01/03/2026
"এ বছরের জামদানি ও কারুপণ্য মেলায় অংশ নেয়ার জন্য CMSME উদ্যোক্তাদের নিকট থেকে আবেদনের আহবান"
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) -উদ্যোগে ঢাকার খামারবাড়িস্থ কৃষিবিদ ইস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি)-এ আগামী ১০ থেকে ১৪ মার্চ তারিখ পর্যন্ত 'জামদানি ও কারুপণ্য মেলা-২০২৬' অনুষ্ঠিত হবে।
উক্ত মেলায় আগ্রহী Cottage, Micro, Small & Medium Enterprises (CMSME) উদ্যোক্তাদের মধ্যে 'জামদানি;, 'শতরঞ্জি' ও অন্যান্য ভৌগোলিক নির্দেশক (GI) পণ্য, 'নকশী কাঁথা', 'শীতলপাঁটি', 'পাটজাত পণ্য', 'চামড়াজাত পণ্য', 'বস্ত্রজাত পণ্য, 'বাঁশ-বেতজাত পণ্য', 'কারুশিল্প', 'মৃৎশিল্প', 'দারুশিল্প', 'কৃষি ও খাদ্যজাত পণ্য' প্রভৃতি খাতের উদ্যোক্তাদের নিকট হতে আগামী ৩ মার্চ দুপুর ৩ টার মধ্যে আবেদনপত্র আহবান করা হচ্ছে। ফর্মের সাথে প্রয়োজনীয় কাগজপত্র:
➡️ ছবি
➡️ Taxpayer Identification Number (TIN)
➡️ Trade License
➡️ প্রযোজ্য ক্ষেত্রে বিসিক নিবন্ধন
নিবন্ধন ফি-
🤝 ৩,৫০০ টাকা (বিসিক নিবন্ধিত)
🏬 ৫,০০০ টাকা (বিসিক নিবন্ধনবিহীন)
উদ্যোক্তাগণকে আগামী ৪ এবং ৫ মার্চ বাছাই করা হবে। চূড়ান্তভাবে বাছাইকৃত উদ্যোক্তাগণের পে-অর্ডার আগামী ৯ মার্চের মধ্যে জমা দিতে হবে।
বিস্তারিত জানতে যোগাযোগ করুন বিসিকের তেজগাঁওস্থ প্রধান কার্যালয়ের ৭ম তলায় অবস্থিত বিপণন বিভাগে, কক্ষ নং - ৭০১৪। যোগাযোগের জন্য মোবাইল নম্বর:
(i) 01317998943
জনাব শেফালী খাতুন
মহাব্যবস্থাপক, বিপণন বিভাগ
(ii) 01717250807
জনাব ইরতিজা আহমেদ সালমান
উপব্যবস্থাপক, বিপণন বিভাগ
(iii) 01749384407
জনাব ফেরদৌসি সুলতানা
মান নিয়ন্ত্রণ কর্মকর্তা, বিপণন বিভাগ
(iv) বিসিকের যেকোনো জেলা কার্যালয়
আবেদন জমাদানে সময় বাকি মাত্র ২ দিন ও ৩ ঘণ্টা!!!!!
#জামদানি