তরুণ ওলামা পরিষদ - Torun Olama Parishad

তরুণ ওলামা পরিষদ - Torun Olama Parishad তরুণ আলেমদের একটি মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন

কুমিল্লা দারুস সুন্নাত মুখলেসিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও ঠাকুরপাড়া মদিনা মসজিদের খতিব হাফেজ মাওলানা নজরুল ইসলাম স...
26/05/2026

কুমিল্লা দারুস সুন্নাত মুখলেসিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও ঠাকুরপাড়া মদিনা মসজিদের খতিব হাফেজ মাওলানা নজরুল ইসলাম সাহেবের উপর হামলা ও অন্যায়ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে তরুণ ওলামা পরিষদ।

অনতিবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছে পরিষদ নেতৃবৃন্দ।

প্রচারে : প্রচার বিভাগ, তরুণ ওলামা পরিষদ

আলহামদুলিল্লাহ ২৪ ঘন্টার মধ্যেই আসামিকে গ্রেফতার করা হয়েছে।কুমিল্লা কাসেমূল উলূম মাদ্রাসার মুহাদ্দিস সাহেবের উপর সন্ত্র...
30/04/2026

আলহামদুলিল্লাহ ২৪ ঘন্টার মধ্যেই আসামিকে গ্রেফতার করা হয়েছে।
কুমিল্লা কাসেমূল উলূম মাদ্রাসার মুহাদ্দিস সাহেবের উপর সন্ত্রাসী হামলার আসামিকে ইতিমধ্যেই আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। কোতোয়ালি মডেল থানার ওসি মহোদয় উনি ওনার কথা রেখেছেন আলহামদুলিল্লাহ, একাগ্রতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করায় ওসি মহোদয় কে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।

29/04/2026

যেকোনো আলেমদের বিপদে তরুন ওলামা পরিষদের সকল সদস্যগণ ভূমিকা পালন করবে বিপদে পড়লে ১০ মিনিটে হাজির হবে ইনশাআল্লাহ।

তরুণ ওলামা পরিষদের সাংগঠনিক সম্পাদক মুফতি আকরামুল হক Akram  ও বাইতুল কুরআন মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা ত্বলহা এইচ এম ...
27/04/2026

তরুণ ওলামা পরিষদের সাংগঠনিক সম্পাদক মুফতি আকরামুল হক Akram ও বাইতুল কুরআন মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা ত্বলহা এইচ এম ত্বলহা ভাই হাফেজ ইসমাঈল বিন হুসাইন এর জমজম হজ ট্রাভেলসের তত্ত্বাবধানে পবিত্র ওমরাহ্ পালন শেষে সুস্থ ও নিরাপদে দেশে প্রত্যাবর্তন করেছেন।

গতকাল তাঁদেরকে তরুণ ওলামা পরিষদের অস্থায়ী কার্যালয়– কুমিল্লা মহানগরীর নানুয়া দিঘীর পূর্বপাড়ে অবস্থিত আল-মদিনা তা'লীমূল কুরআন স্কুল এন্ড মাদরাসায় আনুষ্ঠানিকভাবে আন্তরিক ভালোবাসা ও সম্মানের সাথে বরণ করে নেওয়া হয়েছে। এ সময় তরুণ ওলামা পরিষদের সিনিয়র নেতৃবৃন্দ ও উপদেষ্টাগন উপস্থিত ছিলেন।

এছাড়াও আল মদিনা তালিমুল কোরআন মাদ্রাসার পক্ষ থেকে উপস্থিত সম্মানিত মেহমানদের জন্য নৈশভোজের চমৎকার আয়োজন করা হয়।

02/09/2025
কুমিল্লা রাজগঞ্জে অবস্থিত "আল-বারিয়ু সুইটস এন্ড বেকারী"। বেশ কদিন ধরে দোকানের সামনে প্রচারণার জন্য দোকান কর্তৃপক্ষ একধরন...
31/08/2025

