উপজেলা পরিসংখ্যান অফিস,পেকুয়া,কক্সবাজার

  • Home
  • Bangladesh
  • Cox's Bazar
  • উপজেলা পরিসংখ্যান অফিস,পেকুয়া,কক্সবাজার

উপজেলা পরিসংখ্যান অফিস,পেকুয়া,কক্সবাজার Better data better lives

29/06/2022

প্রিয় শুমারিকর্মীগণ

আশাকরি আপনারা আপনাদের স্ব স্ব বিকাশ নম্বর ইতোমধ্যে সঠিকভাবে দিয়েছেন। এখন আর কোনো পরিবর্তন হবে না।

আপনাদের সম্মানী খুব দ্রুত প্রদান করা শুরু হবে আপনাদের দেওয়া বিকাশ নম্বরে। ইদের আগেই পৌঁছে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। পরবর্তী ১৫ দিনের মধ্যেও না পেলে জোনাল অফিসারকে অবহিত করবেন।

প্রতারক হতে সাবধান থাকবেন। কাউকে OTP বা পিন নম্বর দেবেন না।

ধন্যবাদ

19/06/2022

"জনশুমারি ও গৃহগণনা ২০২২"

প্রথম ডিজিটাল শুমারি

উপজেলা পরিসংখ্যান অফিস, পেকুয়া এর পক্ষ থেকে জরুরি ঘোষণা।

২০ জুন ২০২২ খ্রি. তারিখ দুপুর ১টার মধ্যে গণনাকারী আপনার বাড়িতে না গেলে নিম্নোক্ত নম্বরসমূহে যোগাযোগ করুন। এছাড়া কোনো অভিযোগ থাকলে এসব নম্বরে জানাতে পারেন। চাইলে এই পেইজের ইনবক্সেও মেসেজ করতে পারেন। ১৪ জুন দিবাগত রাতে পটিয়ায় রাত্রিযাপন করেছেন, কিন্তু গণনায় অন্তর্ভুক্ত হননি অথবা হজে/স্বল্প সময়ের জন্য দেশ-বিদেশ ভ্রমণে আছেন, কিন্তু গণনায় অন্তর্ভুক্ত হননি, তারাও যোগাযোগ করতে পারেন।

নম্বরসমূহ-

১) পেকুয়া ইউনিয়ন , সাইফুর রহমান সায়েদ, +8801858518409
২) বারবাকিয়া ও শিলখালী ইউপি, ইমাম হোসাইন, +8801851800200
৩) মগনামা ও উজানটিয়া ইউপি, ছৈয়দ আলম, +8801815479278
৪) টেটং ইউপি, মোকাদ্দেস মোঃ রাসেল, 01828002629
৫) রাজাখালী ইউপি, আকবর হোসেন সিদ্দিকী, +8801851585545

এছাড়াও যোগাযোগ করতে পারেন............
মুহাম্মদ আবদুর রহিম
উপজেলা শুমারি সমন্বয়কারী
পেকুয়া,কক্সবাজার।
01819963545

30/05/2022
25/05/2022

জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর

★জরুরি নোটিশ★

সকল সুপারভাইজার ও গণনাকারীদের জ্ঞাতার্থে:

আপনারা যারা জনশুমারি ও গৃহগণনা ২০২২ প্রকল্পে গণনাকারী ও সুপারভাইজার হিসেবে নিয়োগ পেয়েছেন, আপনাদেরকে অবশ্যই আগামী মাসের প্রথম সপ্তাহে ( ৪ জুন থেকে শুরু) শুমারি কাজের ট্রেনিং চলাকালীন সময়ে নির্ধারিত প্রশিক্ষণ কেন্দ্রে উপস্থিত থাকতে হবে, কেউ অনুপস্থিত থাকতে পারবেন না। শুমারি কাজ চলাকালীন সময়ে অন্য কোনো কাজে নিয়োজিত থাকতে পারবেন না। এর জন্য সার্বিক প্রস্তুতি গ্রহণ করুন।

আপনার কার্যক্রম অনলাইনে মনিটরিং করা হবে, আপনি মাঠে না থাকলে বা GPS Location ট্র‍্যাক করে আপনাকে নির্দিষ্ট গণনা এলাকায় না পাওয়া গেলে, অথবা আপনার সংগৃহিত তথ্যে গরমিল ধরা পড়লে যদি আপনার কাজের সম্মানী আটকে যায়, সেক্ষেত্রে আপনার উপরেই দায় বর্তাবে। যে সকল সুপারভাইজার ও গণনাকারী সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন, তারা ট্রেনিং চলাকালীন সময়ে আপনার প্রতিষ্ঠান থেকে ছুটি নেবেন। উপজেলায় দায়িত্বপ্রাপ্ত ডিসিসি মহোদয় এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর উর্ধ্বতন কর্মকতাগণ ট্রেনিং সেন্টার পরিদর্শন করবেন, আপনাদের কাজের আগ্রহ, প্রচেষ্টা ও মান যাচাই করবেন। যেহেতু এটি রাষ্ট্রীয় দায়িত্ব, এই দায়িত্বে অবহেলা কাম্য নয়। শুমারি সর্বোচ্চ অগ্রাধিকার।

