Islami Jubo Andolan Bangladesh Teknaf South

Islami Jubo Andolan Bangladesh Teknaf South "একটি সুন্দর দেশ গড়তে আমাদের পাশে চাই ইসলামী আদর্শে গড়ে উঠা একদল আত্মপ্রত্যয়ী যুবক"

হাফেজ মোহাম্মদ খালেদের সাফল্যে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, টেকনাফ উপজেলা দক্ষিণের শুভেচ্ছা! আলহামদুলিল্লাহ!হুফফাজুল কোর...
26/10/2025

হাফেজ মোহাম্মদ খালেদের সাফল্যে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, টেকনাফ উপজেলা দক্ষিণের শুভেচ্ছা!

আলহামদুলিল্লাহ!
হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ, টেকনাফ উপজেলা শাখা আয়োজিত ৯ম হিফজুল কুরআন প্রতিযোগিতায় টেকনাফ উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জনের গৌরব অর্জন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ টেকনাফ উপজেলা দক্ষিণের সম্মানিত সেক্রেটারি মাওলানা ইউসুফ ভাইয়ের স্নেহধন্য পুত্র হাফেজ মোহাম্মদ খালেদ।

এই অনন্য সাফল্যে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, টেকনাফ উপজেলা দক্ষিণ শাখা-এর পক্ষ থেকে আমরা জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা।

আল্লাহ তাআলা হাফেজ মোহাম্মদ খালেদকে কুরআনের খেদমতে আজীবন নিয়োজিত রাখুন, তাঁর জীবন হোক কুরআনের আলোয় উদ্ভাসিত, এবং তাঁর সাফল্য হোক টেকনাফের তরুণ প্রজন্মের অনুপ্রেরণার উৎস।

শোক বার্তা:যুব নেতা-এর শ্রদ্ধেয় পিতা'র ইন্তেকালে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ টেকনাফ উপজেলা দক্ষিণ শাখার শোক প্রকাশ!ইসলাম...
17/10/2025

শোক বার্তা:
যুব নেতা-এর শ্রদ্ধেয় পিতা'র ইন্তেকালে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ টেকনাফ উপজেলা দক্ষিণ শাখার শোক প্রকাশ!

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ টেকনাফ উপজেলা দক্ষিণ শাখার স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক ও শাহপরীর দ্বীপ সাংগঠনিক ইউনিয়ন শাখার সহসভাপতি, যুব নেতা, (Md Junaid Ansary) মুহাম্মদ জুনাইদ-এর সম্মানিত পিতা, শাহপরীর দ্বীপ ডাংগর পাড়া নিবাসী, জনাব, হাজী তুরাব আলী সাহেব কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ১৭/১০/২৫খ্রি. রাত ৮:৩০ মিনিটে ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিয়ূন।

তাঁর শ্রদ্ধেয় পিতার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ টেকনাফ উপজেলা দক্ষিণ শাখার সভাপতি জালাল উদ্দীন খলিল ও সাধারণ সম্পাদক নুরুল হক।

সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামীন মরহুমকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং মরহুম'র পরিবার-পরিজন ও শুভাকাঙ্খীদের সবরে জামিল দান করুন। আমীন।

বার্তা প্রেরক:
আনিসুর রহমান
প্রচার সম্পাদক
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ
টেকনাফ উপজেলা দক্ষিণ শাখা।

আমরা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, টেকনাফ উপজেলা দক্ষিণ শাখা গভীর শোক ও তীব্র ক্ষোভের সঙ্গে জানাচ্ছি যে, ইসলামী আন্দোলন ব...
25/09/2025

আমরা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, টেকনাফ উপজেলা দক্ষিণ শাখা গভীর শোক ও তীব্র ক্ষোভের সঙ্গে জানাচ্ছি যে, ইসলামী আন্দোলন বাংলাদেশ, টেকনাফ পৌরসভার সভাপতি মাওলানা নুরুল ইসলাম ভাইয়ের শ্রদ্ধেয় আপন বড় ভাই জনাব এমদাদ হোসাইনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।

আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই। টেকনাফবাসীর নিরাপত্তা ও শান্তি পুনরুদ্ধারে আমরা জোর দাবি জানাচ্ছি যে,
১️ খুনিদের দ্রুত গ্রেফতার করা হোক।
২️ ঘটনার স্বচ্ছ তদন্ত সম্পন্ন করে দৃষ্টান্তমূলক শাস্তি (ফাঁসি) নিশ্চিত করা হোক।

মনে রাখতে হবে, খুনিরা যদি পার পেয়ে যায় তবে তারা আবারও খুন করতে দ্বিধা করবে না। আজ এমদাদ ভাই, কাল হয়তো আমাদের যে কারো প্রিয়জন। এভাবে চলতে থাকলে টেকনাফ হবে খুনের সমাজ— যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

অতএব, টেকনাফকে পবিত্র ও শান্তিপূর্ণ রাখতে খুনিদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তি দেওয়া এখনই সময়ের দাবি।

'প্রশিক্ষিত কর্মী বাহিনী-ই ইসলামী আন্দোলনের প্রাণ ও মূল শক্তি'।ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলার ব্যবস্থাপনায় ...
11/09/2025

'প্রশিক্ষিত কর্মী বাহিনী-ই ইসলামী আন্দোলনের প্রাণ ও মূল শক্তি'।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলার ব্যবস্থাপনায় আজ ১১-০৯-২০২৫খ্রি. রোজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশাল 'সদস্য প্রশিক্ষণ কর্মশালা'।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত থাকবেন—
বাংলার লক্ষ-কোটি যুবকের হৃদয়ের স্পন্দন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ'র কেন্দ্রীয় সভাপতি, প্রকৌশলী আতিকুর রহমান মুজাহিদ।

সভাপতিত্ব করবেন—
মাওঃ নুরুল ইসলাম আজিজী
সভাপতি, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, কক্সবাজার জেলা

স্থান- কক্সবাজার পাবলিক হল মিলনায়তন।
সময়: দুপুর ২.০০টা।

11/09/2025

Celebrating my 1st year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

যোগদান! যোগদান! যুব আন্দোলনে যোগদান!ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর নীতি-আদর্শের সাথে একমত হয়ে টেকনাফ উপজেলা দক্ষিণ শাখার...
02/09/2025

যোগদান! যোগদান! যুব আন্দোলনে যোগদান!

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর নীতি-আদর্শের সাথে একমত হয়ে টেকনাফ উপজেলা দক্ষিণ শাখার আওতাধীন শাহপরীর দ্বীপ সাংগঠনিক ইউনিয়ন শাখার সহসভাপতি Md Junaid Ansary এবং স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক মুহাম্মদ আয়াজ-এর হাতে সদস্য ফরম পূরণের মাধ্যমে গতকাল ০১/০৯/২০২৫খ্রি. ইসলামী যুব আন্দোলন বাংলাদেশে যোগদান করেছেন টেকনাফ সদর ইউনিয়নস্হ রাজার ছড়ার খলিল মাহমুদ ও মিজানুর রহমান নামের দুই যুবক। আমরা তাদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করছি।

আগামী ১১ সেপ্টেম্বর'২৫ রোজ: বৃহস্পতিবার ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলার উদ্যোগে সদস্য প্রশিক্ষণ কর্মশালা অনু...
30/08/2025

আগামী ১১ সেপ্টেম্বর'২৫ রোজ: বৃহস্পতিবার ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলার উদ্যোগে সদস্য প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এদেশের লক্ষ-কোটি আদর্শবান যুবকের হৃদয়ের স্পন্দন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ'র কেন্দ্রীয় সভাপতি, প্রকৌশলী আতিকুর রহমান মুজাহিদ।

সর্বোচ্চ উপস্থিতি কামনা করছি।

30/08/2025

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, টেকনাফ পৌর শাখার আওতাধীন ১নং ওয়ার্ড আহ্বায়ক কমিটি গঠন সম্পন্ন হয়েছে।

