যুব বিভাগ রাজারকুল ইউনিয়ন শাখা

যুব বিভাগ রাজারকুল ইউনিয়ন শাখা "যুবকরা জাগলে, ইসলাম কায়েম হবে"
ইনশাআল্লাহ

18/02/2026

আমীরে জামায়াতের বোল্ড স্টেটমেন্ট 🔥🔥

রাহমাহ, মাগফিরাহ ও নাজাতের মাস পবিত্র রমাদান আমাদের মাঝে হাজিরআলহামদুলিল্লাহ, বছর ঘুরে পবিত্র রমাদানুল কারিম আমাদের দুয়...
18/02/2026

রাহমাহ, মাগফিরাহ ও নাজাতের মাস পবিত্র রমাদান আমাদের মাঝে হাজির

আলহামদুলিল্লাহ,
বছর ঘুরে পবিত্র রমাদানুল কারিম আমাদের দুয়ারে হাজির। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিলের এই পবিত্র মাসে কোরআনের শিক্ষাকে রপ্ত করা, ধারণ করা এবং অনুশীলনের মাধ্যমে নিজেদের পরিশুদ্ধ করা ও সমাজকে বরকতময় সমাজে পরিণত করার জন্য সম্মিলিতভাবে আমাদের দেশের মুসলিম জনগোষ্ঠীকে আমল করার তাওফিক দিন।

পবিত্র এই রমাদান আমাদের জীবন থেকে সকল গ্লানি, গুনাহখাতা ও সীমালঙ্ঘনের মানসিকতা মুছে দিক।

এই রমাদানে আমরা অসহায়-দুঃস্থ মানুষের দিকে ভালোবাসার হাত বাড়িয়ে দিই।

মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় দেশের প্রতি রহম করুন, শান্তির ফায়সালা দান করুন এবং জনগণের আকাঙ্ক্ষার জনপদ গড়ে তোলার তাওফিক আমাদের সকলকে দান করুন। আমিন।
প্রিয় দেশবাসী ও প্রবাসে অবস্থানরত বাংলাদেশি ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা।

Dr. Shafiqur Rahman
আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী

24/01/2026

রাজারকুল ২নং ওয়ার্ডে দাড়িপাল্লার অফিস উদ্বোধন করেন দাড়িপাল্লার প্রার্থী,কারা নির্যাতিত নেতা Shahidul Alam Bahadur - শহিদুল আলম বাহাদুর

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তিকালে আমীরে জামায়াতের গভীর শোক ও সমবেদনা প্রকাশসাবেক প্রধা...
30/12/2025

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তিকালে আমীরে জামায়াতের গভীর শোক ও সমবেদনা প্রকাশ

সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তিকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা.শফিকুর রহমান আজ ৩০ ডিসেম্বর এক শোক বিবৃতি প্রদান করেছেন।

প্রদত্ত শোক বিবৃতিতে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জনগণের ভোটাধিকার এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনে তাঁর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। বলিষ্ঠ নেতৃত্ব ও দৃঢ় রাজনৈতিক অবস্থানের জন্য তিনি দেশের রাজনৈতিক অঙ্গনে একটি স্বতন্ত্র পরিচয় রেখে গেছেন। আধিপত্যবাদ বিরোধী আন্দোলন-সংগ্রামে বেগম খালেদা জিয়ার অবদান জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে। আমি তাঁর ইন্তিকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি।

আল্লাহ তাআলা তাঁর ভুল-ত্রুটিসমূহ ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও সহকর্মীদের এই কঠিন সময়ে ধৈর্য ধারণ করার তাওফীক দান করুন আমীন।”

শহীদ ওসমান হাদিকে হারিয়ে তাঁর পরিবার আজ দিশেহারা। ছোট্ট সন্তানের মুখের দিকে তাকিয়ে তাঁর সম্মানিত স্ত্রী ন্যায়বিচারের আশা...
30/12/2025

শহীদ ওসমান হাদিকে হারিয়ে তাঁর পরিবার আজ দিশেহারা। ছোট্ট সন্তানের মুখের দিকে তাকিয়ে তাঁর সম্মানিত স্ত্রী ন্যায়বিচারের আশায় অপেক্ষায় দিন গুনছেন। গভীর শোককে শক্তিতে রূপান্তর করে, ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ‘শহীদী শপথ’ গ্রহণ করেছে শহীদের হাতে গড়া ইনকিলাব মঞ্চের সহযোদ্ধারা।

এত কিছুর পরও এবং অন্যান্য ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা চোখে পড়লেও, শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডে তেমন কোনো কার্যকর তৎপরতা এখনো দৃশ্যমান নয়। খুনি ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খাঁনসহ এই হত্যাকাণ্ডের হুকুমদাতা কেউই এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি, এমনকি খুনীর অবস্থান সম্পর্কেও সুনির্দিষ্ট তথ্য দিতে পারেনি।

