্যক্ত করা হয়।

“১৩ জুন লন্ডনে অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূস এর সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এটাকে খুবই স্বাভাবিক মনে করে। ইতোমধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে পৃথক পৃথকভাবে এবং যৌথভাবে বৈঠক করেছেন।

তিনি বিগত ৬ জুন জাতির উদ্দেশে প্রদত্ত ভাষণে ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন। তাঁর এই ঘোষণার পর লন্ডনে সফরকালে একটি রাজনৈতিক দলের সাথে বৈঠক শেষে বিদেশে যৌথ প্রেস ব্রিফিং এবং বৈঠকের বিষয় সম্পর্কে যৌথ বিবৃতি প্রদান করা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির ব্যত্যয় বলে আমরা মনে করি। এর মাধ্যমে তিনি একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ করেছেন, যা তার নিরপেক্ষতা ক্ষুন্ন করেছে।

আমরা মনে করি দেশে ফিরে এসে প্রধান উপদেষ্টার অন্যান্য রাজনৈতিক দলের সাথে আলোচনা করে এব্যাপারে তাঁর অভিমত প্রকাশ করাই সমীচীন ছিল।

উল্লেখ্য যে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বিগত ১৬ এপ্রিল একটি বিদেশি মিশনের সাথে বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের ব্রিফিং কালে ২০২৬ সালের রোজার পূর্বে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হতে পারে মর্মে জামায়াতের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছিলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনে করে, সরকার প্রধান হিসেবে কোনো একটি দলের সাথে যৌথ প্রেস ব্রিফিং নৈতিকভাবে কিছুতেই যথার্থ নয়। প্রধান উপদেষ্টা একটি দলের সাথে বৈঠকের পর যৌথ প্রেস ব্রিফিং করায় আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হওয়ার বিষয়ে জনগণের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে। যেখানে বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক দল সক্রিয়ভাবে বিদ্যমান, সেখানে শুধু কোনো একটি দলের সাথে আলাপ করে দেশের সামগ্রিক রাজনৈতিক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা সঠিক বলে বিবেচিত হতে পারে না। আমরা আশা করি অবাধ, সুষ্ঠু

২৪ শের গণ অভ্যুত্থানের সহযোদ্ধা দের মুক্ত বাংলাদেশের, ফ্যাসিস্ট মুক্ত দেশে প্রথম ভোট টা যেন দাঁড়িপাল্লা এর পক্ষে পড়ে। উখ...
14/06/2025

২৪ শের গণ অভ্যুত্থানের সহযোদ্ধা দের মুক্ত বাংলাদেশের, ফ্যাসিস্ট মুক্ত দেশে প্রথম ভোট টা যেন দাঁড়িপাল্লা এর পক্ষে পড়ে।

উখিয়া-টেকনাফের সংসদ সদস্য পদপ্রর্থী

নুর আহমেদ আনুয়ারি
আমির, কক্সবাজার জেলা
চেয়ারম্যান হোয়াইকং ইউনিয়ন।

কাফরুলে বিশিষ্টজনদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিলআগস্ট বিপ্লবের চেতনায় নতুন বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হতে হবে-ডা. শফিকুর ...
11/03/2025

কাফরুলে বিশিষ্টজনদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

আগস্ট বিপ্লবের চেতনায় নতুন বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হতে হবে
-ডা. শফিকুর রহমান

জামায়াত কুরআন-সুন্নাহর ভিত্তিতে দেশে ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে দুর্নীতি-দুঃশাসনমুক্ত করার দীর্ঘ পরিসরে প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

তিনি আজ বিকেল ৫ টায় মিরপুর ১৩, কাফরুল ৪ নং কমিউনিটি সেন্টারে কাফরুল উত্তর জামায়াত আয়োজিত বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

থানা আমীর রেজাউল করিমের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি হাফেজ আশিকুর রহমানের পরিচালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর আব্দুর রহমান মূসা, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মোহাম্মদ তসলিম। উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য শহিদুল্লাহ, শূরা সদস্য আব্দুল মতিন খান ও আহসান হাবিব,থানা নায়েবে আমীর আলাউদ্দিন প্রমূখ।