গত ২৯ আগস্ট ২০২৫ খ্রি., শুক্রবার দুপুর ২.০০ টায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, টেকনাফ পৌরসভার কার্যালয়ে এক সভায় এ কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত আহ্বায়ক কমিটির তালিকা :

১. আহ্বায়ক – হাফেজ মাওলানা মুফতি জুনায়েদ
২. যুগ্ম আহ্বায়ক – মাওলানা মো. সলিম
৩. যুগ্ম আহ্বায়ক – মোহাম্মদ মিজানুর রহমান
৪. সদস্য সচিব – মাওলানা মো. হারুন
৫. সদস্য-০১ – মাওলানা আয়াত উল্লাহ
৬. সদস্য-০২ – মোহাম্মদ মনসুর আলম

এবার উখিয়া-টেকনাফে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখার প্রার্থী হাফেজ মাওলানা মুফতি নুরুল বশর আজিজী বড় ধরনের চমক দেখ...
25/08/2025

এবার উখিয়া-টেকনাফে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখার প্রার্থী হাফেজ মাওলানা মুফতি নুরুল বশর আজিজী বড় ধরনের চমক দেখাতে পারেন বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা

এবার উখিয়া-টেকনাফে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখার প্রার্থী হাফেজ মাওলানা মুফতি নুরুল বশর আজিজী বড় ধরনের চমক দেখাতে পারেন বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা

প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ- এর প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন সাহেবরোহিঙ্গা ইস্য...
24/08/2025

প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ- এর প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন সাহেব

রোহিঙ্গা ইস্যুতে রাষ্ট্রীয় সফরে কক্সবাজার এয়ারপোর্টে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক জনাব আশরাফ আলী আকন-কে ফুল দিয়ে বরণ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা ও সহযোগী সংগঠনের জেলা নেতৃবৃন্দ।

"টেকনাফ সদর ইউনিয়নের আংশিক কমিটি গঠন ও ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত"ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, টেকনাফ সদর ইউনিয়ন শাখার উদ্য...
23/08/2025

"টেকনাফ সদর ইউনিয়নের আংশিক কমিটি গঠন ও ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত"

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, টেকনাফ সদর ইউনিয়ন শাখার উদ্যোগে এক প্রাণবন্ত “ইউনিয়ন যুব সম্মেলন” অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সদ্য সাবেক কেন্দ্রীয় সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা পীর সাহেব চরমোনাই হুজুর মনোনীত কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, উখিয়া-টেকনাফের আস্থাভাজন তরুণ নেতা হাফেজ মাওলানা নুরুল বশর আজিজী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলার সম্মানিত সভাপতি মোহাম্মদ ইয়াসিন আরফাত।
প্রধান বক্তা ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, টেকনাফ উপজেলা দক্ষিণের সভাপতি মাওলানা জালাল উদ্দিন খলিল।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ টেকনাফ উপজেলার সহসভাপতি মোহাম্মদ মুহিত কামাল, সাধারণ সম্পাদক হাফেজ নুরুল হক এবং সাংগঠনিক সম্পাদক জোবাইর ইসলাম।

সম্মেলনে নেতৃবৃন্দ ইসলামী আন্দোলনের মূল লক্ষ্য ও আদর্শ তরুণ সমাজের কাছে পৌঁছে দিতে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং ইসলামি সমাজ গঠনে যুবকদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে টেকনাফ সদর ইউনিয়নের আংশিক কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটি হলো:

সভাপতি: মাওলানা মোহাম্মদ শফিক

সহসভাপতি: হাফেজ মোহাম্মদ হোসাইন

সাধারণ সম্পাদক: মাস্টার মোহাম্মদ ইউনুছ

সাংগঠনিক সম্পাদক: এহসান হাবীব

নতুন নেতৃত্বের প্রতি শুভকামনা জানিয়ে বক্তারা আশা প্রকাশ করেন যে, ইসলামী যুব আন্দোলনের আদর্শ ও কর্মসূচিকে তারা ইউনিয়নের প্রতিটি গ্রাম ও জনপদে ছড়িয়ে দেবেন।

Address

Teknaf
Cox's Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Islami Jubo Andolan Bangladesh Teknaf South posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share