Golb Uddin গোল্ব উদ্দীন

Golb Uddin গোল্ব উদ্দীন Welcome to the official page of Mohammad Golb Uddin, where you can explore insights, updates, and information about his work and achievements.

Join us on this journey to discover more about his contributions and vision!

সুমুদ ফ্লোটিলা বহর থেকে আটক কর্মীদের ফেরাতে ইসরায়েলে বিশেষ ফ্লাইট চালাচ্ছে তুর্কি এয়ারলাইন্স।➡️ টার্কিশ এয়ারলাইন্স আজ...
21/05/2026

সুমুদ ফ্লোটিলা বহর থেকে আটক কর্মীদের ফেরাতে ইসরায়েলে বিশেষ ফ্লাইট চালাচ্ছে তুর্কি এয়ারলাইন্স।

➡️ টার্কিশ এয়ারলাইন্স আজ ইসরায়েলের রামন বিমানবন্দরে বিশেষ ফ্লাইট পরিচালনা করছে। এসব ফ্লাইটের মাধ্যমে গাজামুখী “সুমুদ ফ্লোটিলা”র আটক কর্মীদের নিজ দেশে ফিরিয়ে নেওয়া হচ্ছে।

গত ১৮ মে ইসরায়েলি বাহিনী এই কর্মীদের আটক করেছিল।

উল্লেখ্য, নিয়মিত তুর্কি এয়ারলাইন্সের তেল আবিবগামী ফ্লাইট ২০২৩ সালের অক্টোবর থেকে এখনো স্থগিত আছে।

তুরস্কের সেনা অস্ত্রভাণ্ডারে প্রথমবারের মতো যুক্ত হলো নিজস্ব প্রযুক্তির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র 'তাইফুন ব্লক-২'♦️ ৫০০ ক...
20/05/2026

তুরস্কের সেনা অস্ত্রভাণ্ডারে প্রথমবারের মতো যুক্ত হলো নিজস্ব প্রযুক্তির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র 'তাইফুন ব্লক-২'

♦️ ৫০০ কিলোমিটারেরও বেশি পাল্লার এই ক্ষেপণাস্ত্র হাইপারসনিক গতিতে নিখুঁত নিশানায় আঘাত হানতে সক্ষম।

♦️ গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যবস্তুতে হামলার জন্য তৈরি এই ক্ষেপণাস্ত্রটি সম্পূর্ণ ভ্রাম্যমাণ এবং যেকোনো আবহাওয়ায় ব্যবহার উপযোগী।

এছাড়া এটি শত্রুপক্ষের ইলেকট্রনিক ওয়ারফেয়ার বা জ্যামিংয়ের বিরুদ্ধেও প্রবল প্রতিরোধী।

সূত্র : ক্ল্যাশ রিপোর্ট

তুরস্কের 'ইফেস-২০২৬' সামরিক মহড়া : দেশের বাইরে এই প্রথম প্রশিক্ষণে সিরিয়া ও লিবিয়ার সেনাবাহিনী♦️ তুরস্কের সামরিক মহড়া 'ই...
20/05/2026

তুরস্কের 'ইফেস-২০২৬' সামরিক মহড়া : দেশের বাইরে এই প্রথম প্রশিক্ষণে সিরিয়া ও লিবিয়ার সেনাবাহিনী

♦️ তুরস্কের সামরিক মহড়া 'ইফেস-২০২৬'-এ একটি কোর ইউনিট নিয়ে অংশ নিচ্ছে সিরিয়ার সেনাবাহিনী।

রাষ্ট্রকাঠামো পুনর্গঠনের পর এই প্রথমবারের মতো সিরিয়ার সীমানার বাইরে কোনো সামরিক মহড়ায় যোগ দিল বাহিনীটি।

♦️ পাশাপাশি, এক পতাকার নিচে দাঁড়িয়ে পূর্ব ও পশ্চিম অংশের ৫০২ জন সেনাসদস্য নিয়ে মহড়ায় অংশ নিচ্ছে লিবিয়া, যা তাদের জন্যও দেশের বাইরে প্রথম সামরিক প্রশিক্ষণ।