শহীদ ওসমান হাদির জানাজায় লক্ষ লক্ষ মানুষের উপস্থিতির মধ্যেও হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার প্রসঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের পক্ষ থেকে কোনো স্পষ্ট বক্তব্য শোনা যায়নি। বিচার নিশ্চিতের বিষয়ে প্রধান উপদেষ্টাকে সুস্পষ্ট ও দায়িত্বশীল অবস্থান নিতে হবে।

এদিকে ফ্যাসিবাদী শক্তি ও তাদের দোসররা ফ্যাসিবাদবিরোধী শক্তির মধ্যে বিভাজন সৃষ্টি করে শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবি ও আন্দোলনকে ছাত্র-জনতার মন থেকে মুছে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। গণমাধ্যমেও এই নৃশংস হত্যাকাণ্ড নিয়ে পর্যাপ্ত ফলোআপ সংবাদ চোখে পড়ছে না।

আমরা এসব ষড়যন্ত্র ও অপচেষ্টাকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করব। দেশের আইনশৃঙ্খলা বাহিনী, গণমাধ্যম, রাজনৈতিক দল, ছাত্রসংগঠন ও সুশীল সমাজসহ সকল শ্রেণি-পেশার মানুষকে শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঐক্যবদ্ধ হয়ে ইনসাফ প্রতিষ্ঠার আহ্বান জানাচ্ছি।

শহীদ ওসমান হাদির হত্যার দ্রুততম ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে। আমরা পিছু হটব না, এক চুলও না। আমরা শপথ করছি, শহীদ ওসমান হাদির স্বপ্নের ইনসাফভিত্তিক, সার্বভৌম ও মর্যাদাশীল একটি নতুন বাংলাদেশ গড়ে তুলব।

ইনকিলাব জিন্দাবাদ।

খেলাধুলাকে হ্যাঁ বলি, মাদককে না বলি আগামী ৫ ডিসেম্বর ২০২৫ সারাদিন  সকলে আমন্ত্রিত
23/11/2025

খেলাধুলাকে হ্যাঁ বলি, মাদককে না বলি
আগামী ৫ ডিসেম্বর ২০২৫ সারাদিন
সকলে আমন্ত্রিত

"মাদক, জুঁয়া, সন্ত্রাস, দুর্নীতি ও বৈষম্যমুক্ত মানবিক মর্যাদা সম্পন্ন বাংলাদেশ রাষ্ট্র গড়তে দাঁড়ি পাল্লার পক্ষে জনমত গ...
25/10/2025

"মাদক, জুঁয়া, সন্ত্রাস, দুর্নীতি ও বৈষম্যমুক্ত মানবিক মর্যাদা সম্পন্ন বাংলাদেশ রাষ্ট্র গড়তে দাঁড়ি পাল্লার পক্ষে জনমত গঠন করুন"

প্রেস বিজ্ঞপ্তি-

গতকাল ২৪ অক্টোবর রাত ৯ টায়
“যুব বিভাগ” রাজারকুল ইউনিয়ন ১,২ ও ৩ নং ওয়ার্ডের রাজারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপিস্থিত ছিলেন রামু উপজেলা যুব বিভাগের সংগ্রামী সভাপতি এবং সাবেক ছাত্রনেতা "মোঃ মাহবুবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামু উপজেলা যুব বিভাগ সেক্রেটারী- আবদুল মালেক, উপজেলা যুব বিভাগ সাংগঠনিক সেক্রেটারি- মুহিউদ্দিন প্রিন্স, রাজারকুল ইউনিয়ন যুব বিভাগ সভাপতি- মোঃ নাছির উদ্দীন, রাজারকুল ইউনিয়ন জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি- মুহাম্মদ দেলোয়ার হোসাইন। সভাপতিত্ব করেন রাজারকুল ইউনিয়ন জামায়াতের সভাপতি- মাওলানা মাষ্টার বশির আহমেদ । সঞ্চালনায়- রাজারকুল ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সেক্রেটারি জনাব মাহামুদুল হাসান।

