Jamaat Cox's Bazar Media Wing

Jamaat Cox's Bazar Media Wing আসসালামু আলাইকুম। কক্সবাজার জেলা জামায়াতের সকল খবরাখবর পেতে Jamaat Cox's Bazar Media Wing এর সাথে থাকুন।
(1)

বাংলাদেশ জামায়াতে ইসলামী শরিয়তপুর জেলা কর্তৃক আয়োজিত 'রুকন শিক্ষাশিবির-২০২৬' এ প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন বাংলা...
08/06/2026

বাংলাদেশ জামায়াতে ইসলামী শরিয়তপুর জেলা কর্তৃক আয়োজিত 'রুকন শিক্ষাশিবির-২০২৬' এ প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ।

08/06/2026
গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে ১১ দলীয় ঐক্যের 'চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ'🗓️ তা...
08/06/2026

গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে ১১ দলীয় ঐক্যের 'চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ'

🗓️ তারিখ: ১৩ জুন, ২০২৬ ইং, শনিবার।
⏰ সময়: বিকাল ৩টা
🧿 স্থান: ঐতিহাসিক লালদিঘী ময়দান

দলে দলে যোগ দিন, জনতার ন্যায্য দাবী আদায়ে শামিল হোন

৬ জুন ২০২১ এই দিনে কক্সবাজার জেলা জামায়াতের আমীর মুহতারাম এডভোকেট ছালামতুল্লাহ সাহেব মহান রবের দরবারে ফিরে যান।সেদিন তা...
07/06/2026

৬ জুন ২০২১ এই দিনে কক্সবাজার জেলা জামায়াতের আমীর মুহতারাম এডভোকেট ছালামতুল্লাহ সাহেব মহান রবের দরবারে ফিরে যান।

সেদিন তাঁর ইন্তেকালের দৃশ্য ও পরিস্থিতি অবলোকন করে স্মরণ করেছেন মরহুম মুহতারামের সুযোগ্য সন্তান কক্সবাজার শহর জামায়াতের সেক্রেটারি রিয়াজ মোহাম্মদ শাকিল।

তিনি পবিত্র কোরআনের সূরা ফজরের (২৭-২৮) আয়াতটিই বার বার মনে পড়ে স্মরণ করেছেন “হে প্রশান্ত আত্মা! তুমি তোমার পালনকর্তার নিকট ফিরে যাও সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে। শামিল হয়ে যাও আমার (নেক) বান্দাদের মধ্যে এবং প্রবেশ করো আমার জান্নাতে৷”

তিনি দল মত, ধর্ম-বর্ণ, নির্বিশেষে সকল আত্মীয়-স্বজন, বন্ধু-সহকর্মী, শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া কামনা করেছেন।

আল্লাহ (সুব:) তাঁর সকল ভুল-ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফিরদাউস নসীব করুন, আমিন।

07/06/2026

শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসির প্রতিবাদে এরদোয়ানের দেওয়া পুরো বক্তব্য। প্রতিবাদের ভাষা অত্যন্ত কড়া ও তীব্র ঝাঁঝালো।

সময়ের ব্যবধানে অনেক কিছু আড়ালে চলে যায়, কিন্তু কিছু বক্তব্য ইতিহাসের পাতায় নিজের জায়গা করে নেয়। বক্তব্যে তিনি এমন সব শব্দচয়ন করেছেন শুনলে অবাক হয়ে যাবেন।

তিনি মতিউর রহমান নিজামীর মৃত্যুর আগে চিঠিতে লিখে যাওয়া কথাগুলোর স্মরণ করেছিলেন।

প্রেস বিজ্ঞপ্তি, ০৭ জুন ২০২৬'চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে জেলা জামায়াতের প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত'১১ দলীয়...
07/06/2026

প্রেস বিজ্ঞপ্তি, ০৭ জুন ২০২৬

'চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে জেলা জামায়াতের প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত'

