Nucleus Padua

Nucleus Padua Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nucleus Padua, Political Party, Chittagong.

রাঙ্গুনিয়ার কৃতি সন্তান, বীর মুক্তিযোদ্ধা মরহুম আপেল আহম্মেদ তালুকদার-এর প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলিরাঙ্গুনিয়ার গর্ব, বীর ...
14/07/2026

রাঙ্গুনিয়ার কৃতি সন্তান, বীর মুক্তিযোদ্ধা মরহুম আপেল আহম্মেদ তালুকদার-এর প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি

রাঙ্গুনিয়ার গর্ব, বীর মুক্তিযোদ্ধা ও সেক্টর কমান্ডের অধীনে যুদ্ধ করা সাহসী যোদ্ধা মরহুম আপেল আহম্মেদ তালুকদার ছিলেন দেশপ্রেম, সাহস, ত্যাগ ও জনসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

তিনি রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা উপ-প্রচার সম্পাদক এবং পদুয়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়াও তিনি পশ্চিম খুরুশিয়া ৬ নং ওয়ার্ড জনগণের প্রত্যক্ষ ভোটে দুইবার পদুয়া ইউনিয়ন পরিষদের সদস্য (ইউপি সদস্য) নির্বাচিত হয়ে নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে এলাকার মানুষের সেবা করেছেন।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি হানাদার বাহিনী যখন নিরীহ বাঙালিদের ওপর নির্মম নির্যাতন চালায়, তখন তিনি জীবনের ঝুঁকি নিয়ে নির্যাতিত মানুষের পাশে দাঁড়ান। মুক্তিযোদ্ধাদের সংগঠিত করা, তাদের সহায়তা করা এবং মুক্তিযুদ্ধের পক্ষে সক্রিয়ভাবে কাজ করার ক্ষেত্রে তিনি সাহসিকতার পরিচয় দেন। সে সময় পদুয়া ইউনিয়নে অবস্থানকারী রাজাকারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা এবং তাদের শাস্তির ব্যবস্থা করতেও তিনি ভূমিকা রাখেন।

মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্যসহ একাধিক মুক্তিযোদ্ধা তাঁর বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। তিনি এবং পদুয়া ইউনিয়নের অন্যান্য বীর মুক্তিযোদ্ধারা রাঙ্গুনিয়া এলাকাজুড়ে মুক্তিযুদ্ধের সংগঠন, প্রতিরোধ এবং স্বাধীনতার সংগ্রামে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

স্বাধীনতা-পরবর্তী সময়েও তিনি পদুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করেছেন। দলকে সুসংগঠিত করা, সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং এলাকার উন্নয়নে তাঁর অবদান আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

মরহুম আপেল আহম্মেদ তালুকদারের দেশপ্রেম, নেতৃত্ব, ত্যাগ ও সংগ্রামী জীবন নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তাঁর অবদান পদুয়া ইউনিয়ন, রাঙ্গুনিয়া এবং বাংলাদেশের রাজনৈতিক ও মুক্তিযুদ্ধের ইতিহাসে শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।

বিনম্র শ্রদ্ধা ও গভীর কৃতজ্ঞতায় স্মরণ করছি বীর মুক্তিযোদ্ধা মরহুম আপেল আহম্মেদ তালুকদারকে। তাঁর আত্মার মাগফিরাত কামনা করি।

13/07/2026

"একটি মেধাভিত্তিক ও দক্ষ প্রজন্ম বিনির্মাণে আপনাদের অবদান ও দূরদর্শী নেতৃত্ব সবসময় অনুপ্রেরণা যোগায়।"

13/07/2026

ধন্যবাদ মিলন সাহেব,এত উন্নয়ন শিক্ষা ব্যবস্থা করার জন্য।

13/07/2026

গুজবের স্রোতে এতটাই ভেসে গিয়েছিলেন যে, বাংলাদেশ ছাত্রলীগ কোটা সংস্কার বিষয়ে আসলে কী বলছিল, তা শোনার সুযোগই হয়ে ওঠেনি আপনাদের।

যদি আজও আপনারা সত্যকে জানার আগ্রহ হারিয়ে না ফেলেন, যদি বিভ্রান্তির ঘোর কেটে থাকে, তবে অনুরোধ—কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। তারপর নিজের বিবেককে একবার প্রশ্ন করুন—

আসলে ভুল পথে কে হেঁটেছে?
কে সত্য বলেছে, আর কে বিভ্রান্তি ছড়িয়েছে?

সত্য জানুন, বিবেক দিয়ে বিচার করুন।

13/07/2026

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সেই ঐতিহাসিক চত্বর—আমাদের চিরচেনা পথ।
বিশ্বাস করি, খুব শিগগিরই আবারও সেই প্রাঙ্গণে আমাদের পদচারণা হবে।
জননেত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তনের মাধ্যমে সেই প্রতীক্ষার অবসান ঘটবে—ইনশাআল্লাহ।
রাংগুনিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক
আগামী দিনের চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের কাণ্ডারি
মোহাম্মদ আলী শাহ্-এর নেতৃত্বে আদর্শ, ঐক্য ও সংগ্রামের পথচলায় আমরা দৃঢ় প্রত্যয়ী।
Mohammad Ali Sha

13/07/2026

“গান যখন বাস্তবে চপেটাঘাত করে!”
দেশের ইতিহাসের সর্ববৃহৎ উন্নয়ন প্রকল্প যে পদ্মা সেতুর বিরোধিতা করে দেশি-বিদেশি ষড়যন্ত্রে মত্ম ছিলো ইউনুস-তারেক গং, তারাই এখন সেই সেতুতে হাত নাড়ায়। প্রকৃতির কি এক লীলাখেলা! লজ্জা বড়ই আজব জিনিস!

