ওয়ার্ল্ড এমাটি লাইব্রেরি-World Amity Library

ওয়ার্ল্ড এমাটি লাইব্রেরি-World Amity Library Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ওয়ার্ল্ড এমাটি লাইব্রেরি-World Amity Library, Library, Dailpara, Choto Moheshkhali, Moheshkhali, Cox's Bazar.

ওয়ার্ল্ড এমাটি লাইব্রেরি একটি বেসরকারি গণগ্রন্থাগার, প্রতিষ্ঠিত ২০০৩ সালে। এখানে রয়েছে ৪০০০+ বই। প্রতিদিন পাঠকদের জন্য স্থানীয় ও জাতীয় পত্রিকা সরবরাহ করা হয়। অবস্থান: ডেইলপাড়া, ছোট মহেশখালী, মহেশখালী, কক্সবাজার।

07/08/2026

আজকে ওয়ার্ল্ড এমাটি লাইব্রেরি-World Amity Library তে উপস্থিত সদস্যবৃন্দ।

❤️

06/08/2026

জরুরি সভার নোটিশ

সম্মানিত সদস্যবৃন্দ,
আগামীকাল শুক্রবার, সকাল ১০:০০টা (০৭/০৮/২০২৬ খ্রিষ্টাব্দ) ওয়ার্ল্ড এমাটি লাইব্রেরির এক জরুরি সভা অনুষ্ঠিত হবে। উক্ত সভায় সকল সদস্যের যথাসময়ে উপস্থিতি একান্তভাবে কামনা করা হচ্ছে।
আলোচ্যসূচি: ১. গ্রন্থাগারের মাসিক ভাড়া পরিশোধের জন্য তহবিল সংগ্রহ। ২. পত্রিকার মাসিক বিল পরিশোধের জন্য তহবিল সংগ্রহ। ৩. গ্রন্থাগারের সাইনবোর্ড বিষয়ে পুনরায় আলোচনা। ৪. ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উদযাপন উপলক্ষে সেমিনার আয়োজনের বিষয়ে আলোচনা। ৫. বিবিধ।
সকল সদস্যকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
বিনীত,
মুহাম্মদ এরফান উল্লাহ
সদস্যবৃন্দের পক্ষে
ওয়ার্ল্ড এমাটি লাইব্রেরি

চারপাশে শুধু পানি। ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছে সবাই। কিন্তু মোহাম্মদ ইউনুসের চোখে তখন একটাই চিন্তা—যদ...
12/07/2026

চারপাশে শুধু পানি। ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছে সবাই। কিন্তু মোহাম্মদ ইউনুসের চোখে তখন একটাই চিন্তা—যদি এই কাঁচা ইটের দেয়ালটা টিকে যায়!

তাই বন্যার পানির মাঝেই নিজের শরীর শক্তি দিয়ে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছেন তিনি। যেন মানুষ নয়, নিজের ঘরের শেষ ভরসাটাই ধরে রেখেছেন। কারও কাছে এটা হয়তো শুধু একটি কাঁচা দেয়াল। কিন্তু ইউনুসের কাছে এটাই বছরের পর বছর কষ্টের ঘাম, সংসারের স্মৃতি, সন্তানদের আশ্রয়।

বন্যা শুধু ঘর ভাসিয়ে নেয় না, মানুষের বহু বছরের স্বপ্নও ভাসিয়ে নিয়ে যায়। আর সেই স্বপ্নটুকু বাঁচিয়ে রাখতে একজন মানুষ কখনো কখনো নিজের শক্তির চেয়েও বড় হয়ে দাঁড়ায়।

স্থান: বাঁশখালী, চট্টগ্রাম

#বন্যা

জাগরন প্রকাশনীর মালিক, বিশিষ্ট লেখক ও সংগঠক সৈয়দ মুহাম্মদ আবু আজম কর্তৃক লিখিত ও এই মাসে (০২/০৬/২০২৬খৃ.)  প্রকাশিত ছোটদ...
12/06/2026

