আলমডাঙ্গা উপজেলা কৃষি অফিস

আলমডাঙ্গা উপজেলা কৃষি অফিস Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from আলমডাঙ্গা উপজেলা কৃষি অফিস, Government Official, Upozilla Parishad, Alamdanga, chuadanga.

আজ ০৩/০৬/২০২৫ তারিখে উপজেলা কৃষি অফিসারের কার্যালয় আলমডাংা চুয়াডাঙ্গায়  পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়।অনুষ্ঠা...
03/06/2025

আজ ০৩/০৬/২০২৫ তারিখে উপজেলা কৃষি অফিসারের কার্যালয় আলমডাংা চুয়াডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষিবিদ জনাব শেখ সাজ্জাদ হোসেন স্যার, SMO, যশোর অঞ্চল।
আরও উপস্থিত ছিলেন জনাব শেখ মেহেদী ইসলাম মহোদয়, UNO, আলমডাংগা। সার্বিক তত্তাবধানে ছিলেন উপজেলা কৃষি অফিসার জনাব রেহেনা পারভীন মহোদয়।

29/05/2025
26/04/2025

ধান ৮০% পাকা হলে কেটে ফেলুন।

ডিবি-র জনাব রবিউল ইসলামের সরিষার তেল ফ্লোরে ঢেলে সরিষার তেল খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর টাইপের ফেসবুকে দেয়া একটা পোস্...
05/04/2025

ডিবি-র জনাব রবিউল ইসলামের সরিষার তেল ফ্লোরে ঢেলে সরিষার তেল খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর টাইপের ফেসবুকে দেয়া একটা পোস্ট নিয়ে একজন কৃষিবিদ হিসেবে আমার লেখা :

সরকারকে ভোজ্যতেল আমদানিতে প্রচুর বৈদেশিক মুদ্রা ব্যয় করতে হয়, বিশ্বব্যাংকের মতে, বাংলাদেশে কৃষি মন্ত্রণালয়ের আওতায় বিভিন্ন প্রতিষ্ঠানের দ্বারা বাস্তবায়িত রাজস্ব প্রদর্শনী, "তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প, প্রণোদনা, পূনর্বাসন কর্মসূচি, বিভিন্ন প্রকল্পের আওতায় তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধিতে ভূমিকা পালন করে, কৃষকদের দ্বারা বাংলাদেশে ১০ ভাগ থেকে বেড়ে ২৩ ভাগ সরিষাসহ অন্যান্য তেল জাতীয় ফসল উৎপাদন হচ্ছে।
সরিষার আবাদ বেড়েছে ৫ লক্ষ হেক্টর থেকে ১১ লক্ষ হেক্টর।
৯০০০ কোটি টাকা আমদানি ব্যয় হ্রাস পেয়েছে।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর বিজ্ঞানীদের সাথে কথা বলে উনার সংশোধনী দেয়া উচিত বলে মনে করি।

একজন কৃষিবিদ হিসেবে কৃষিবিজ্ঞানীদের নিকট থেকে যা এতদিন জেনে আসছি:

ইরুসিক এসিড কী???

ইরুসিক এসিড ২২ কার্বনবিশিষ্ট Monounsaturated Fatty Acid যেটির ওমেগা-৯ অবস্থানে একটি দ্বিবন্ধন রয়েছে,

ইরুসিক এসিডের ৫টি উপকারী দিক :
এন্টিব্যাক্টেরিয়াল
এন্টিভাইরাল
এন্টিইনফ্ল্যামেটারী
এন্টি ক্যান্সার
নিউরো প্রটেক্টিভ সক্রিয়তা রয়েছে।

ক্যানোলা কী??
১৯৫০ সালে কানাডিয়ান grain Commission এর মতে ক্যানোলা কাউন্সিল কর্তৃক ক্যানোলার (Canadian Oil Low Acid) standard নির্ধারণ করে দেয়,

যে সমস্ত ভোজ্য তেলে ২% এর নিচে Erucic acid থাকবে এবং প্রতি গ্রাম শুকনো খৈলে ৩০ মাইক্রো গ্রামের নিচে গ্লুকোসিনোলেট বিদ্যমান থাকবে, সেই তেলকে ক্যানোলার টাইপের তেল বলা হবে।