ডা. শফিকুর রহমান বলেন, রোজা একটি অতি গুরুত্বপূর্ণ ইবাদত। হাদিসে কুদসীতে বলা হয়েছে, আল্লাহ বলেন, রোজা আমার জন্য, আর নিজ হাতে এর যথাযথ প্রতিদান দেবো। অন্যত্র বলা হয়েছে, আমি নিজেই রোজাদারের হয়ে যাবো। অপর হাদিসে এসেছে, যে ব্যক্তি ঈমান ও ইহতেসাবের সাথে রোজা রাখবে, আল্লাহ তার আগের সব গোনাহ মাফ করে দেবেন। রমযান মাসের মর্যাদা সম্পর্কে কালামে হাকিমে বলা হয়েছে, রমযান মাস এমন এক মহিমান্বিত মাস যে মাসে মহাগ্রন্থ আল কুরআন নাযিল করা হয়েছে। যা মানবজাতির জন্য হেদায়াত ও সত্য মিথ্যার পার্থক্যকারী। মূলত, ইসলামই মানবজীবনের সকল সমস্যার সমাধান দিয়েছে। অন্য মতবাদে তা কোন ভাবেই সম্ভব নয়। যা এখন দিবালোকের মত স্পষ্ট। মূলত, আল্লাহ তা’য়ালা দ্বীনকে পূর্ণ করে দিয়েছেন এবং নেয়ামত হিসাবে ইসলামকে আমাদের জন্য জীবন বিধান হিসাবে মনোনীত করেছেন। তাই জীবনের সকল ক্ষেত্রে ইসলামের যথাযথ অনুসরণ করতে হবে। তিনি দ্বীন প্রতিষ্ঠার প্রত্যয়ে সকলকে একদফায় ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

তিনি বলেন, স্বাধীনতার পর দেশ কখনো জাতীয়তাবাদ, কখনো ধর্মনিরপেক্ষতাবাদ, আবার কখনো সমাজতান্ত্রিক আদর্শের মাধ্যমে শাসিত হয়েছে। মূলত, কুরআন দিয়ে দেশ শাসন না হওয়ার কারণে দেশে ঘুষ, দুর্নীতি, হত্যা, সন্ত্রাস, নৈরাজ্যের অভয়ারণ্যে পরিণত হয়েছে। বস্তুত দেশকে অপশাসন-দুঃশাসনমুক্ত করতে হলে দেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে হবে। জীবনের সকল ক্ষেত্রে পরিপূর্ণভাবে ইসলামের অনুসরণ করতে হবে। অন্যথায় আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। দেশে এমন লোকের শাসন প্রতিষ্ঠিত হতে হবে যারা আল্লাহকে ভয় পান। সে বৈশিষ্ট্যের লোক তৈরির জন্যই আল্লাহ আমাদেরকে রমযানের মত নিয়ামত দান করেছেন। তাই দুনিয়ায় শান্তি ও আখেরাতে মুক্তির জন্য আমাদের সকলকে ইসলামের ছায়াতলেই ঐক্যবদ্ধ হতে হবে। তিনি আগস্ট বিপ্লবের চেতনায় নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে আব্দুর রহমান মূসা বলেন, রমযান আমাদেরকে পরিশুদ্ধ হওয়ার জন্য দান করা হয়েছে। তাই এ মাসে সিয়াম-কিয়াম সহ বেশি বেশি ইবাদত-বন্দেগীর মাধ্যমে নিজেদের নাজাতের পথ তৈরি করতে হবে। তিনি রমযানের শিক্ষা বাস্তবে জীবনে প্রতিফলন ঘটাতে সকলের প্রতি আহবান জানান।



সাহরি ও ইফতারের সময়সূচি_৭ম
08/03/2025

সাহরি ও ইফতারের সময়সূচি_৭ম

28/02/2025

মাহে রমজানকে স্বাগত জানিয়ে টেকনাফ পৌর শহরে জামায়াতের স্বাগত মিছিল।



Address

Teknaf
Coxsbazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Jamaat-e Islami, Teknaf posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share