১১ দলীয় ঐক্য চট্টগ্রাম আয়োজিত আগামী ১৩ জুন শনিবার গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে চট্টগ্রাম লালদীঘি ময়দানে অনুষ্ঠিতব্য বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি বৈঠক ৭ জুন রবিবার বিকাল ৪টায় হাসপাতাল সড়কস্থ দলীয় কার্যালয়ে জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি মাওলানা দেলাওয়ার হোছাইন, সাংগঠনিক সেক্রেটারি আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলাম, অফিস সেক্রেটারী মুহাম্মদ শাহজাহান, সদর আমীর অধ্যাপক খুরশিদ আলম আনসারী, ঈদগাঁও উপজেলা আমীর মাওলানা সলিম উল্লাহ জিহাদী, চকরিয়া উপজেলা আমীর মাওলানা আবুল বাশার, পেকুয়া উপজেলা আমীর মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ উদ্দিন, কুতুবদিয়া উপজেলা আমীর আ স ম শাহরিয়ার চৌধুরী, মহেশখালী উপজেলা দক্ষিণ আমীর মাস্টার শামীম ইকবাল, টেকনাফ উপজেলা আমীর মাওলানা মুহাম্মদ রফিকুল্লাহ, কক্সবাজার শহর সেক্রেটারি রিয়াজ মুহাম্মদ শাকিল, রামু উপজেলা সেক্রেটারি আ ন ম হারুন, উখিয়া উপজেলা সেক্রেটারি মাওলানা সুলতান আহমদ, মাতামুহুরী উপজেলা সেক্রেটারি হোসনে মোবারক প্রমুখ। প্রস্তুতি বৈঠকে ১৩ জুন অনুষ্ঠিত ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে কক্সবাজার জেলা থেকে পাঁচ শতাধিক গাড়ির বহর নিয়ে যোগদান করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পাশাপাশি সমাবেশ উপলক্ষে প্রকাশিত বিভিন্ন প্রচার-পত্র বিলি বিতরণ করে সমাবেশের পক্ষে জনমত সৃষ্টি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পাশাপাশি সমাবেশ কে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সফল করার লক্ষ্যে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন এবং গণভোটের গণরায় বাস্তবায়নে সরকার কে বাধ্য করতে সমাবেশের প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করে জেলা আমীর দায়িত্বশীলদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

 #দায়িত্বশীল সম্মেলন-২০২৬১২ জুন, শুক্রবার, দুপুর-২:৩০স্থান- কক্সবাজার পাবলিক হলআয়োজনে- বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ক...
06/06/2026

#দায়িত্বশীল সম্মেলন-২০২৬
১২ জুন, শুক্রবার, দুপুর-২:৩০
স্থান- কক্সবাজার পাবলিক হল

আয়োজনে-
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন
কক্সবাজার জেলা

জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি জনদুর্ভোগ বাড়াবে: আব্দুল্লাহ আল ফারুকজ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির ফলে নিত...
06/06/2026

জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি জনদুর্ভোগ বাড়াবে: আব্দুল্লাহ আল ফারুক

জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির ফলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও বিভিন্ন সেবার খরচ বেড়ে জনদুর্ভোগ আরও বাড়বে বলে মন্তব্য করেছেন কক্সবাজার শহর জামায়াতের আমীর চকরিয়া-পেকুয়া-মাতামুহুরীর জনমানুষের নেতা আব্দুল্লাহ আল ফারুক।

৬ জুন ২০২৬, শনিবার কক্সবাজার শহর জামায়াতের প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “আমাদের চরিত্র, আদর্শ ও নৈতিক মানকে পুঁজি করে জনগণের মণিকোঠায় স্থান করে নেব, ইনশাআল্লাহ। তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, গত তিন মাসে আপনাদের কোনো জনকল্যাণমূলক কার্যক্রম চোখে পড়েনি। বরং জ্বালানি তেল ও বিদ্যুতের বিল বৃদ্ধি করে জনগণের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করা হয়েছে।”

তিনি আরও বলেন, জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রভাব সব ধরনের পণ্য ও সেবার ওপর পড়বে, যার ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাবে এবং তা জনদুর্ভোগে রূপ নেবে।

কক্সবাজার শহর জামায়াতের নায়েবে আমীর কফিল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং সেক্রেটারি রিয়াজ মোহাম্মদ শাকিলের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরো উপস্থিত ছিলেন জামায়াত নেতা বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোঃ নেছার আহমদ ভূঁইয়া, শহর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি দরবেশ আলী মোহাম্মদ আরমান, মাওঃ আবদুর রশিদ, বায়তুল মাল সেক্রেটারি মাসরুর নিশাত। এতে বিভিন্ন ওয়ার্ড ও পেশাজীবী শ্রেণির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সমাবেশে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করা হয়।

আলহামদুলিল্লাহ! রশিদনগর ইউনিয়ন যুব জামায়তে ইসলামীর কমিটি গঠিত।সভাপতি : মো: ওমর ফারুক সেক্রেটারী : সৈ.মু.সালেহ হুবাইব তাহ...
06/06/2026

আলহামদুলিল্লাহ! রশিদনগর ইউনিয়ন যুব জামায়তে ইসলামীর কমিটি গঠিত।

সভাপতি : মো: ওমর ফারুক
সেক্রেটারী : সৈ.মু.সালেহ হুবাইব তাহিম

Address

Hospital Road
Cox's Bazar
4700

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jamaat Cox's Bazar Media Wing posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share