bd caption

bd caption bd caption

22/02/2026

আজ বিকাল আনুমানিক ৩:০০টায় রাজধানীর যাত্রাবাড়ীতে একজন গাড়িচালককে চাঁদা লেনদেনের ঘটনাকে কেন্দ্র করে চাঁদাবাজরা পিটিয়ে হত্যা করেছে। এই ঘটনার নিন্দা জানাই।

চাঁদার এ সংস্কৃতিকে এমনভাবে জাতীয়করণ করা হয়েছে, যেন চাঁদা না দেওয়াই অপরাধ! নেতৃত্বের জায়গা থেকে যখন চাঁদাবাজির বৈধতা দেওয়া হয়, তখন এ দায়িত্ব সংশ্লিষ্ট সকলের ওপরেই বর্তাবে। মাঝখানে নিরীহ জনগণের জীবন এভাবেই কি ঝরে পড়বে?

না, আমরা তা মেনে নিতে পারি না, মেনে নেব না। প্রিয় জনগণকে সঙ্গে নিয়ে চাঁদাবাজবিরোধী আরেকটি আন্দোলন গড়ে তোলা এখনই সময়ের দাবি।

দেশকে যারা ভালোবাসেন, তাদের সকলের প্রতি আমাদের একই কথা- চাঁদাবাজদের হাত থেকে জীবন ও সম্পদ রক্ষা করতে হলে সম্মিলিতভাবে লড়তে হবে। আমরা লড়ে যাব, ইনশাআল্লাহ।

15/02/2026

ফেরাউন যখন পানিতে ভুবে যাচ্ছিল! তখন সে ৭০ বার ডেকে উঠলো, "হে মুসা আমাকে বাঁচাও"।

কিন্তু মুসা (আঃ) তার ডাকে সাড়া দেননি।

তখন আল্লাহ তায়ালা ওহী পাঠালেন, "হে মুসা, ফেরাউন যদি ৭০ বার তোমাকে ডাকতে পারে, কিন্তু সে যদি একবারও আমাকে ডাকতো, আল্লাহ তাআলা বলেন, "আমার ইজ্জত ও মহিমার ক"স"ম, আমি তাকে ভালোবাসার সাথে কাছে টেনে নিতাম.!'🤍

সুবহানাল্লাহ!

15/02/2026

~মোদিকে তৈলমর্দন করতে ওদের একদিনও লাগেনি~

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানোর বিএনপি’র পরিকল্পনার কথা সেদেশের সংবাদমাধ্যম ডব্লিউআইওএন’কে জানিয়েছেন দলটির চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

আরও ভয়ংকর খবর হচ্ছে, গুজরাটের খুনি ও হিন্দু মৌলবাদী ইন্ডিয়ান সরকারের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানোর চিঠিতে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস স্বাক্ষর করেছেন বা করবেন।

যে ইন্ডিয়ান সরকার ১৫ বছর দীর্ঘ ফ্যাসিবাদী দুঃশাসনের প্রধান পৃষ্ঠপোষক ছিল এবং জুলাই বিপ্লবে পালিয়ে যাওয়া খুনি হাসিনার আশ্রয়দাতা, তাকে কোন সাহসে বাংলাদেশে অতিথি করে আনার কথা বিএনপি ভাবতে পারে? কোন দাসখতে তারেক রহমান স্বাক্ষর করেছেন যে, ক্ষমতায় বসার আগেই তাঁকে নরেন্দ্র মোদির পায়ে তেল মালিশ করতে হবে?

বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য কারও আমন্ত্রণ ছাড়াই ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর বাংলাদেশে এসেছিলেন। তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ১৭ ফেব্রুয়ারি সেদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যদি আসতে চান, তবে তাঁকে স্বতঃপ্রণোদিত হয়েই আসতে হবে।

অধ্যাপক মুহাম্মদ ইউনূস যদি তাকে আমন্ত্রণ জানান, তবে তা হবে জুলাই বিপ্লবের প্রতি আনুগত্যহীনতা, ১৬০০ শহীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা এবং ৩০ থেকে ৪০ হাজার পঙ্গুত্ব বরণকারী আহতদের সঙ্গে বেইমানির শামিল।

নোয়াখালীর হাতিয়ায় ন্যাশনাল সিটিজেন পার্টি (NCP)-কে ভোট দেওয়ায়, তিন সন্তানের এক জননীকে ধর্ষণের খবর শুনে আমিরে জামায়াত, ড....
15/02/2026

নোয়াখালীর হাতিয়ায় ন্যাশনাল সিটিজেন পার্টি (NCP)-কে ভোট দেওয়ায়, তিন সন্তানের এক জননীকে ধর্ষণের খবর শুনে আমিরে জামায়াত, ড. শফিকুর রহমান বলেন, 🗣️

নোয়াখালীর হাতিয়ায় ন্যাশনাল সিটিজেন পার্টি (NCP)-কে ভোট দেওয়ায়, তিন সন্তানের এক জননীকে ধর্ষণের যে অভিযোগ উঠেছে, তা শুনে আমি হতবাক, স্তম্ভিত!

অভিযোগ অনুযায়ী, শুক্রবার ১৩ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে চানন্দী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ধানসিঁড়ি আশ্রয়ণ প্রকল্পে কয়েকজন ব্যক্তি তাঁর ঘরে ঢুকে তাঁর স্বামীকে বেঁধে ফেলে এবং NCP-কে ভোট দেওয়ার অভিযোগে তাঁকে পাশবিক নির্যাতন চালায়। শনিবার বিকেলে তাঁকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসকরা জানিয়েছেন তাঁর চিকিৎসা চলছে।

কিছুক্ষণ আগে ফোনে আমি ভুক্তভোগী নারী এবং তাঁর পরিবারের সাথে সরাসরি কথা বললাম। তাঁদের এই অসহনীয় যন্ত্রণা আমাকে গভীরভাবে ব্যথিত করেছে। কোনো ভাষা দিয়ে তাঁদেরকে সান্ত্বনা দিতে পারিনি।

আমার পুরো নির্বাচনী প্রচারণাজুড়ে আমি কথা দিয়েছিলাম যে- প্রতিহিংসার রাজনীতি আর থাকবে না এবং আইনের শাসনের কোনো বিকল্প নেই, এটিই আমাদের ভিত্তি। যা ঘটেছে তা রাজনীতি নয়, এটি চরম ঔদ্ধত্য এবং এখনই এর অবসান হতে হবে। বিশেষভাবে নারীদের নিরাপত্তা সবার আগে।

এদেশের প্রতিটি নাগরিকের অধিকার আছে স্বাধীনভাবে ভোট দেওয়ার এবং কোনো ভয়ভীতি বা সহিংসতা ছাড়াই নিজের পছন্দের প্রার্থীকে সমর্থন করার। কেউ ভোট দেওয়ার কারণে কাউকে আঘাত করার অধিকার রাখে না।

আগামীকাল আমি সাক্ষাতে বিএনপি চেয়ারম্যানকে অত্যন্ত কঠোর ভাষায় জানাবো যে- তাঁর দলের ভেতর থেকে এই ধরনের আচরণ দমনে আরও অনেক বেশি কঠোর হতে হবে। নেতৃত্ব মানেই হলো শৃঙ্খলা এবং জবাবদিহিতা।

আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মাধ্যমেই ন্যায়বিচার নিশ্চিত করতে হবে- দৃঢ়ভাবে, দ্রুত এবং কোনো ভয় বা পক্ষপাত ছাড়াই।

14/02/2026

নোয়াখালীর হাতিয়ায় ভোট প্রদানকে কেন্দ্র করে তিন সন্তানের জননী এক নারীর ওপর সংঘটিত ন্যক্কারজনক ঘটনায় কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে
-এহসানুল মাহবুব জুবায়ের