কুমিল্লা রাজগঞ্জে অবস্থিত "আল-বারিয়ু সুইটস এন্ড বেকারী"। বেশ কদিন ধরে দোকানের সামনে প্রচারণার জন্য দোকান কর্তৃপক্ষ একধরনের আধুনিক প্রজেক্টরের ব্যবহার করছিলেন। বেকারীর নাম 'আল বারিয়ু' (আল্লাহর গুণবাচক নাম) সম্বলিত একটি লোগো প্রজেক্টরের মাধ্যমে রাস্তায় ফোকাস করছিলো। রাস্তার পথচারীদের কে (আল্লাহর নাম সম্বলিত) সেই লোগো বা নামের উপর দিয়েই পথ অতিক্রম করতে হচ্ছিলো৷ যার ফলে ইচ্ছায় বা অনিচ্ছায় আল্লাহর নামের উপর পথচারীদের পা পড়ছিলো।

গত কয়েকদিন ধরে অনলাইনে এই ব্যাপারটি বেশ আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। তার ফলে আজকে 'তরুণ ওলামা পরিষদ' নেতৃবৃন্দ সেই দোকানের মালিকের সাথে সৌজন্য সাক্ষাত করেন। আল্লাহর নামের আযমত ও গুরুত্ব সম্পর্কে বুঝিয়ে বলার পর দোকান মালিক বিষয়টি আন্তরিকভাবে উপলব্ধি করেছেন এবং দুঃখপ্রকাশ করেছেন। পাশাপাশি আজকে থেকেই উক্ত প্রচারণা বন্ধ রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। তরুণ ওলামা পরিষদ নেতৃবৃন্দ উক্ত বেকারী মালিককে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। পাশাপাশি ব্যবসায় ভরপুর বারাকাহ'র জন্য আল্লাহর কাছে দোয়া কামনা করেছেন।

বার্তা প্রেরণে : প্রচার বিভাগ, তরুণ ওলামা পরিষদ।

তরুণদের আস্থা ও ভরসার প্রিয় ঠিকানা 'তরুন ওলামা পরিষদে'র উদ্যোগে–জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে, 'তারুণ্যের ভাবনা'...
08/08/2025

তরুণদের আস্থা ও ভরসার প্রিয় ঠিকানা 'তরুন ওলামা পরিষদে'র উদ্যোগে–
জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে, 'তারুণ্যের ভাবনা' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে ইনশাআল্লাহ।

এতে জুলাই অভ্যুত্থানে সক্রিয় তারুণ্যের স্টেকহোল্ডার ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

আরো উপস্থিত থাকবেন, জুলাই শহীদের পরিবার ও আহত যোদ্ধারা।

আগামীকাল ৯ই অগাস্ট, ২০২৫ ঈ.। দুপুর ২ টা। কবি নজরুল ইনস্টিটিউট কেন্দ্র, কুমিল্লা।

তাকবীরে তাশরীক সংক্রান্ত মাসআলা১। প্রত্যেক মুসল্লীর জন্য যিলহজ্বের নয় তারিখের ফজর হতে তের তারিখের আসর পর্যন্ত (মোট তেইশ ...
06/06/2025

তাকবীরে তাশরীক সংক্রান্ত মাসআলা
১। প্রত্যেক মুসল্লীর জন্য যিলহজ্বের নয় তারিখের ফজর হতে তের তারিখের আসর পর্যন্ত (মোট তেইশ ওয়াক্ত) প্রত্যেক ফরয নামায আদায় করে সালাম ফিরানোর সাথে সাথে উচ্চস্বরে একবার তাকবীরে তাশরীক বলা ওয়াজিব।-সূরা বাকারা : ২০৩; মুসতাদরাকে হাকেম ১/২৯৯হাদীস : ১১৫২-১১৫৭; ইবনে আবী শায়বা ৪/১৯৫ হাদীস : ৫৬৭৭, ৫৬৭৮, ৫৬৯২; সুনানে দারাকুতনী ২/৪৯-৫০ হাদীস : ২৫-২৯; ইলাউস সুনান ৮/১৪৮-১৬২, আদ্দুররুল মুখতার ৩/১৭৭-১৭৮
২। তাকবীরে তাশরীকের জন্য বিভিন্ন শব্দ হাদীসে উল্লেখিত হয়েছে। তন্মধ্যে সর্বোত্তম ও সর্বজন বিদিত শব্দ হল-

