আল-রাফি লাইব্রেরী / Al-Rafi Library

আল-রাফি লাইব্রেরী / Al-Rafi Library Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from আল-রাফি লাইব্রেরী / Al-Rafi Library, Library, Comilla University, Salmanpur, Comilla.

22/02/2026

Available now in our library 💝

📢 We’re Hiring | আমরা নিয়োগ দিচ্ছি📚 আল-রাফি লাইব্রেরী-তেড্রপারি ডিউটি (Part-Time Job)-এর জন্য আগ্রহী প্রার্থীদের কাছ থে...
15/02/2026

📢 We’re Hiring | আমরা নিয়োগ দিচ্ছি

📚 আল-রাফি লাইব্রেরী-তে
ড্রপারি ডিউটি (Part-Time Job)-এর জন্য আগ্রহী প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হচ্ছে।

🎓 পড়াশোনার পাশাপাশি চাকরির সুবর্ণ সুযোগ!
যারা শিক্ষার্থী এবং খণ্ডকালীন কাজ করতে আগ্রহী, তাদের জন্য এটি একটি আদর্শ সুযোগ।

✅ কাজের ধরন: পার্ট টাইম
✅ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে
✅ কাজের পরিবেশ: শান্ত ও পড়াশোনার উপযোগী

📍 ঠিকানা:
আল-রাফি লাইব্রেরী, কুমিল্লা বিশ্ববিদ্যালয় গেট সংলগ্ন

📞 যোগাযোগ করুন (WhatsApp/Call):
📱 ০১৮৬৫-০০২৩৫৪
📱 ০১৯৯৯-৫০৫৮৮৫

📌 আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন।
সুযোগ সীমিত!

31/12/2025

📢 ATTENTION
📸 Photo Contest

The Beauty of CoU campus আয়োজন করতে যাচ্ছে নিউ ইয়ার ফটোকন্টেস্ট ০.১।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্যামেরায় ধারণ করা ছবি আগামী ০১ জানুয়ারি ২০২৬ থেকে ০৭ জানুয়ারি ২০২৬, রাত ১১:৫৯ মিনিটের মধ্যে আমাদের নির্দিষ্ট ই-মেইলে পাঠাতে পারবেন।

নিয়মাবলি:
১. প্রতিযোগীকে অবশ্যই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হতে হবে এবং জমাকৃত ছবিটি কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসভিত্তিক হতে হবে।
২. জমাকৃত ছবি প্রতিযোগীর নিজের তোলা হতে হবে।
৩. ছবির প্রফেশনাল মান বজায় রাখার জন্য সীমিত এডিটিং গ্রহণযোগ্য।
৪. ছবি JPEG বা JPG ফরম্যাটে হতে হবে।
৫. ছবি পাঠাতে হবে এই ই-মেইল ঠিকানায়: [email protected]

৬. ই-মেইলে পাঠানো ছবির সাথে অবশ্যই যুক্ত করতে হবে: সর্বোচ্চ ৩২ শব্দের মধ্যে ছবির ক্যাপশন, আপনার নাম + ব্যাচ + বিভাগ, হ্যাশট্যাগ এবং মোবাইল নম্বর

হ্যাশট্যাগ:






শর্তাবলি:
১. ই-মেইলে প্রাপ্ত ছবিগুলো প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হলে The Beauty of CoU Campus ফেসবুক পেজে পোস্ট করা হবে।
২. ছবি আপলোড হলে প্রতিযোগীকে ই-মেইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। নির্বাচিত না হলে সেটিও জানানো হবে।
৩. প্রতিযোগীরা তাদের ছবির লিংক শেয়ার করে লাইক ও কমেন্টের জন্য আহ্বান করতে পারবেন।
৪. ভোট গণনা করা হবে শুধুমাত্র অফিসিয়াল ফেসবুক পেজে প্রাপ্ত রিয়্যাকশনের ভিত্তিতে।
৫. মোট নম্বরের ৫০% থাকবে ফেসবুক রিয়্যাকশন এবং বাকি ৫০% থাকবে বিচারক বোর্ডের মূল্যায়নে। বিচারক হিসেবে থাকবেন অভিজ্ঞ ফটোগ্রাফার, যাদের নাম শিগগিরই জানানো হবে।
৬. প্রতিযোগীগণ সর্বোচ্চ ২টা ছবি জমা দিতে পারবেন এবং বিচারকগণ যেকোনো একটি ছবির উপর মূল্যায়ন করবেন।
৭. নিজের ছবি নিজে লাইক দেওয়া যাবে, কিন্তু
ফেক আইডি / বট / পেইড রিয়্যাকশন বা অন্যকোনো অসদুপায় অবলম্বনের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিযোগীকে অযোগ্য ঘোষণা করা হবে।
৮. AI বা অন্যের ছবি প্রমাণিত হলে সরাসরি ডিসকোয়ালিফাই