নোয়াখালীর হাতিয়া উপজেলায় ভোট প্রদানকে কেন্দ্র করে তিন সন্তানের জননী এক নারীর ওপর সংঘটিত ন্যক্কারজনক ধর্ষণ ও নির্যাতনের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ও গভীর উদ্বেগ প্রকাশ বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের আজ ১৪ ফেব্রুয়ারি এক বিবৃতি প্রদান করেছেন।

প্রদত্ত বিবৃতিতে তিনি বলেন, “গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী, ভোট দেওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক প্রতিহিংসার জেরে স্বামীকে বেঁধে রেখে তিন সন্তানের জননী এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এটি শুধু একটি জঘন্য অপরাধই নয়, বরং মানবাধিকার, নারীর মর্যাদা ও গণতান্ত্রিক অধিকারের ওপর সরাসরি আঘাত। ভোট প্রদান একজন নাগরিকের সাংবিধানিক অধিকার। এ অধিকার প্রয়োগের কারণে কোনো নারীকে এমন পাশবিক নির্যাতনের শিকার হতে হবে-এটি সভ্য সমাজে অকল্পনীয় ও লজ্জাজনক।

তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এই ঘটনার নিরপেক্ষ, স্বচ্ছ ও দ্রুত তদন্ত করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনতে হবে। কোনো প্রকার রাজনৈতিক প্রভাব বা চাপ যেন তদন্ত প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে না পারে। পাশাপাশি এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। একইসঙ্গে ভুক্তভোগী নারী ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করে সর্বোচ্চ চিকিৎসা ও আইনগত সহায়তা প্রদান করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।

নারীর প্রতি সহিংসতা ও রাজনৈতিক সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।

14/02/2026

২০১৮ সালে সুবর্ণচরে ধানের শীষে ভোট দেওয়ায় ৪ সন্তানের জননীকে গণধর্ষণের বিভীষিকাময় ঘটনা এখনো আমরা ভুলতে পারি নাই।

তারেক রহমান কি আজকের ঘটনা ভুলতে পারবেন! এই দায় কি তিনি এড়াতে পারবেন!

ববি হাজ্জাজ কে? কী তার পরিচয়!ববি হাজ্জাজ হলো বিশিষ্ট অ স্ত্র ব্যবসায়ী, কালো টাকার জন্য প্রসিদ্ধ, মুসা বিন শমসেরের বড় ছে...
14/02/2026

ববি হাজ্জাজ কে? কী তার পরিচয়!

ববি হাজ্জাজ হলো বিশিষ্ট অ স্ত্র ব্যবসায়ী, কালো টাকার জন্য প্রসিদ্ধ, মুসা বিন শমসেরের বড় ছেলে। যার বর্তমান অর্থসম্পদ নিয়ে কোনো সঠিক ধারণা নেই। তবে সুইস ব্যাংকে আইনি জটিলতায় আটকে আছে প্রায় ২ লাখ ৮৮ হাজার কোটি টাকা। (২০১৫ তথ্যানুযায়ী) সাভারে ১২০০ বিঘা জমির মালিক। এর থেকেই কিছুটা আন্দাজ করা যায়, বর্তমানে তার অর্থসম্পদ কত হতে পারে!

সেই কু খ্যাত মুসা শামসের বড় ছেলে ববি হাজ্জাজ। যদি মুসার পরিবার চায়, বাংলাদেশের মতো আরো দশটা দেশের সরকারকে তারা পকেটে রাখতে পারবে। এবং এইটা তাদের কাছে কোনো ব্যাপারই না। আর নির্বাচন কমিশন! নির্বাচন কমিশন তাদের হাতের মুঠোয় নেওয়া পানি ভাত। শুধুমাত্র সুইচ ব্যাংকে যত টাকা আটকে আছে তা যদি পুরো বাংলাদেশের মানুষের মধ্যে ভাগ করে দেওয়া হয় তাহলে প্রতিজন প্রায় ১৬ হাজার ৩ শ টাকা করে পাবে। তাহলে এবার বোঝেন, পুরো মোহাম্মদপুরের বাসিন্দাকে যদি তারা প্রতি ভোটের জন্য ১০ হাজার টাকা করেও দেয় তাহলেও তাদের অর্থসম্পদের বিন্দুমাত্র ক্ষয় হবে না। (এবং তারা এটাই করেছে। রাতের আঁধারে ভোট কিনেছে।)