তুরস্কের আয়োজিত এ বছরের সবচেয়ে বড় এই সম্মিলিত লাইভ-ফায়ার মহড়ায় প্রায় ৫০টি দেশের ১০ হাজারেরও বেশি সেনাসদস্য ও পর্যবেক্ষক অংশ নিচ্ছেন।

সূত্র : ক্ল্যাশ রিপোর্ট

ট্রাম্পের সফরের ৫ দিনের মাথায় বেইজিংয়ে পুতিন, সম্পর্ক আরও জোরদারের ঘোষণা রাশিয়া-চীনের♦️ চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ...
20/05/2026

ট্রাম্পের সফরের ৫ দিনের মাথায় বেইজিংয়ে পুতিন, সম্পর্ক আরও জোরদারের ঘোষণা রাশিয়া-চীনের

♦️ চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে এক যৌথ ঘোষণায় সই করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর মধ্য দিয়ে দেশ দুটি নিজেদের কৌশলগত অংশীদারিত্ব ও দ্বিপক্ষীয় সহযোগিতা আরও গভীর করার সিদ্ধান্ত নিয়েছে।

♦️ বৈঠকে চীনে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের প্রতিশ্রুতি দিয়ে পুতিন আন্তর্জাতিক অঙ্গনে দুই দেশের ভারসাম্য রক্ষাকারী ভূমিকার কথা তুলে ধরেন।

অন্যদিকে, বিশ্বে একতরফানীতি ও আধিপত্যবাদের সমালোচনা করে শি জিনপিং বলেন, এমন পেশিশক্তির রাজত্ব রুখতে চীন ও রাশিয়াকে একযোগে কাজ করতে হবে।

সূত্র : আনাদোলু এজেন্সি

🇺🇸🇮🇷🇮🇱 - ইরান যুদ্ধ | ১লা এপ্রিল, ৩৩তম দিনের সারসংক্ষেপ:🇮🇷🇮🇱 - ইসরায়েলি সংবাদমাধ্যমের তথ্যমতে, মধ্য ইসরায়েলে ইরানের ক্...
02/04/2026

🇺🇸🇮🇷🇮🇱 - ইরান যুদ্ধ | ১লা এপ্রিল, ৩৩তম দিনের সারসংক্ষেপ:

🇮🇷🇮🇱 - ইসরায়েলি সংবাদমাধ্যমের তথ্যমতে, মধ্য ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ১৪ জন আহত হয়েছে।

🇬🇧🇮🇶 - ইরাকি কুর্দিস্তানের ইরবিলে ব্রিটিশ ক্যাস্ট্রল অয়েলের গুদামে একটি ড্রোন আঘাত হেনেছে, যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

🇮🇷🇮🇱 - গতকাল সকালের মধ্যেই ইরান ইসরায়েল অভিমুখে ৯টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যার মধ্যে অন্তত ৩টি ছিল ক্লাস্টার মিসাইল।

🇱🇧🇮🇱 - গত ১২ ঘণ্টায় হিজবুল্লাহ দক্ষিণ-পূর্ব লেবাননের খিয়াম ও কানতারা অভিমুখে পাল্টা আক্রমণ চালিয়েছে।

তারা উত্তর খিয়াম পুনর্দখল করেছে এবং দক্ষিণ অংশে এখনও লড়াই চলছে। হিজবুল্লাহ যোদ্ধারা কানতারাতেও পুনরায় প্রবেশ করেছে এবং গত রাতে শহরের কেন্দ্রে সংঘর্ষের খবর পাওয়া গেছে।

🇱🇧🇮🇱 - ইসরায়েলি সেনাবাহিনীর মতে, গত ২৪ ঘণ্টায় দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সাথে সংঘর্ষে ৪৮ জন দখলদার ইসরায়েলি সেনা আহত হয়েছে।

🇱🇧🇮🇱 - হারেৎজ পত্রিকা মন্তব্য করেছে, "ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননে কোনোমতে টিকে আছে এবং তাদের রসদ গত বারের যুদ্ধের তুলনায় অনেক কম।"