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে জানাচ্ছি যে, সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী, চট্...
13/07/2026

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে জানাচ্ছি যে, সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী, চট্টগ্রাম-১৪ আসনের সাবেক সংসদ সদস্য এবং বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী আজ ভোর ৪:১৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন, মহান মুক্তিযুদ্ধে অবদান এবং দেশের মানুষের কল্যাণে নিবেদিত কর্মময় অধ্যায় জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
মহান আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফিরদৌস নসিব করুন, তাঁর কবরকে প্রশস্ত ও নূরে ভরপুর করে দিন এবং শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও শুভানুধ্যায়ীদের এই শোক সইবার তাওফিক দান করুন।

প্রবীণ রাজনীতিবিদ, পদুয়া ইউনিয়ন আওয়ামী লীগের আমৃত্যু সভাপতি, সাবেক সফল চেয়ারম্যান, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এ...
13/07/2026

প্রবীণ রাজনীতিবিদ, পদুয়া ইউনিয়ন আওয়ামী লীগের আমৃত্যু সভাপতি, সাবেক সফল চেয়ারম্যান, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং দক্ষিণ রাঙ্গুনিয়া পদুয়া ডিগ্রি কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব মাহাবুব আলম চৌধুরী ছিলেন পদুয়া ইউনিয়নের রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাঙ্গনের এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব।
তিনি ১৯৬৫ সালে রাঙ্গুনিয়া থানা ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন সহ-সভাপতি হিসেবে ছাত্ররাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেন। পরবর্তীকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আজীবন বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
মহান মুক্তিযুদ্ধের সময় তিনি পদুয়া ইউনিয়নে মুক্তিযুদ্ধের সংগঠন গড়ে তোলা, মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা প্রদান এবং স্বাধীনতার চেতনাকে সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর সাহসী নেতৃত্ব, দেশপ্রেম, আত্মত্যাগ ও দূরদর্শিতা আজও শ্রদ্ধাভরে স্মরণ করা হয়।
পদুয়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক হিসেবে তিনি দলের সাংগঠনিক ভিত রচনা করেন। এরপর স্বাধীনতার পর দীর্ঘ সময় সাধারণ সম্পাদকের দায়িত্ব অত্যন্ত সফলতার সঙ্গে পালন করেন এবং পরবর্তীকালে আমৃত্যু সভাপতি হিসেবে নেতৃত্ব দিয়ে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করেন। তাঁর নেতৃত্বে অসংখ্য নেতাকর্মী আদর্শিক রাজনীতিতে উদ্বুদ্ধ হন এবং ঐক্যবদ্ধভাবে সংগঠনকে এগিয়ে নিয়ে যান।
জনপ্রতিনিধি হিসেবে সাবেক সফল চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে তিনি সাধারণ মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করেছেন। সততা, ন্যায়পরায়ণতা ও জনসেবার মাধ্যমে তিনি মানুষের হৃদয়ে স্থায়ী স্থান করে নিয়েছিলেন।
রাজনীতির পাশাপাশি শিক্ষা বিস্তারেও তাঁর অবদান ছিল অনন্য। তিনি দক্ষিণ রাঙ্গুনিয়া পদুয়া ডিগ্রি কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। এছাড়াও পদুয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা, উন্নয়ন, দান-অনুদান এবং পরিচালনার সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত থেকে শিক্ষা বিস্তারে অসামান্য ভূমিকা পালন করেন। তাঁর এই অবদান আজও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হয়।
তাঁর মৃত্যু শুধু পদুয়া ইউনিয়নের নয়, সমগ্র রাঙ্গুনিয়ার রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁর প্রয়াণে নেমে এসেছিল গভীর শোকের ছায়া। তাঁর মৃত্যুতে তৎকালীন রাঙ্গুনিয়া আসনের সংসদ সদস্য ড. হাসান মাহমুদ গভীর শোক প্রকাশ করেন এবং তাঁর দীর্ঘ রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাক্ষেত্রে অবদানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
আজও পদুয়া ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে আলহাজ্ব মাহাবুব আলম চৌধুরীর মতো দূরদর্শী, আদর্শবান, সৎ, জননিবেদিত ও ত্যাগী নেতৃত্বের শূন্যতা গভীরভাবে অনুভূত হয়। তাঁর কর্ম, আদর্শ, দেশপ্রেম এবং জনসেবামূলক অবদান আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত ও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
মহান আল্লাহ তাআলা মরহুম আলহাজ্ব মাহাবুব আলম চৌধুরীকে তাঁর অসীম রহমতে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। তাঁর শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী ও সহকর্মীদের এই শোক ধৈর্যের সঙ্গে বহন করার তাওফিক দান করুন। আমিন।
H.M. Bedarul Alam Chowdhury

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nucleus Padua posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share