জনশুমারি ও গৃহগণনা-২০২২ এর সফল বাস্তবায়নের জন্য গণনা কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত জোনাল অফিসারগণ মাঠে থাকবেন এবং নির্দিষ্ট এলাকার গণনাকারীকে সাথে নিয়ে তাদের নিজ নিজ এলাকা চিনিয়ে দেবেন। এর ফলে Area Coverage Error থাকবে না। আর গণনা এলাকার অভ্যন্তরে Household Coverage নিশ্চিত করার জন্য সকল সুপারভাইজার ও গণনাকারী বাধ্যতামূলকভাবে ডায়েরি বা নোটবুক মেইনটেইন করবেন এবং মূল তথ্য সংগ্রহের সময় প্রতিদিনের বাদপড়া খানাসমূহের নম্বর এবং খানা প্রধানের নাম সন্ধ্যায় সুপারভাইজারকে জানাবেন। পরবর্তী দিনে সুপারভাইজার উক্ত গণনাকারীর মাধ্যমে বাদ পড়া খানাসমূহের তথ্য সংগ্রহের বিষয়টি নিশ্চিত করবেন। জোনাল অফিসার ও ইউসিসি এই তথ্য সংগ্রহ কার্যক্রম নিবিড়ভাবে মনিটর করবেন। এভাবে Coverage Error শূন্যের কোটায় নিয়ে আসার নির্দেশনা রয়েছে।

আপনাদের পরবর্তী কর্মপরিকল্পনা ও নির্দেশনা অবগত হওয়ার জন্য নিজ জোনের জোনাল অফিসারের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করবেন। শুমারি কাজ শেষ না হওয়া পর্যন্ত (২৩ জুন পর্যন্ত) সবাই বিকাশ একাউন্ট ও নির্দিষ্ট মোবাইল নম্বর সচল রাখুন এবং নেটওয়ার্কের মধ্যে থাকতে অনুরোধ জানাচ্ছি। এই আইডি থেকে জনশুমারি কার্যক্রম সম্পর্কে বিভিন্ন নির্দেশনা আপনাদেরকে নিয়মিত অবহিত করা হবে।

আপনাদের পরিচিত কেউ যদি এই পেইজে সংযুক্ত না থাকে তাদেরকে যুক্ত হতে সহায়তা করুন।

আপনাদের সবাইকে ধন্যবাদ।

16/05/2022

জনশুমারি ও গৃহগণনা-২০২২ এর জুন মাসের সম্ভাব্য সময়সূচী...

সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীগনের প্রশিক্ষণ
(১ম ব্যাচ): ০৪-০৭ জুন, ২০২২ ইং (০৪ দিন)

সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীগনের প্রশিক্ষণ
(২য় ব্যাচ): ০৯-১২ জুন, ২০২২ ইং (০৪ দিন)

মাঠ পর্যায়ে সুপারভাইজারদের সহায়তায় গণনাকারীরা নির্ধারিত গণনা এলাকায় সরেজমিনে গমনপূর্বক গৃহ ও খানা সনাক্তকরণ।
১৩-১৪ জুন, ২০২২ ইং (০২ দিন)

নির্ধারিত গণনা এলাকায় তথ্যসংগ্রহ ও সংগৃহীত তথ্য নির্ধারিত সার্ভারে প্রেরণ।
(গণনাকারী ও সুপারভাইজারগণরা)
১৫-২১ জুন, ২০২২ ইং (০৭ দিন)

সুপারভাইজারের তত্ত্বাবধনে গণনাকারী কর্তৃক জোনাল অফিসারের নিকট মালামাল জমা।
২২-২৩ জুন, ২০২২ ইং (০২ দিন)।

জনশুমারিতে তথ্য দিন,
পরিকল্পিত উন্নয়নে অংশ নিন।

23/04/2022

যে সব সুপারভাইজারকে ফোনে পাওয়া যাচ্ছে না বা পেলেও সহযোগিতা পাচ্ছি না তাদের পরিবর্তে বিকল্প নিয়ে কাজ করতে হচ্ছে।
এ ক্ষেত্রে নিয়োগ বাতিল হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
ফ্যাক্ট-জনশুমারী-২০২২

উপজেলা শুমারি সমন্বয়কারী

18/04/2022

#প্রথম_ডিজিটাল_শুমারি...
১৫-২১ জুন ২০২২ দেশব্যাপী অনুষ্ঠিত হবে ৬ষ্ঠ “জনশুমারি ও গৃহগণনা ২০২২”

জনশুমারিতে তথ্য দিন,
পরিকল্পিত উন্নয়নে অংশ নিন।

পেকুয়া উপজেলার
#গণনাকারী_ও_সুপারভাইজারগণের_দৃষ্টি_আকর্ষণ_করছিঃ-
√ আপনারা যারা জনশুমারি ও গৃহগণনা ২০২১ তে সুপারভাইজার ও গণনাকারী হিসেবে আবেদন করেছেন আপনাদের মধ্যে যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে আপনাদের প্রদত্ত মোবাইল নম্বরে কল দেওয়া হচ্ছে।

