16/08/2025
১৩ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দে লিডারশীপ ট্রেনিং সেন্টার, কক্সবাজার-এ আয়োজিত "প্রধান শিক্ষকগণের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান" এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা অধ্যাপক ডা: বিধান রঞ্জন রায় পোদ্দার।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক জনাব আবু নূর মো: শামসুজ্জামানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব আবু তাহের মোঃ মাসুদ রানা এবং কক্সবাজার জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোহাম্মদ সালাহ্উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।