الله أكبر، الله أكبر، لا إله إلاالله والله أكبر، الله أكبر ولله الحمد

-তাবারানী মুজামে কাবীর হাদীস : ৯৫৩৮; মুসান্নাফ ইবনে আবী শায়বা হাদীস : ৫৬৭৯, ৫৬৯৬, ৫৬৯৭, ৫৬৯৯; ইলাউস সুনান ৮/১৫৬; বাদায়েউস সানায়ে ১/৪৫৮
৩। ইমাম আবু হানীফার রাহ-এর মতে একাকী নামায আদায়কারী ও মুসাফির ব্যক্তি এবং মহিলাদের উপর তাকবীরে তাশরীক যদিও ওয়াজিব নয়, কিন্তু সাহেবাইনের মতে তাদের উপরও তাকবীর বলা ওয়াজিব। এক্ষেত্রে সাহেবাইনের কথার উপরই ফতওয়া।-মুসান্নাফ ইবনে আবী শায়বা ৪/২৪০-২৪১, ২৫১; ইলাউস সুনান ৮/১৫৯; রদ্দুল মুহতার ২/১৮০; ইমদাদুল আহকাম ১/৭৬৩-৭৬৫, ৭৭৯-৭৮০
৪। সুন্নত, নফল, বিতর নামাযের পর তাকবীর ওয়াজিব নয়।-বাদায়েউস সানায়ে ১/৪৬২; মাবসূত সারাখসী ২/৪৪; ফাতাওয়া হিন্দিয়া ১/১৫২
৫। উচ্চস্বরে একবারই তাকবীর বলা ওয়াজিব।-ফাতাওয়া হিন্দিয়া ১/১৫২; রদ্দুর মুহতার ২/১৭৮
৬। কোনো সময় সকলেই বা কেউ কেউ তাকবীর বলতে ভুলে গিয়ে মসজিদ থেকে বের না হয়ে গেলে তাকবীর আদায় করে নিবে। আর যদি মসজিদ থেকে বের হয়ে যায় তাহলে এই ওয়াজিব ছুটে যাবে। এই ওয়াজিবের কোনো কাযা নেই এবং ওয়াজিব ছেড়ে দেওয়ার কারণে ঐ ব্যক্তি গুনাহগার হবে।-মাবসূত সারাখসী ২/৪৫; আলমুহীতুল বুরহানী ২/৫০৯-৫১১; বাদায়েউস সানায়ে ১/৪৬০-৪৬১; রদ্দুল মুহতার ২/১৮১; ফাতাওয়া হিন্দিয়া ১/১৫২; খুলাসাতুল ফাতাওয়া ১/২১৬
৭। আইয়ামে তাশরীকের কোনো নামায কাযা হয়ে গেলে ঐ দিনগুলোর মধ্যে তার কাযা আদায় করলে তাকবীর বলা ওয়াজিব। কিন্তু এই কাযা পরবর্তী অন্য সময় আদায় করলে বা আইয়ামে তাশরীকের আগের কাযা নামায ঐ দিনগুলোতে আদায় করলে তাকবীর বলা ওয়াজিব নয়।-বাদায়েউস সানায়ে ১/৪৬৪; ফাতাওয়া হিন্দিয়া ১/১৫২; আলমুহীতুল বুরহানী ২/৫১১-৫১৩
৮। ঈদুল আযহায় ঈদগাহে পৌঁছার আগ পর্যন্ত পথে পথে উচ্চস্বরে তাকবীর বলে বলে যাবে।-মুসান্নাফ ইবনে আবী শায়বা ৪/১৯২-১৯৪; দারাকুতনী ২/৪৪-৪৫; ইলাউস সুনান ৮/১১৪-১১৯; বাদায়েউস সানায়ে ১/৬২৫; আলমুহীতুল বুরহানী ২/৫১৩; ফাতাওয়া খানিয়া ১/১৮৩
৯। কোনো ব্যক্তি নামাযে মাসবুক হলে ইমাম সাহেব সালাম ফিরানোর পর দাঁড়িয়ে স্বীয় নামায আদায় করার পর তাকবীরে তাশরীক বলবে।-মুসান্নাফ ইবনে আবী শায়বা ৪/২৩৯-২৪০; বাদায়েউস সানায়ে ১/৪৬২; রদ্দুল মুহতার ২/১৮০; ফাতাওয়া হিন্দিয়া ১/১৫২
১০। মহিলারা এই তাকবীরে তাশরীকটি নিচু স্বরে আদায় করবে। উচ্চ স্বরে নয়।-রদ্দুল মুহতার ২/১৭৯; হাশিয়া তাহতাবী ১/৩৫৭; হিন্দিয়া ১/১৫২
১১। ইমাম তাকবীর বলতে ভুলে গেলে মুক্তাদীগণ ইমামের জন্য অপেক্ষা না করে নিজেরা তাকবীর বলবেন।
১২। প্রত্যেক ফরয নামাযের সালামের পর পরই কোনো কথাবার্তা বা নামায পরিপন্থী কোনো কাজ করার আগেই তাকবীরে তাশরীক পড়তে হবে।