পুরস্কার:
প্রথম ৩ জন বিজয়ীর জন্য থাকবে The Beauty of CoU Campus এর পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার।

এ কন্টেস্টে গিফট পার্টনার হিসেবে থাকছে CoU Bookshop এবং আল-রাফি লাইব্রেরী / Al-Rafi Library

“চন্দ্রা”This is an amazing Thriller Bookউপন্যাসটি শুরু হয় এক শিউরে ওঠা  দৃশ্য দিয়ে। এটি এমন থ্রিলার, যেটা শুরুতেই পাঠকক...
08/12/2025

“চন্দ্রা”

This is an amazing Thriller Book

উপন্যাসটি শুরু হয় এক শিউরে ওঠা দৃশ্য দিয়ে। এটি এমন থ্রিলার, যেটা শুরুতেই পাঠককে গভীর অন্ধকারে ছুঁড়ে দেয়। উপন্যাসের প্রথম দৃশ্যেই পাওয়া যায় এক তরুণীর বিকৃত দেহ—যেটিকে আত্মহত্যা বলে সাজানো হলেও, খুব দ্রুতই স্পষ্ট হয় এটি একটি নির্মম হত্যা। এই ঘটনার পর থেকেই শুরু হয় সত্যের সাথে মিথ্যার দৌড়, অপরাধীদের অপরাধবোধ, আর ধীরে ধীরে উন্মোচিত হওয়া অন্ধকার গোপনীয়তার জাল।

প্রতিটি চরিত্র নিজের মতো করে এগোতে থাকে—কেউ ভুলে যাওয়ার চেষ্টা করে, কেউ মানিয়ে নেয়, কেউ ভিতরে ভিতরে ভেঙে পড়ে, আর কেউ মুখে শান্ত হাসি রেখে মনের গভীরে জমে থাকা ঝড়কে আড়াল করে। তাদের এই নীরব টানাপোড়েনই উপন্যাসকে শুধু থ্রিলার নয়, এক ধরনের মনস্তাত্ত্বিক যাত্রায় পরিণত করেছে, যেখানে প্রতিটি পৃষ্ঠা উল্টানোর সঙ্গে সঙ্গে পাঠক মানুষের ভেতরের আসল রূপটুকু একটু একটু করে চিনে ফেলে।

সবচেয়ে বড় চমক আসে একদম শেষের দিকে—যেখানে প্রকাশ পায় যে ন্যায়বিচার কখনো কখনো এমন কারো হাতেই সঞ্চালিত হয়, যাকে পুরো গল্প জুড়ে পাঠক সবচেয়ে নির্ভরযোগ্য, সবচেয়ে কোমল, এবং সবচেয়ে দূর্ভাবনাহীন হিসেবে ভাবতে থাকে।
লেখিকা এই জায়গাটাতেই মাস্টারস্ট্রোক দিয়েছেন—পাঠক শেষ পৃষ্ঠা পর্যন্ত আন্দাজই করতে পারে না কোন চরিত্রটি ভেতরে ভেতরে সত্যকে রক্ষা করার জন্য চরম সিদ্ধান্ত নিয়েছে।

উপন্যাসটি তীব্র সাসপেন্স, আবেগ, অপরাধের মনস্তত্ত্ব, এবং অপ্রত্যাশিত ন্যায়ের এক নিখুঁত মিশেল। যারা থ্রিলার ও টুইস্ট-হেভি গল্প পছন্দ করেন, তাদের জন্য এটি নিঃসন্দেহে স্মরণীয় একটি পাঠ।

প্রাপ্তিস্থানঃ আল-রাফি লাইব্রেরি

Review collected from Moni Talukder

হুমায়ূন আহমেদের বই মানেই গল্পে হারিয়ে যাওয়া এক অন্য জগৎ।😔 “মন খারাপ? একটা হুমায়ূন আহমেদের বই খুলে দেখুন,জীবনটা হঠাৎ ...
04/11/2025

হুমায়ূন আহমেদের বই মানেই গল্পে হারিয়ে যাওয়া এক অন্য জগৎ।
😔 “মন খারাপ? একটা হুমায়ূন আহমেদের বই খুলে দেখুন,
জীবনটা হঠাৎ করেই সুন্দর মনে হবে🙂।”🌧️ বৃষ্টির দিনে এক কাপ চা আর হুমায়ূন আহমেদের বই —

এই আনন্দের তুলনা হয় না!