বাংলাদেশে বর্তমানে চাষকৃত বারি সরিষা-১৮ ক্যানোলা টাইপের সরিষার তেলে
Erucic Acid 1.06%
Linoleic Acid (ওমেগা-৬)-24%
Linolenic Acid ( ওমেগা-৩)-9%
Oleic Acid (ওমেগা-৯)-৫৮%
Glucosinolate -14 মাইক্রোমোল/গ্রাম বিদ্যমান।

বিজ্ঞানীদের মতে,
সরিষার তেলে ৭০% Mono-Unsaturated Fatty Acid (২২-৪২% ইরুসিক এসিড ও ১২% ওলেয়িক এসিড)
২২% Poly-Unsaturated Fatty Acid ( ১০% ওমেগা-৩ বা লিনোলেনিক এসিড ও
১২% ওমেগা-৬ বা লিনোলেয়িক এসিড)
৮% Saturated Fatty acid বিদ্যমান।

সরিষার তেলের Monounsaturated Fatty Acid ও Polyunsaturated Fatty Acid বেশি থাকায় উক্ত তেল সেবনে রক্তে HDL (ভালো কোলেস্টেরল) বাড়তে থাকে এবং রক্তে LDL (খারাপ কোলেস্টেরল) কমতে থাকে।

সরিষার তেলে বিদ্যমান গ্লুকোসিনোলেট নামক মেটাবোলাইট বিশ্লেষিত হয়ে আইসোথায়োসায়ানেট তৈরি হয়, যা ক্যান্সার কোষ গঠনে বাধা হয়।

সরিষার তেলে ওমেগা-৬ এবং ওমেগা-৩ ফ্যাটি এসিড একটি আদর্শ অনুপাতে (১.২:১) থাকে এবং সম্পৃক্ত ফ্যাটি এসিড অনেক কম থাকে বলে স্বাস্থ্যের জন্য উপকারী।

আলফা লিনোলেয়িক এসিড (ALA) নামক ওমেগা-৩ ফ্যাটি এসিড ব্যথা বেদনা নিরাময়ে উপকারী।

সরিষার তেলের smoking point ২৪৯ ডিগ্রি সেলসিয়াস

পক্ষান্তরে সয়াবিন তেলের smoking point ২৩৪ ডিগ্রী সেলসিয়াস,
পামওয়েল-২৩৫ ডিগ্রি সেলসিয়াস
ক্যানোলা-২০৪ ডিগ্রি সেলসিয়াস
সূর্যমুখী -২৩২ ডিগ্রি সেলসিয়াস
অলিভ অয়েল -২৪০ ডিগ্রি সেলসিয়াস (রিফাইন্ড)
অলিভ অয়েল -২১০ ডিগ্রি সেলসিয়াস (ভার্জিন)
রাইস ব্রান-২৩২ ডিগ্রি সেলসিয়াস।

smoking point কী?
smoking point এমন একটি তাপমাত্রা যে তাপমাত্রায় কোন তেল পুড়তে শুরু করে এবং ধোয়া বের হতে থাকে, এ অবস্থায় তেলে বিদ্যমান বিভিন্ন পুষ্টি উপাদান নষ্ট হয়ে যায় এবং free radicles বের হয়ে আসে যা দেহের জন্য ক্ষতিকর।

কন্টেন্ট তৈরিতে বিজ্ঞানীদের সাথে কথা বলে আরও তথ্য জানতে পারবেন,
বিভ্রান্তি তৈরি দেশের কৃষকদের জন্য ক্ষতিকর।

পোস্ট ক্রেডিট: শ্রদ্ধাভাজন কৃষিবিদ ও আইপিএম স্পেশালিষ্ট Serazul Islam Sazu স্যার।

শেষ হলো 'কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা', ২০২৫। আয়োজনে: উপজেলা কৃষি অফিসারের কার্যালয়, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা।
22/02/2025

শেষ হলো 'কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা', ২০২৫।
আয়োজনে: উপজেলা কৃষি অফিসারের কার্যালয়, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা।

Address

Upozilla Parishad, Alamdanga
Chuadanga
7210

Alerts

Be the first to know and let us send you an email when আলমডাঙ্গা উপজেলা কৃষি অফিস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share