এত গেল তাকবীরে তাশরীফ সংক্রান্ত কিছু মাসআলা। তবে এই তাকবীর সংক্রান্ত যে কয়েকটি গাফলতি আমাদের দৃষ্টিগোচর হয় তন্মধ্যে একটি হল মহিলাদের এই আমলের প্রতি যত্নবান না হওয়া। হয়তোবা এর কারণ এও হতে পারে যে, তাদের এই তাকবীরের কথা স্মরণ থাকে না। তা স্বাভাবিকও বটে। কারণ পুরুষরা মসজিদে জামাতে নামায আদায় করে বিধায় খেয়াল না থাকলেও অন্যের দেখাদেখি এই আমল করতে পারে। কিন্তু মহিলাদের তো এই সুযোগ নেই। তাই মহিলাদের উচিত ঘরের যে স্থানে তারা নামায আদায় করে সেখানে পাঁচ দিনের জন্য একটি কাগজ লিখে ঝুলিয়ে রাখা। যাতে জায়নামাযে এলেই তা নজরে পড়ে। দ্বিতীয় যে গাফলতিটি নজরে পড়ে তা এই যে, ঈদুল আযহার ঈদগাহে যাওয়ার পথে ও পাঁচ দিনের ফরজ নামাযের পর তাকবীরে তাশরীক আদায় করলেও অনেক পুরুষ তা পড়ে থাকেন মনে মনে বা খুব নিচু স্বরে। অথচ পূর্বেই উল্লেখ করা হয়েছে যে, সাহাবায়ে কেরামের এই তাকবীর ধ্বনিতে পুরো আশপাশ কেঁপে উঠত। আর এই তাকবীর উচ্চ স্বরে বলার একটি হিকমত তো এও যে, এর দ্বারা ইসলামের তাওহীদের ঘোষণা প্রকাশ্যে উচ্চস্বরে দেওয়া হবে। গুনগুন শব্দে এর বহিঃপ্রকাশ কি সম্ভব?-ইসলাহী খুতবাত ২/১২৬-১২৯
পরিশেষে আসুন নির্ভেজাল তাওহীদ, দৃঢ় আক্বীদা ও আল্লাহর মহত্ত্বের উপর অটুট আস্তা স্থাপনের মাধ্যমে গড়ে তুলি একটি আদর্শ সমাজ, যা হবে শিরকের পঙ্কিলতা থেকে সম্পূর্ণ মুক্ত তাওহীদের সমাজ। পুণ্যময় তেরটি দিনের এটিই মৌলিক বাণী। তাকবীরে তাশরীকের এটিই মহান শিক্ষা।
[ মাসিক আলকাউসার | যিলক্বদ ১৪৩০ || নভেম্বর ২০০৯ ]
*****
প্রশ্ন:
আমাদের মসজিদের ইমাম সাহেব মাসআলা বলেছেন যে, তাকবীরে তাশরীক একবার বলা ওয়াজিব, তিনবার বলা মুস্তাহাব। কিন্তু অন্য এক আলিমকে বলতে শুনেছি, তিনবার বলা সুন্নত পরিপন্থী, বিদআত। জানার বিষয় হল, মূলত তাকবীরে তাশরীক তিনবার বলা সুন্নত, না মুস্তাহাব? সাহাবায়ে কেরাম কতবার তাকবীর বলতেন? তাদের থেকে তিন তাকবীর বলা প্রমাণিত আছে কি? জানিয়ে বাধিত করবেন।