🇺🇸🇪🇺 - দ্য টেলিগ্রাফকে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প জানিয়েছেন, তিনি ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার বিষয়টি "গুরুত্বের সাথে বিবেচনা" করছেন।

🇫🇷🛢 - ফ্রান্সে গাড়ির জ্বালানি তেলের দাম গড়ে প্রতি লিটার ২ ইউরো ছাড়িয়েছে।

🇺🇸🇬🇧🇮🇷 - ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, "এটি আমাদের যুদ্ধ নয়; আমরা এই দ্বন্দ্বে জড়াব না। এটি আমাদের জাতীয় স্বার্থের অনুকূল নয়।"

🇺🇸🇺🇦🇮🇷 - ফিন্যান্সিয়াল টাইমসের রিপোর্ট অনুযায়ী, ইউরোপীয় দেশগুলো যদি হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার জোটে যোগ না দেয়, তবে ট্রাম্প ইউক্রেনের জন্য অস্ত্র বিক্রি বন্ধ করার হুমকি দিয়েছেন।

ন্যাটো মহাসচিব মার্ক রুটে হরমুজ নিয়ে ট্রাম্পের মন্তব্যকে "উন্মাদনা" বলে অভিহিত করেছেন।

🇮🇷🇮🇱🇺🇸 - মার্কিন জনগণের উদ্দেশ্যে লেখা এক চিঠিতে ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্রই আগের চুক্তিগুলো লঙ্ঘন করে উত্তেজনা বাড়িয়েছে।

তিনি ইসরায়েলি প্রভাবের সমালোচনা করেন এবং মার্কিনিদের মিডিয়া প্রোপাগান্ডার বাইরে এসে সংঘাতের বদলে আলোচনার আহ্বান জানান।

তিনি সতর্ক করেন যে, সংঘাত অব্যাহত রাখা সহযোগিতার চেয়েও অনেক বেশি ব্যয়বহুল হবে।

🇺🇸🇮🇷 - নিউ ইয়র্ক টাইমসের মতে, ইরান বর্তমানে যুদ্ধ বন্ধের বিষয়ে কোনো জোরালো আলোচনায় বসতে আগ্রহী নয়।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ইরান মনে করছে তারা বর্তমানে সুবিধাজনক অবস্থানে আছে এবং আমেরিকার শর্ত মেনে নেওয়ার কোনো কারণ নেই।

🇮🇷 - ইরানি সংবাদমাধ্যম মেহর নিউজ জানিয়েছে, "প্রায় ৪০০ কার্গো ও অন্যান্য জাহাজ হরমুজ প্রণালী বা ইরানি দ্বীপগুলোর আশেপাশে ইরানের অনুমতির অপেক্ষায় আটকে আছে।"

🇮🇷🇺🇸 - রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের একজন ঊর্ধ্বতন সূত্র জানিয়েছেন, সাময়িক যুদ্ধবিরতির বিষয়ে মধ্যস্থতাকারীদের মাধ্যমে এখন পর্যন্ত কোনো আলোচনা হয়নি।

🇺🇸🇮🇷 - প্রেসিডেন্ট ট্রাম্প জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বলেছেন, যুদ্ধ প্রায় শেষ পর্যায়ে। তবে কোনো চুক্তি না হলে যুক্তরাষ্ট্র ইরানের জ্বালানি অবকাঠামোতে আঘাত হানবে।

তিনি অন্যান্য দেশগুলোকেও হরমুজ প্রণালী খোলার চেষ্টা করার আহ্বান জানান। তবে তিনি যুদ্ধ শেষ হওয়ার কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি।

🇺🇸🛢 - ট্রাম্পের ভাষণের পর ডব্লিউটিআই এবং ব্রেন্ট ক্রুড অয়েল—উভয়ের দামই বৃদ্ধি পেয়েছে। ডব্লিউটিআই প্রতি ব্যারেল ১০৪ ডলার এবং ব্রেন্ট ১০৫ ডলার ছাড়িয়ে গেছে।

