কক্সবাজার মেডিকেল কলেজ ছাত্রদল

কক্সবাজার মেডিকেল কলেজ ছাত্রদল "প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ,

জীবন বাংলাদেশ আমার মরন বাংলাদেশ।"

"বাংলাদেশ জিন্দাবাদ"

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল - Bangladesh Jatiyotabadi Chatrodol
21/05/2026

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল - Bangladesh Jatiyotabadi Chatrodol

রামিসা আমাদের বোন, আমাদের কন্যা। প্রতিদিনের মতোই মঙ্গলবার সকালেও ছোট্ট রামিসার স্কুলে যাওয়ার কথা ছিল৷ আর দশটা দিনের মতোই সেদিনও ক্লাস, টিফিন, বন্ধুদের সাথে হৈ-হুল্লোড় করে স্কুল শেষে বাড়ি ফেরার কথা ছিল৷ কিন্তু মঙ্গলবার সকালে ঢাকার পল্লবীর ফ্ল্যাটেই ধর্ষণের পর নৃশংসভাবে খুন হতে হলো সাত বছরের ছোট্ট রামিসাকে৷

আমাদের বোন, আমাদের কন্যা রামিসার এমন নির্মম হত্যাকাণ্ড দেশের সামাজিক অবক্ষয়কে আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেল৷ আমরা কি এমন এক বর্বর সমাজের দিকে যাচ্ছি, যেখানে রামিসার মতো ছোট একটা শিশুও নিরাপদ থাকতে পারে না? যে সমাজে শিশুরা নিরাপদ না, সেখানে অন্য বয়সের মানুষদের নিরাপত্তার নিশ্চয়তা কোথায়?

আমাদের বোন, আমাদের কন্যা রামিসার নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় ইতিমধ্যে প্রধান অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করেছে পুলিশ৷ সে নিজের অপরাধ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে। জনগণের বিপুল ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসা বর্তমান সরকারের কাছে আমাদের আকুল আহ্বান, অতি সত্বর রামিসাকে হত্যার ঘটনায় জড়িতদের বিচারপ্রক্রিয়া সম্পন্ন করে অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে৷ এই ঘটনার মাধ্যমে এমন একটি দৃষ্টান্ত স্থাপন করতে হবে, যেন এ ধরনের নারকীয়-পাশবিক ও আদিম বর্বরতার পুনরাবৃত্তি করার দুঃসাহস কেউ না দেখাতে পারে৷

তবে সামাজিক অবক্ষয়কে চিরতরে নির্মূল করতে রাষ্ট্র ও সরকারের পাশাপাশি আমাদের সামাজিক শক্তিগুলোরও দায়িত্ব আছে৷ পরিবার থেকে শুরু করে বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান যদি সমাজে নৈতিকতার শিক্ষাকে ছড়িয়ে দেওয়ার দায়িত্বটি গ্রহণ করে, তাহলে পাশবিক ঘটনার পুনরাবৃত্তি রোধ করাটা সহজতর হবে বলে আমাদের বিশ্বাস৷

"এ বিশ্বকে এ-শিশুর বাসযোগ্য করে যাব আমি
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার৷"

-ক্ষণজন্মা কবি সুকান্ত ভট্টাচার্যের 'ছাড়পত্র' কবিতার এই দুটি লাইন শিশুদের প্রতি বৈশ্বিক অঙ্গীকারের সর্বজনীন ঘোষণার মতো৷ আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যৎ৷ শিশুরা অনিরাপদ হওয়া মানে আমাদের ভবিষ্যতই হুমকির মুখে পড়া৷

আর কোনো শিশুকে যেন রামিসার মতো ভয়াবহ ঘটনার শিকার হতে না হয়, এভাবে অকালে ঝরে যেতে না হয়; রামিসার বাবা-মায়ের মতো আর কোনো বাবা-মায়ের চোখ যেন এভাবে অশ্রসিক্ত না হয়, সেটা নিশ্চিত করতে রাষ্ট্র, সরকার ও সামাজিক শক্তি সবার ঐক্যবদ্ধ প্রয়াস প্রয়োজন৷ আবারও দ্রুততম সময়ে আমাদের বোন রামিসা হত্যার যথাযথ বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি৷ শিশুর হাসি যারা কেড়ে নেয়, তারা গোটা মানবজাতির শত্রু৷ আমাদের প্রত্যয়: হাসলে শিশু হাসবে দেশ, সবার আগে বাংলাদেশ।

নাছির উদ্দিন নাছির
সাধারণ সম্পাদক
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল - Bangladesh Jatiyotabadi Chatrodol
20/05/2026

