06/08/2026
বাংলাদেশ সনাতন পার্টি - বিএসপি, চট্টগ্রাম জেলা কমিটির সুস্পষ্ট অবস্থান
চট্টগ্রামে সনাতনী ঐক্যের স্বার্থে ২টি পৃথক জোট গঠনের প্রক্রিয়া চলছে। উভয় পক্ষই বাংলাদেশ সনাতন পার্টি, চট্টগ্রাম জেলা কমিটির সাথে আলোচনার প্রস্তাব পাঠিয়েছেন, এজন্য আপনাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
বিএসপি চট্টগ্রাম জেলার সুস্পষ্ট বক্তব্য:
আমরা সনাতনী স্বার্থে সবার সাথে আলোচনায় বসতে প্রস্তুত। ২ জোটের সাথেই আলোচনা হবে।
কিন্তু কোনো জোটেই অন্তর্ভুক্ত হওয়া সম্ভব নয়। কারণ বাংলাদেশ সনাতন পার্টি একটি রাজনৈতিক প্লাটফর্ম। রাজনৈতিক জোট হয় রাজনৈতিক দলের সাথে রাজনৈতিক দলের। সামাজিক সংগঠনের সাথে রাজনৈতিক দলের জোটের কোনো সাংগঠনিক যৌক্তিকতা নেই।
তবে মনে রাখবেন, জোটে না থাকলেও সনাতনী অস্তিত্ব রক্ষার, অধিকার আদায়ের প্রতিটি আন্দোলন-সংগ্রামে বাংলাদেশ সনাতন পার্টি চট্টগ্রাম জেলা সর্বোচ্চ শক্তি নিয়ে রাজপথে আপনাদের পাশে থাকবে।
ঐক্য হোক সনাতনী স্বার্থে, রাজনীতি হোক আদর্শে।
জয় শ্রী রাম।
বাংলাদেশ সনাতন পার্টি বিএসপি চট্টগ্রাম জেলা বাংলাদেশ সনাতন পার্টি Bsp নিউজ বাংলাদেশ সনাতন পার্টি চট্টগ্রাম মহানগর বন্দর থানা কমিটি বাংলাদেশ সনাতন পার্টি কক্সবাজার বাংলাদেশ সনাতন পার্টি B.S.P বাংলাদেশ সনাতন পার্টি সদরঘাট থানা চট্টগ্রাম বাংলাদেশ সনাতন পার্টি আন্তর্জাতিক শাখা বাংলাদেশ সনাতন পার্টি - Bsp সীতাকুণ্ড উপজেলা বাংলাদেশ সনাতন পার্টি BSP