উক্ত প্রোগ্রামে ইউনিয়ন ও ওয়ার্ডের দায়িত্বশীলসহ বিপুল সংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে রামু উপজেলা যুব বিভাগ সভাপতি জানান যে, আজকের এই মঞ্চে দাঁড়িয়ে আমি অত্যন্ত আনন্দের সাথে বলতে চাই, যুব সমাজ একটি দেশের প্রাণশক্তি। আপনাদের অমিত সম্ভাবনা, মেধা আর সৃজনশীলতাই পারে আমাদের সমাজ ও রাষ্ট্রকে এক নতুন দিগন্তে নিয়ে যেতে। তবে, একটি বিষয় আমাদের গভীর উদ্বেগের কারণ—তা হলো মাদক ও জুয়ার করাল গ্রাস। এই দুটি অভিশাপ আমাদের তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এই নেশা শুধু ব্যক্তিকেই নয়, একটি পরিবার, পুরো সমাজকে এবং একটি রাষ্টকে বিপর্যয়ের মুখে ফেলে দেয়। আমাদের শপথ নিতে হবে, আমরা সকলে মিলে এই অন্ধকার পথ থেকে নিজেদের দূরে রাখব এবং অন্যদেরও রক্ষা করব। মাদকমুক্ত ও জুয়ামুক্ত জীবনই সুস্থ এবং সমৃদ্ধ ভবিষ্যতের ভিত্তি। আমরা একটি সম্প্রীতির সমাজ গড়তে চাই, যেখানে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করবে। কোনো বিভেদ নয়, শুধুমাত্র মানবতার বন্ধন হবে আমাদের মূল চালিকাশক্তি। এই সম্প্রীতি অর্জনের পথে সবচেয়ে বড় বাধা হলো বৈষম্য। অর্থনৈতিক, সামাজিক বা যেকোনো ধরনের বৈষম্য একটি সমাজের মেরুদণ্ড ভেঙে দেয়। এই বৈষম্য দূর করে আমাদের একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। ইনসাফ ভিত্তিক রাষ্ট্র মানে এমন একটি দেশ, যেখানে:

* প্রত্যেক নাগরিকের জন্য সমান সুযোগ নিশ্চিত হবে।
* আইনের চোখে সকলে সমান হবে এবং ন্যায়বিচার হবে সবার অধিকার।
* কেউ তার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হবে না।

প্রিয় যুব বন্ধুরা, আপনারা শুধু ভবিষ্যতের কর্ণধার নন, আপনারা বর্তমান সময়ের বিপ্লবী শক্তি। মাদক, জুয়ার বিরুদ্ধে আওয়াজ তুলুন; সম্প্রীতি ও বৈষম্যহীনতার পক্ষে দাঁড়ান। আপনাদের সম্মিলিত প্রচেষ্টাই পারে একটি ন্যায়ভিত্তিক ও সাম্যের রাষ্ট্র গঠনে সহায়তা করতে। আপনারা জেগে উঠুন, সমাজকে জাগান। আপনাদের হাতেই আমাদের স্বপ্নের বাংলাদেশ।
জামায়াতে ইসলামী শতভাগ দুর্নীতিমুক্ত একটি সংগঠন। এই দলের নেতাকর্মীরা দুর্নীতিতে জড়িত নেই।

সমৃদ্ধ ও উন্নত কক্সবাজার সদর, রামু ও ঈদগাঁও গড়তে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জননেতা "ভিপি বাহাদুর" এর সমর্থনে, ন্যায় ও ইনসাফের মার্কা দাঁড়ি পাল্লার পক্ষে জনমত গঠন করার জন্য আহ্বান জানান।

রাজারকুল ইউনিয়ন এর ঢালার মুখদক্ষিণ ঘোনার পাড়ায় উঠান বৈঠক এবং বৌদ্ধ ধর্মের ধর্ম গুরুর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ে জনন...
15/10/2025

রাজারকুল ইউনিয়ন এর ঢালার মুখ
দক্ষিণ ঘোনার পাড়ায় উঠান বৈঠক এবং বৌদ্ধ ধর্মের ধর্ম গুরুর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ে জননেতা ভিপি বাহাদুর।

ছাত্রশিবিরের উদ্যোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে প্রাথমিক চিকিৎসার জন্য ফার্স্ট এইড বক্স বিতরণ।
10/10/2025

ছাত্রশিবিরের উদ্যোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে প্রাথমিক চিকিৎসার জন্য ফার্স্ট এইড বক্স বিতরণ।

রাজারকুল ইউনিয়ন যুব বিভাগের ইউনিয়ন বৈঠক সম্পন্ন।
10/10/2025

রাজারকুল ইউনিয়ন যুব বিভাগের ইউনিয়ন বৈঠক সম্পন্ন।

ঈদগাঁও ইউনিয়ন জামায়াতের যুব সমাবেশে বক্তব্য রাখেন জননেতা শহিদুল আলম (ভিপি বাহাদুর)।
03/10/2025

ঈদগাঁও ইউনিয়ন জামায়াতের যুব সমাবেশে বক্তব্য রাখেন জননেতা শহিদুল আলম (ভিপি বাহাদুর)।

Address

Rajarkul, Ramu
Cox's Bazar
4730

Alerts

Be the first to know and let us send you an email when যুব বিভাগ রাজারকুল ইউনিয়ন শাখা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share