√ আপনারা যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে ইতোপূর্বে যে মোবাইল নাম্বার দিয়েছেন সেটি অবশ্যই চালু থাকতে হবে। কোন কারনে ঐ নাম্বার বন্ধ থাকলে আপনাদের সাথে যোগাযোগের কোন মাধ্যম থাকবে না। ফলে আপনাদের শুমারি কাজে না নেওয়া হলে কোন আপত্তি গ্রহণযোগ্য হবে না।

√ কারো মোবাইল বন্ধ বা সংযোগ বিছিন্ন বা অন্য কোন সমস্যা থাকলে উপজেলা পরিসংখ্যান অফিস, পেকুয়া,কক্সবাজার অথবা সংশ্লিষ্ট জোনাল অফিসারদের সাথে অবশ্যই ২১-২৪ এপ্রিল ২০২২ তারিখের মধ্যে যোগাযোগ করতে হবে।
√ মনে রাখবেন দেশে এই প্রথম ডিজিটাল শুমারি হতে যাচ্ছে কাজেই আগামী ২১-২৬ এপ্রিলের মধ্যে সংশ্লিষ্ট জোনাল অফিসার কর্তৃক গণনাকারী ও সুপারভাইজারদের যোগাযোগের মোবাইল নাম্বারে যোগাযোগ করে গণনাকারী ও সুপারভাইজারদের তথ্য সর্বশেষ আপডেট/ হালনাগাদ করা হবে। আপডেট বা হালনাগাদ কার্যক্রম থেকে কেউ বাদ পড়লে এর পরে মে বা জুন মাসে কোনক্রমেই গণনাকারী ও সুপারভাইজার হিসেবে শুমারি কাজে নেয়ার সুযোগ থাকবে না।

√ স্মার্ট ফোনের ব্যাবহার সম্পর্কে ভালো ধারণা না থাকলে প্রার্থীর নিয়োগ বাতিল হবে।

আদেশক্রমে
উপজেলা শুমারি সমন্বয়কারী
পেকুয়া,কক্সবাজার।

গুণগত পরিসংখ্যান উন্নত জীবনের সোপান!দেশের উন্নয়নের জন্য অন্যতম প্রধান শর্ত হলো সঠিক পরিকল্পনা গ্রহণ করা। সঠিক পরিকল্পনা...
27/02/2022

গুণগত পরিসংখ্যান উন্নত জীবনের সোপান!
দেশের উন্নয়নের জন্য অন্যতম প্রধান শর্ত হলো সঠিক পরিকল্পনা গ্রহণ করা। সঠিক পরিকল্পনার জন্য প্রয়োজন সময়োপযোগী সঠিক পরিসংখ্যান। পরিসংখ্যান যত নির্ভুল হবে নীতি নির্ধারকদের জন্য পরিকল্পনা প্রণয়ন এবং সিদ্ধান্ত গ্রহণ তত সহজতর হবে। বাংলাদেশে পরিসংখ্যানের গুরুত্ব উপলব্ধি করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পরিসংখ্যান কার্যক্রমে নিয়োজিত কয়েকটি পৃথক প্রতিষ্ঠানকে একীভূত ও সুসমন্বিত করে ১৯৭৪ সালে বিবিএস প্রতিষ্ঠা করেন। তৎপরবর্তীতে পরিসংখ্যান ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ১৯৭৫ সালে পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে পরিসংখ্যান বিভাগ (Statistics Division) প্রতিষ্ঠা করা হয় যা পরবর্তীতে সম্প্রসারিত করে ২০১২ সালে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ (Statistics and Informatics Division (SID)) প্রতিষ্ঠা করা হয়।

বিবিএস এর নিয়োগ বিজ্ঞপ্তি- ২০২২
23/01/2022

বিবিএস এর নিয়োগ বিজ্ঞপ্তি- ২০২২

আমন নমুনা কর্তন ২০২১
15/11/2021

আমন নমুনা কর্তন ২০২১

বাংলা‌দেশ প‌রিসংখ্যান ব্যু‌রোর পরীক্ষার সময় ও কেন্দ্র তা‌লিকা। প‌দের নামঃ ‌চেইনম্যান,
29/09/2021

বাংলা‌দেশ প‌রিসংখ্যান ব্যু‌রোর পরীক্ষার সময় ও কেন্দ্র তা‌লিকা। প‌দের নামঃ ‌চেইনম্যান,

Address

Upazila Coplex, Pekua
Cox's Bazar

Opening Hours

Monday 21:00 - 05:00
Tuesday 09:00 - 05:00
Wednesday 09:00 - 05:00
Thursday 09:00 - 05:00
Sunday 09:00 - 05:00

Telephone

+8801819963545

Alerts

Be the first to know and let us send you an email when উপজেলা পরিসংখ্যান অফিস,পেকুয়া,কক্সবাজার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to উপজেলা পরিসংখ্যান অফিস,পেকুয়া,কক্সবাজার:

Share