“লীলাবতী, নৃপতি, বৃষ্টি বিলাস, দেবী—
হুমায়ূন আহমেদের কালজয়ী উপন্যাসগুলো এখন আল রাফি লাইব্রেরিতে!
আজই সংগ্রহ করুন আপনার প্রিয় বইটি।”

মিস করবেন না চলে আসুন এই ঠিকানায় 👇

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১নং এর গেইট এর অপর পাসে

যোগাযোগ : +880 01635-701229, +880 01932-251518

যেখানে প্রতিটি অধ্যায় জাগিয়ে তোলে প্রশ্ন —বাস্তব সত্যি, নাকি ভয় কল্পনা?“রবীন্দ্রনাথ এখানে কখনই খেতে আসেননি”লেখক: মোহাম্ম...
24/10/2025

যেখানে প্রতিটি অধ্যায় জাগিয়ে তোলে প্রশ্ন —
বাস্তব সত্যি, নাকি ভয় কল্পনা?
“রবীন্দ্রনাথ এখানে কখনই খেতে আসেননি”
লেখক: মোহাম্মদ নাজিম উদ্দিন
একটি গল্প, যা পাঠককে ভাবতে বাধ্য করবে প্রতিটি মুহূর্তে।
📖 এখনই Premium quality টি সংগ্রহ করুন আল রাফি লাইব্রেরি থেকে।
মিশ করবেন না চলে আসুন এই ঠিকানায়👇
ঠিকানা : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গেইটের অপর পাসে
যোগাযোগ : +880 1635-701229,+880 1932-251518
#রবীন্দ্রনাথএখানেকখনইখেতেআসেনি

এক কাপ কফি, এক মুহূর্ত সময়, আর ফিরে যাওয়ার সুযোগ… ☕💭পড়ুন টোকিওর সেই ক্যাফের গল্প, যেখানে সময় থেমে যায় ভালোবাসার জন্য।✨ B...
24/10/2025

এক কাপ কফি, এক মুহূর্ত সময়, আর ফিরে যাওয়ার সুযোগ… ☕💭
পড়ুন টোকিওর সেই ক্যাফের গল্প, যেখানে সময় থেমে যায় ভালোবাসার জন্য।
✨ Before the Coffee Gets Cold সিরিজ এখন পাওয়া যাচ্ছে আল রাফি লাইব্রেরি-তে!
📚 ভালোবাসা, স্মৃতি আর দ্বিতীয় সুযোগের অসাধারণ গল্পগুলো আপনাদের জন্য অপেক্ষা করছে।
👉ফুল সেট নিলে পাচ্ছেন আকর্ষণীয় ছার 💥
ঠিকানা : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গেইটের অপর পাসে,কুমিল্লা।
যোগাযোগ : +880 1635-701229,+880 1932-251518

এখন পদ্মজা  বইয়ের জন্য অন্য কোথাও ছোটাছুটি করা লাগবে না। এই বই পেয়ে যাচ্ছেন আমাদের আল-রাফি লাইব্রেরীতে.. পদ্মজা এবং আম...
19/10/2025

এখন পদ্মজা বইয়ের জন্য অন্য কোথাও ছোটাছুটি করা লাগবে না। এই বই পেয়ে যাচ্ছেন আমাদের আল-রাফি লাইব্রেরীতে..
পদ্মজা এবং আমি পদ্মজা দুটোই আমাদের দোকানে available। stock খুবই সীমিত..... শেষ হলেও চিন্তা নেই বইয়ের অর্ডার দিতে চলে আসুন আল-রাফি লাইব্রেরিতে।

ঠিকানা : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গেইটের অপর পাশে
মোবাইল নাম্বার : 01635701229,01932251518

Mini Highlighter Packet.... Pack of 6 pieces.....Available now🎉🏵️
30/04/2025

Mini Highlighter Packet.... Pack of 6 pieces.....Available now🎉🏵️

এখন Manga বই ও পেয়ে যাচ্ছেন আমাদের আল-রাফি লাইব্রেরীতে যারা Anime lovers রা আছেন তাদের আছে বিশেষ সুযোগ Demon Slayer - ki...
27/04/2025