জাগরন প্রকাশনীর মালিক, বিশিষ্ট লেখক ও সংগঠক সৈয়দ মুহাম্মদ আবু আজম কর্তৃক লিখিত ও এই মাসে (০২/০৬/২০২৬খৃ.) প্রকাশিত ছোটদের ইমাম হাশেমী নামের পুস্তিকা ওয়ার্ল্ড এমাটি লাইব্রেরির পাঠকদের জন্য উপহার প্রদান করেন।

#ওয়ার্ল্ডএমাটিলাইব্রেরী #উপহার

ওয়ার্ল্ড এমাটি লাইব্রেরিজরুরি সভার সিদ্ধান্তসমূহআজকের জরুরি সভায় সর্বসম্মতিক্রমে নিম্নলিখিত সিদ্ধান্তসমূহ গৃহীত হয়—(ক...
06/06/2026

ওয়ার্ল্ড এমাটি লাইব্রেরি
জরুরি সভার সিদ্ধান্তসমূহ

আজকের জরুরি সভায় সর্বসম্মতিক্রমে নিম্নলিখিত সিদ্ধান্তসমূহ গৃহীত হয়—

(ক) গ্রন্থাগারের পাঠক বৃদ্ধি, সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং নতুন নেতৃত্ব সৃষ্টির লক্ষ্যে “ওয়ার্ল্ড এমাটি লাইব্রেরি পাঠক ফোরাম” গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।

(খ) উক্ত সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে পাঠক ফোরাম গঠনের জন্য ৬ সদস্যবিশিষ্ট একটি প্রস্তুতি কমিটি (আহ্বায়ক কমিটি) গঠন করা হয়। কমিটির সদস্যবৃন্দ হলেন—

১। আহ্বায়ক: জনাব মোঃ ফয়সাল
২। সদস্য: জনাব সায়েম রেওয়াজ উমর
৩। সদস্য: জনাব আল শাহরাজ উদ্দিন মুন্না
৪। সদস্য: জনাব মোজাহিদ ইসলাম
৫। সদস্য: জনাব মিনার হোসেন
৬। সদস্য সচিব: জনাব সাবিল খান

(গ) আগামী ১২ জুন ২০২৬, শুক্রবার, সন্ধ্যা ৭:০০ ঘটিকায় গ্রন্থাগারের পাঠকক্ষে সকলের উপস্থিতিতে পারস্পরিক মতবিনিময় ও আলোচনার মাধ্যমে ওয়ার্ল্ড এমাটি লাইব্রেরি পাঠক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

সকলের আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করছি।
ওয়ার্ল্ড এমাটি লাইব্রেরি পাঠক ফোরামের সফলতা ও সমৃদ্ধি কামনা করি।

— ওয়ার্ল্ড এমাটি লাইব্রেরি

জরুরি সভার নোটিশসম্মানিত সদস্যবৃন্দ,আগামী শুক্রবার, ০৫/০৬/২০২৬ খ্রিস্টাব্দ, বাদ মাগরিব (আনুমানিক সন্ধ্যা ৭:০০ ঘটিকায়) ও...
04/06/2026

জরুরি সভার নোটিশ

সম্মানিত সদস্যবৃন্দ,
আগামী শুক্রবার, ০৫/০৬/২০২৬ খ্রিস্টাব্দ, বাদ মাগরিব (আনুমানিক সন্ধ্যা ৭:০০ ঘটিকায়) ওয়ার্ল্ড এমাটি লাইব্রেরির এক জরুরি সভা অনুষ্ঠিত হবে।

উক্ত সভায় আপনার/আপনাদের উপস্থিতি একান্তভাবে কাম্য। সকল সদস্যকে যথাসময়ে গ্রন্থাগারের পাঠকক্ষে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

অনুরোধক্রমে,
মুহাম্মদ এরফান উল্লাহ
সদস্যবৃন্দের পক্ষে
ওয়ার্ল্ড এমাটি লাইব্রেরি

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।আজ মোটরসাইকেল ও মিশুক গাড়ির মুখোমুখি সংঘর্ষে তিনি ইন্তেকাল করেছেন।আল্লাহ তাআলা তা...
17/05/2026

