বাউবন্দ ইসলামী মানবিক সংঘ

বাউবন্দ ইসলামী মানবিক সংঘ আল্লাহর সন্তুষ্টি অর্জনে, সকলের উপকার করবো, কারো ক্ষতি করবো না।

18/05/2026

বাউবন্দ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের সংস্কার কাজ।

আসসালামু আলাইকুম বাউবন্দ কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠের সংস্কার কাজে গ্রামের ছোট-বড় সকলের সাথে মসজিদ কমিটির সহ কর্...
18/05/2026

আসসালামু আলাইকুম

বাউবন্দ কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠের সংস্কার কাজে গ্রামের ছোট-বড় সকলের সাথে মসজিদ কমিটির সহ কর্মযজ্ঞ এর খন্ডচিত্র।

বাহুবন্দ ইসলামী মানবিক সংঘ এর সকল সদস্য এবং উপদেষ্টা মন্ডলী এই কাজে অংশগ্রহণ করে।

আলহামদুলিল্লাহ ভালো কাজ জারি থাকুক সহায় হোক।আমাদের সংগঠনের সদস্যদের মাধ্যমে নিয়মিত যে রক্তদানের কর্মসূচি পালিত হচ্ছে, ...
22/01/2026

আলহামদুলিল্লাহ
ভালো কাজ জারি থাকুক সহায় হোক।

আমাদের সংগঠনের সদস্যদের মাধ্যমে নিয়মিত যে রক্তদানের কর্মসূচি পালিত হচ্ছে, তারই অংশ হিসেবে আমাদের গ্রামের একজন সদস্য একটি মুমূর্ষু রোগীকে রক্তদান করেছে। আল্লাহ আমাদের সহায় হোক, আমাদেরকে কবুল করুক দেশ ও সমাজের সেবা করার জন্য আল্লাহ আমাদেরকে কবুল করুক।

আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ, ত্রিমাসিক ওয়াজ ও দোয়ার মাহফিল গতকাল অনুষ্ঠিত হলো বাউ...
23/08/2025

আলহামদুলিল্লাহ
সুম্মা আলহামদুলিল্লাহ

আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ, ত্রিমাসিক ওয়াজ ও দোয়ার মাহফিল গতকাল অনুষ্ঠিত হলো বাউবন্দ কেন্দ্রীয় জামে মসজিদে। আলোচনা করে ঐতিহ্যবাহী বটগ্রাম মাদরাসার মুহাদ্দিস হযরত মাওলানা ইমদাদুল্লাহ সাহেব। গভীর জ্ঞানগর্ভ আলোচনা করেন তিনি।

আল্লাহ আমাদের কবুল করুন। ইসলাম ও মানবের সেবায় আমাদের নিয়োজিত করুন।

আসসালামু আলাইকুম বাউবন্দ ইসলামী মানবিক সংঘ এর ধারাবাহিক কাজের অংশ হিসেবে ত্রৈমাসিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আগামী ২২ তারিখ শ...
12/08/2025

আসসালামু আলাইকুম

বাউবন্দ ইসলামী মানবিক সংঘ এর ধারাবাহিক কাজের অংশ হিসেবে ত্রৈমাসিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আগামী ২২ তারিখ শুক্রবার অনুষ্ঠিত হবে।

সকলকে দাওয়াত দেয়া গেল।

আলহামদুলিল্লাহ আরেকটি কাজের সফলতা। আমাদের ধারাবাহিক কাজের অংশ হিসেবে এলাকার উত্তরপাড়ার অবশিষ্ট কবরস্থার গুলো পরিষ্কার কর...
04/07/2025

আলহামদুলিল্লাহ

আরেকটি কাজের সফলতা।

আমাদের ধারাবাহিক কাজের অংশ হিসেবে এলাকার উত্তরপাড়ার অবশিষ্ট কবরস্থার গুলো পরিষ্কার করা হয়েছে।

এলাকার রাস্তার কিছু কিছু স্থানে বাঁশসহ ঝোপ-ঝাড় পরে ছিল যা গাড়ি ও পথচারীদের অসুবিধা করতো। আমাদের সকলের প্রচেষ্টায় এসবও পরিষ্কার করা হয়েছে।

এভাবেই কাজের ধারাবাহিকতা চলবে ইন শা আল্লাহ।

আলহামদুলিল্লাহ মানুষ ভালো কাজে এগিয়ে আসে। আমাদের কর্মসূচি ছিলো গ্রামের কবরস্থান পরিস্কার ও প্রধান সড়কের একটা অংশে অনেক ক...
21/06/2025

আলহামদুলিল্লাহ
মানুষ ভালো কাজে এগিয়ে আসে।
আমাদের কর্মসূচি ছিলো গ্রামের কবরস্থান পরিস্কার ও প্রধান সড়কের একটা অংশে অনেক কাদা হয় সেটা অপসারণ। গ্রামের ছোট-বড় অনেকের সহায়তা পেয়েছি। সবাই এভাবে এগিয়ে আসলে কোনো কাজই কঠিন না।

বাউবন্দ ইসলামী মানবিক সংঘের রক্তদান কর্মসূচির উদ্যোগে আমাদের নিজ গ্রামের সম্মানিত মজিবর রহমান সোহেল সাহেবকে  ( যিনি দীর্...
21/05/2025

বাউবন্দ ইসলামী মানবিক সংঘের রক্তদান কর্মসূচির উদ্যোগে আমাদের নিজ গ্রামের সম্মানিত মজিবর রহমান সোহেল সাহেবকে ( যিনি দীর্ঘদিন কিডনি রোগে আক্রান্ত) ১ব্যাগ "ও পজিটিভ " রক্তদান করেছেন আমাদের সদস্যা মো: জহিরুল ইসলাম।
বাউবন্দ গ্রামের এই মানবিক কাজ অব্যাহত রাখার জন্য গ্রামের সকল কে এগিয়ে এসে গ্রাম কে সুন্দর ও আদর্শ গ্রাম হিসেবে গড়ে তুলতে সাহায্য করুন🫂

আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ, আল্লাহ তা'য়ালা আরেকটি মহৎ কাজের অংশীদার হিসেবে আমাদের কবুল করেছেন।আমাদের গ্রামে অনেক বছ...
20/05/2025

আসসালামু আলাইকুম

আলহামদুলিল্লাহ, আল্লাহ তা'য়ালা আরেকটি মহৎ কাজের অংশীদার হিসেবে আমাদের কবুল করেছেন।

আমাদের গ্রামে অনেক বছর থাকেন তিনি, খুবই অসহায়, গরিব। ওনার স্ত্রীর জটিল একটা অপারেশন হয়েছে যার জন্য আমাদের শরণাপন্ন হয়েছেন। যদিও টাকার পরিমাণ কম ছিল, তারপরও তিনি সন্তুষ্টি নিয়ে টাকাটা নিলেন।

আল্লাহ পাক আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা কবুল করুক।

Address

বাউবন্দ, রাজাপাড়া, সদর দক্ষিণ, কুমিল্লা।
Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাউবন্দ ইসলামী মানবিক সংঘ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category