16/07/2026
একটা কথা বলি!
জুলাইয়ে ভুল বুঝে হোক বা আবেগেই হোক,
আন্দোলনে প্রায় সবাই গেছে।
একটা গণতান্ত্রিক রাষ্ট্রে যে কেউ আন্দোলন করতে পারে। আন্দোলন করলেই সে আমাদের শত্রু — ব্যাপারটা এমন নয়। আওয়ামী লীগ এসে সবাইকে মেরে ফেলবে,
এমন ভুল বার্তা দেওয়া হচ্ছে।
আমাদের শত্রু সুনির্দিষ্ট।
যারা আন্দোলনের সময় আমাদের লোকদের হত্যা করেছে,
পুলিশ হত্যা করেছে,
থানা লুট করেছে, ৫ আগস্ট গণভবন ও অন্যান্য প্রতিষ্ঠান লুট করেছে তারা আমাদের শত্রু। ৫ আগস্টের পর থেকে যারা আমাদের লোকদের বাড়িঘরে হামলা করেছে, লুটপাট করেছে, পুলিশে ধরিয়ে দিয়েছে,
আমাদের নেত্রীকে নিয়ে আজেবাজে পোস্ট করেছে তারা আমাদের শত্রু।
যারা ৩২ ভেঙেছে, বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভেঙেছে,
আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য বৃথা চেষ্টা করছে তারা আমাদের শত্রু।
এর বাইরে আর কেউ আমাদের শত্রু নয়। শুধুমাত্র আন্দোলন করার কারণে আমরা কাউকে শত্রু মনে করি না।
আরেকটা কথা। আওয়ামী লীগ কোথাও যায় নি, আওয়ামী লীগ আছে-থাকবে, আপনার আশেপাশেই আছে-থাকবে।
৫ আগস্টের বিপর্যয়ের পর কিছুটা এলোমেলো হয়ে গিয়েছিলো।
সংগঠিত হয়ে সরাসরি রাজপথে নামবে।
সেটা কিছুটা শুরুও হয়েছে। আওয়ামী লীগ হারিয়ে যাওয়ার দল হলে ৭৫ বছর টিকে থাকতো না।
আজ হোক বা কাল, আওয়ামী লীগ ইনশাআল্লাহ আবার ক্ষমতায় যাবে। জোয়ার-ভাটার দেশে জনমত ঘুরতে সময় লাগে বড়জোর ২ বছর।
আওয়ামী লীগ এসে সবাইকে মেরে ফেলবে — এসব যারা ছড়াচ্ছে তারা নিজেরাই দাগী অপরাধী।
তাই নিজের দল ভারী করার জন্য আপনাদের ভয় দেখিয়ে দলে টানার চেষ্টা করছে।
আপনি যদি শুধু আন্দোলন করে থাকেন, আর কোথাও কোনো অন্যায় না করেন, তাহলে আপনি আমাদের শত্রু নন।
আপনি আপনার মতো থাকবেন।
আওয়ামী লীগ ক্ষমতায় ফিরুক বা না ফিরুক, আপনার সাথে আওয়ামী লীগের কোনো দ্বন্দ্ব নেই।
যারা ভুল বুঝাচ্ছে তাদের ফাঁদে পা দেবেন না।
আওয়ামী লীগ কারো ওপর প্রতি হিংসাপরায়ণ নয়।।
!!গন মানুষের দল বাংলাদেশ আওয়ামী লীগ!!