এখন Manga বই ও পেয়ে যাচ্ছেন আমাদের আল-রাফি লাইব্রেরীতে
যারা Anime lovers রা আছেন তাদের আছে বিশেষ সুযোগ

Demon Slayer - kimetsu no yaiba
◆ Volume - 1 >130/-
◆ Volume - 2 >130/-
◆ Volume - 3 >130/-
স্টক সিমীত যে আসবেন পেয়ে যেতে পারেন এই তিনটি বই
আর বই না পেলে চিন্তা নেই বই অর্ডার দিতে যোগাযোগ করুন
+880 1635-701229/+880 1932-251518 এই নম্বরে বা সরাসরি অর্ডার দিতে চলে আসুন আল-রাফি লাইব্রেরীতে
ঠিকানা : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গেটের অপর পাসে।

OFFER!! OFFER!! OFFER!!STOCK_CLEARANCE_OFFER!!রমাদান উপলক্ষে আল-রাফি লাইব্রেরী / Al-Rafi Library'র পক্ষ থেকে আগামীকাল রো...
09/03/2025

OFFER!! OFFER!! OFFER!!
STOCK_CLEARANCE_OFFER!!
রমাদান উপলক্ষে আল-রাফি লাইব্রেরী / Al-Rafi Library'র পক্ষ থেকে আগামীকাল রোজ সোমবার সকাল ৯টা থেকে ৩ টা পর্যন্ত চলবে আমাদের স্টক ক্লিয়ারেন্স অফার!
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতর বসবে আমাদের একক বুক স্টল!!
আপনারা সকলেই আমন্ত্রিত ❤️

BUSINESS TERMS written by Md. Anamul Haque Assistant Professor Department of Management Studies Faculty of Business Stud...
07/02/2025

BUSINESS TERMS

written by

Md. Anamul Haque
Assistant Professor
Department of Management Studies
Faculty of Business Studies
Comilla University
&
Reaz Hafiz
Senior Lecturer
Department of Business Administration
Faculty of Business and Economics
East West University

প্রথমবারের মতো, একটি বই যেখানে বিজনেস স্টাডিজের সব স্তরের শিক্ষার্থীদের জন্য একাডেমিক সফলতা, চাকরির প্রস্তুতি এবং পেশাগত দক্ষতার উন্নয়ন – সবকিছু একত্রে পাওয়া যাবে!

সহজ ভাষায় বোঝানো
বইটি এমনভাবে লেখা হয়েছে যাতে BBA, MBA, অনার্স, মাস্টার্স এবং অন্যান্য ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীরা ব্যবসায়িক পরিভাষা সহজেই বুঝতে পারেন।

বিস্তৃত বিষয়বস্তু
৮০+ গুরুত্বপূর্ণ টপিক নিয়ে প্রায় ৬০০ পৃষ্ঠার এই বইটি BBA, MBA, অনার্স ও মাস্টার্স শিক্ষার্থীদের জন্য একটি পূর্ণাঙ্গ রিসোর্স। এখানে ম্যানেজমেন্ট, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং, অ্যাকাউন্টিং এর সকল বিষয়সমূহ কভার করা হয়েছে।

ব্যবহারিক দক্ষতা বৃদ্ধি
একাডেমিক পড়াশোনা, রিপোর্ট লেখা, এবং চাকরির প্রস্তুতির জন্য ধাপে ধাপে গাইডলাইন দেওয়া হয়েছে।

চাকরির প্রস্তুতির জন্য উপযোগী
এই বইটি BCS, শিক্ষক নিয়োগ, সরকারি ও বেসরকারি চাকরি, এবং মাল্টিন্যাশনাল কোম্পানির ইন্টারভিউ প্রস্তুতির জন্য সহায়ক।

সবার জন্য উপযোগী
শিক্ষার্থী, চাকরিপ্রার্থী ও পেশাজীবীরা এই বইয়ের মাধ্যমে ব্যবসায়িক জ্ঞান অর্জন ও ব্যবহারের সহজ সমাধান পাবেন.

The book is now available at আল-রাফি লাইব্রেরী / Al-Rafi Library..❤️

Address

Comilla University, Salmanpur
Comilla

Telephone

+8801635701229

Website

Alerts

Be the first to know and let us send you an email when আল-রাফি লাইব্রেরী / Al-Rafi Library posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to আল-রাফি লাইব্রেরী / Al-Rafi Library:

Share

Category