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল - Bangladesh Jatiyotabadi Chatrodol

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা-

12/05/2026

✌️🌾✌️🌾✌️🌾
🫡🫡🫡🫡🫡🫡

11/05/2026

You are really a Pro-Bangladeshi, Honorable Mr. PM! A true example of your views towards Bangladesh Nationalism!
🫡🫡🫡🫡🫡🫡🫡🫡
😍😍😍😍😍😍😍😍
🌾🌾🌾🌾🌾🌾🌾🌾

কক্সবাজার জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্যবৃন্দের সাথে কক্সবাজার মেডিকেলে কলেজ ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের শ...
07/05/2026

কক্সবাজার জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্যবৃন্দের সাথে কক্সবাজার মেডিকেলে কলেজ ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়।

03/05/2026
কক্সবাজার জেলা ছাত্রদলের ঘোষিত নতুন কমিটির সভাপতি মো:ফাহিমুর রহমান ও সাধারণ সম্পাদক সাইদ আনোয়ার ভাইকে মেডিকেল কলেজ ছাত্র...
02/05/2026

কক্সবাজার জেলা ছাত্রদলের ঘোষিত নতুন কমিটির সভাপতি মো:ফাহিমুর রহমান ও সাধারণ সম্পাদক সাইদ আনোয়ার ভাইকে মেডিকেল কলেজ ছাত্রদলের পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন।

সংক্ষিপ্ত সফরে কক্সবাজারে মাননীয় সংসদ সদস্য জনাব লুৎফর রহমান কাজল এমপি জাতীয় সংসদের ব্যস্ত সময়সূচির ফাঁকে কক্সবাজার সদর-...
25/04/2026

সংক্ষিপ্ত সফরে কক্সবাজারে মাননীয় সংসদ সদস্য জনাব লুৎফর রহমান কাজল এমপি

জাতীয় সংসদের ব্যস্ত সময়সূচির ফাঁকে কক্সবাজার সদর-রামু-ঈদগাঁও আসনের অভিভাবক ও মাননীয় সংসদ সদস্য জনাব লুৎফর রহমান কাজল এমপি মহোদয় সংক্ষিপ্ত সফরে কক্সবাজার আগমনের প্রাক্কালে কক্সবাজার মেডিকেল কলেজ ছাত্রদলের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

এই সময়ে তিনি ছাত্রদলকে নানা ক্যাম্পাস-বান্ধব ও বুদ্ধিবৃত্তিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি সুস্থ ও শিক্ষা-বান্ধব পরিবেশ গড়ে তোলার জন্য গঠনমূলক দিকনির্দেশনা প্রদান করেন এবং নেতৃত্বকে অনুপ্রাণিত করেন।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন কক্সবাজার মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ ও পৃষ্ঠপোষকগণ।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল - Bangladesh Jatiyotabadi Chatrodol
Salahuddin Ahmed
Lutfur Rahman Kazal MP
DAB Cox's Bazar - Doctors Association of Bangladesh

ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কর্তৃক চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন বাংলাদেশ...
24/04/2026

ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কর্তৃক চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন বাংলাদেশের সর্বপ্রথম নারী পিপি ও বর্তমান কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাবা এডভোকেট শামীম আরা সপ্না।

কক্সবাজার মেডিকেল কলেজ ছাত্রদলের বর্তমান নেতৃবৃন্দ তাঁর সাথে সৌজন্য সাক্ষাৎ ও অভিনন্দন জানিয়েছেন।
সাথে ছিলেন ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ এবং মেডিকেল কলেজ ছাত্রদলের পৃষ্ঠপোষক বৃন্দ।

অভিনন্দন ও শুভকামনা জনাবা শামীম আরা সপ্নাকে—
কক্সবাজারের গর্ব, নারীর শক্তি, নেতৃত্বের প্রতীক!

বিএনপির সংরক্ষিত নারী আসনের মাননীয় এমপি শামিম আরা স্বপ্নার সাথে জেলা বিএনপি কার্যালয়ে কক্সবাজার মেডিকেল কলেজ ছাত্রদলের ন...
24/04/2026

বিএনপির সংরক্ষিত নারী আসনের মাননীয় এমপি শামিম আরা স্বপ্নার সাথে জেলা বিএনপি কার্যালয়ে কক্সবাজার মেডিকেল কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ।

Address

কক্সবাজার মেডিকেল কলেজ
Cox's Bazar

Alerts

Be the first to know and let us send you an email when কক্সবাজার মেডিকেল কলেজ ছাত্রদল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share