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ মোটরসাইকেল ও মিশুক গাড়ির মুখোমুখি সংঘর্ষে তিনি ইন্তেকাল করেছেন।
আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুক এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুক। আমিন।

ওয়ার্ল্ড এমাটি লাইব্রেরি-World Amity Library এর পক্ষ থেকে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবসের আন্তরিক শুভেচ্ছা ও গভীর শ্রদ্ধা...
30/04/2026

ওয়ার্ল্ড এমাটি লাইব্রেরি-World Amity Library এর পক্ষ থেকে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবসের আন্তরিক শুভেচ্ছা ও গভীর শ্রদ্ধা।

আজ ১লা মে—আন্তর্জাতিক শ্রমিক দিবস। শ্রমজীবী মানুষের অধিকার, ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং মর্যাদাপূর্ণ জীবনের দাবিতে দীর্ঘদিনের সংগ্রাম ও ত্যাগের স্মরণে এই দিনটি পালিত হয়।

শ্রমই উন্নয়ন ও সভ্যতার ভিত্তি। একজন শ্রমিকের ঘাম, পরিশ্রম ও নিষ্ঠার উপর দাঁড়িয়ে গড়ে ওঠে আমাদের সমাজ, অর্থনীতি ও রাষ্ট্রব্যবস্থা। তাদের অবদান অপরিসীম, অথচ অনেক ক্ষেত্রেই তারা তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হন।

ওয়ার্ল্ড এমাটি লাইব্রেরি বিশ্বাস করে, একটি সত্যিকারের উন্নত ও মানবিক সমাজ গঠনের জন্য শ্রমের মর্যাদা নিশ্চিত করা অপরিহার্য। জ্ঞানচর্চার মাধ্যমে সচেতনতা সৃষ্টি এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করাই আমাদের লক্ষ্য।

এই দিনে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সব শ্রমিকদের, যারা ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আত্মত্যাগ করেছেন। একইসাথে আমরা প্রত্যাশা করি, সমাজের প্রতিটি স্তরে শ্রমিকদের অধিকার, নিরাপত্তা ও সম্মান নিশ্চিত হবে।

আসুন, আমরা সবাই শ্রমের মর্যাদা দেই এবং একটি ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ গঠনে একসাথে কাজ করি।

শুভ হোক মহান মে দিবস।

ওয়ার্ল্ড এমাটি লাইব্রেরি পরিবার

ওয়ার্ল্ড এমাটি লাইব্রেরিতে পাঠকদের সরব উপস্থিতি।
19/04/2026

ওয়ার্ল্ড এমাটি লাইব্রেরিতে পাঠকদের সরব উপস্থিতি।

শুভ বাংলা নববর্ষ ১৪৩৩ওয়ার্ল্ড এমাটি লাইব্রেরির পক্ষ থেকে সবাইকে জানাই নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা।নতুন বছর সব...
14/04/2026

শুভ বাংলা নববর্ষ ১৪৩৩

ওয়ার্ল্ড এমাটি লাইব্রেরির পক্ষ থেকে সবাইকে জানাই নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা।

নতুন বছর সবার জীবনে বয়ে আনুক শান্তি, সুখ এবং নতুন সম্ভাবনা। প্রতিটি দিন হোক সুন্দর ও অর্থবহ, আর জ্ঞানচর্চার মাধ্যমে আমাদের পথ চলা হোক আরও সমৃদ্ধ।

বইয়ের সঙ্গে গড়ে উঠুক গভীর বন্ধন, জ্ঞানের আলো ছড়িয়ে পড়ুক সবার মাঝে।

আপনার এবং আপনার পরিবারের জন্য রইলো আন্তরিক শুভকামনা। শুভ হোক নতুন বছরের প্রতিটি দিন।
— ওয়ার্ল্ড এমাটি লাইব্রেরি-World Amity Library

Address

Dailpara, Choto Moheshkhali, Moheshkhali
Cox's Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when ওয়ার্ল্ড এমাটি লাইব্রেরি-World Amity Library posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category