উত্তর:
৯ যিলহজ্ব ফজর থেকে ১৩ যিলহজ্ব আসরসহ প্রত্যেক ফরয নামাযের পর একবার তাকীবরে তাশরীক তথা-
الله أكبر الله أكبر، لا إله إلاالله والله أكبر الله أكبر ولله الحمد.
বলা ওয়াজিব। এই তাকবীর তিনবার বলা সুন্নত বা মুস্তাহাব নয়। সাহাবায়ে কেরাম রা. কীভাবে তাশরীকের দিনগুলোতে তাকবীর বলতেন তা হাদীসের কিতাবে বর্ণিতহয়েছে। সেখানে একাধিকবার তাকবীরের কথা উল্লেখ নেই।-মুসান্নাফ ইবনে আবী শাইবা, হাদীস : ৫৬৯৮, ৫৬৯৯; আলআওসাত, হাদীস : ২১৯৮, ২২০০
তাবেয়ী ইবরাহীম নাখায়ী রাহ. বলেন, সাহাবায়ে কেরাম আরাফার দিন নামাযের পর উক্ত তাকবীর বলতেন।-মুসান্নাফ ইবনে আবী শাইবা, হাদীস : ৫৬৯৬
অবশ্য কোনো কোনো সাহাবী থেকে তাকবীরে তাশরীকের সাথে অন্য কিছু মিলিয়ে পড়ার বর্ণনাও পাওয়া যায়। যেমন হযরত ইবনে উমর রা. তাকবীরে তাশরীকের আগে তিনবার আল্লাহু আকবার বলতেন।-আলআওসাত,হাদীস : ২২০১
আর পূর্ণ তাকবীরে তাশরীক তিনবারপড়ার বর্ণনা খুঁজে পাওয়া যায়নি। ফিকহবিদগণও তিনবার বলারপ্রতি গুরুত্ব দেন না। অবশ্য কেউ যদি সুন্নত মনে না করে এমনিতেই তিনবার বলে তবে সেটাকে বিদআত বলাও উচিত নয়।
-আলআওসাত, হাদীস : ২১৯৮; মুসান্নাফ ইবনে আবী শাইবা, হাদীস: ৫৬৯৮; ফাতাওয়া হিন্দিয়া ১/১৫২; আদ্দুররুল মুখতার ২/১৭৭; আলবাহরুর রায়েক ২/১৬৫
[ মাসিক আলকাউসার ]

Address

নানুয়া দিঘীর পাড় কুমিল্লা
Comilla
3500

Website

Alerts

Be the first to know and let us send you an email when তরুণ ওলামা পরিষদ - Torun Olama Parishad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share