​Sorwar Alam

মধ্যপ্রাচ্যে আরও ১৮টি A-10 Thunderbolt II যুদ্ধবিমান পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।এর ফলে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্...
02/04/2026

মধ্যপ্রাচ্যে আরও ১৮টি A-10 Thunderbolt II যুদ্ধবিমান পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।

এর ফলে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের A-10 বিমানের সংখ্যা দ্বিগুণ হয়ে যাবে।

A-10 Thunderbolt II যুদ্ধবিমানটি বিশ্বের অন্যতম শক্তিশালী ক্লোজ এয়ার সাপোর্ট (CAS) বিমান।

এটি বিশেষভাবে স্থলযুদ্ধে সেনাদের সহায়তা এবং ট্যাংক ধ্বংসের জন্য তৈরি করা হয়েছে।

A-10 বিমানের সবচেয়ে বিখ্যাত অস্ত্র হলো GAU-8 Avenger 30mm কামান।

এই কামান প্রতি মিনিটে প্রায় ৩,৯০০ রাউন্ড গুলি ছুঁড়তে পারে। তাই একে “Tank Killer” বলা হয়।

আর এই বিমানটি যুদ্ধক্ষেত্রে গুলি বা ক্ষেপণাস্ত্রের আঘাত সহ্য করেও উড়তে পারে।

ককপিট টাইটেনিয়াম দিয়ে সুরক্ষিত। এমনকি এক ইঞ্জিন নষ্ট হলেও উড়তে পারে এটি।

Sorwar Alam

ইরান বনাম যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধের এক মাস পার হলো। এই সংঘাতের জেরে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ববাজারে জ্বাল...
01/04/2026

ইরান বনাম যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধের এক মাস পার হলো। এই সংঘাতের জেরে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ও অর্থনীতি চরম সংকটে পড়েছে।

* গুরুত্বপূর্ণ এই জলপথ বন্ধ হওয়ায় বিশ্ববাজারে তেলের সরবরাহ ২০ শতাংশ কমে গেছে এবং সামুদ্রিক বাণিজ্যে অচলাবস্থা তৈরি হয়েছে।

* আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের (ব্রেন্ট ক্রুড) দাম ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়িয়েছে এবং জেট ফুয়েলের দাম প্রায় দ্বিগুণ হয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি।
#ইরান_যুক্তরাষ্ট্র_সংঘাত #ইরান_ইসরায়েল_যুদ্ধ #মধ্যপ্রাচ্য_সংকট #হরমুজ_প্রণালী #বিশ্বঅর্থনীতি #জ্বালানি_সংকট #তেলের_দাম #ব্রেন্ট_ক্রুড #গ্লোবাল_ক্রাইসিস #অর্থনৈতিক_মন্দা #জ্বালানি_নিরাপত্তা #বিশ্ববাজার #সামুদ্রিক_বাণিজ্য #অর্থনৈতিক_প্রভাব #তেল_সংকট #জেট_ফুয়েল #জ্বালানি_রাজনীতি #ভূরাজনীতি #গ্লোবাল_ইকোনমি #ক্রুড_অয়েল #এনার্জি_ক্রাইসিস #বিশ্বসংকট #মিডল_ইস্ট_টেনশন #অর্থনীতি_সংকট #জ্বালানি_বাজার #আন্তর্জাতিক_বাজার #সংঘাত_ও_অর্থনীতি #গ্লোবাল_ট্রেড #বিশ্ব_রাজনীতি #সংকটকাল

  চলমান যুদ্ধের কারণে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ ব্যাহত এবং তেলের দাম বৃদ্ধির কারণে, রাশিয়ান তেল কিনতে ভারতকে ৩০ দিনের...
06/03/2026

চলমান যুদ্ধের কারণে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ ব্যাহত এবং তেলের দাম বৃদ্ধির কারণে,
রাশিয়ান তেল কিনতে ভারতকে ৩০ দিনের ছাড় দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। 😁

Address

Link Road
Cox's Bazar
4701

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Golb Uddin গোল্ব উদ্দীন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share