এবার আসি মূল কথায়:

গতকাল ভোট কেন্দ্রে যা হয়েছে তা দেখার জন্য আমি মোটেও অপ্রস্তুত ছিলাম না। এবং এটা হওয়ারই কথা ছিল। তারা সুষ্ঠুভাবে জিততে না পারলে কারচুপি করবেই, বলপ্রয়োগ করে জিতবেই। জানা কথাই!

আর হ্যাঁ আরেকটা তিক্ত সত্য হইল, যদি আবার ভোট গণনা হয় মামুনুল হক কোনোভাবেই জিততে পারবেন না। (লিখে রাখতে পারেন।) বর্তমানে ক্ষমতা অলরেডি বিএনপির হাতে চলে গেছে। তারা যা বলবে নির্বাচন কমিশন তাই শুনবে। সুতরাং এই আশা না করাই ভালো।

ওহ হ্যাঁ, ২০১৪ সালের নির্বাচনের আগে এরশাদের দোদুল্যমান অবস্থানের সময় ববি হাজ্জাজকে বিএনপি থেকে একবার বহিষ্কারও করা হয়েছিল!

ফুলস্টপ.



আহনাফ মুজাহিদ
তেরো || দুই || ছাব্বিশ

হাতিয়ায় শাপলা কলিতে ভোট দেওয়ার এক নারী কে বিএনপির সন্ত্রাসীরা ধ র্ষ ণ করে বলে অভিযোগ উঠে। অভিযোগটি নিশ্চিত  করেছেন, নোয়া...
14/02/2026

হাতিয়ায় শাপলা কলিতে ভোট দেওয়ার এক নারী কে বিএনপির সন্ত্রাসীরা ধ র্ষ ণ করে বলে অভিযোগ উঠে। অভিযোগটি নিশ্চিত করেছেন, নোয়াখালী সদর হাসপাতালের ডা. মোস্তাফিজুর রহমান ইমারজেন্সি মেডিকেল অফিসার। ভিক্টিম নিজে ডাক্তারদের সামনে ধর্ষণের বিষয়টি স্বীকার করেন। রোগী বর্তমানে সদর হাসপাতালে ভর্তি আছেন, এবং তার চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। নিচে হাসপাতালে ভর্তি হওয়ার সময়কার ডাটা এন্ট্রি দিলাম। ভিক্টিমের পরিচয় হাইড করা হয়েছে।

★ নাসিরুদ্দিন পাটোয়ারী কে হা* ম*লার প্র* তিবাদে মির্জা আব্বাসের বিরুদ্ধে বি*ক্ষো-ভ মিছিল বের হয়েছে আজ।★ রিলসে দেখা যাচ্ছ...
14/02/2026

★ নাসিরুদ্দিন পাটোয়ারী কে হা* ম*লার প্র* তিবাদে মির্জা আব্বাসের বিরুদ্ধে বি*ক্ষো-ভ মিছিল বের হয়েছে আজ।
★ রিলসে দেখা যাচ্ছে বিশাল এলাকা জুড়ে রাস্তা বল্ক করেছে।
★ কিন্তু আমি ভাবছি এখানে এত মানুষ নাসির উদ্দিন পাটোয়ারীর পক্ষে
★ তাহলে মির্জা আব্বাস কে ভোট দিল কে?
★ যাইহোক পাটোয়ারীর এক ডাকে যে এতো মানুষ এসে হাজির হয়েছে এটাই কম কি!





14/02/2026

নির্বাচন-পরবর্তী বিএনপির সহিংসতা ও হামলা
নির্বাচন শেষ হতে না হতেই দেশজুড়ে শুরু হয়েছে প্রতিহিংসার রাজনীতি। কুয়েট ভিসি থেকে শুরু করে সাধারণ শিক্ষার্থী, এমনকি রাজনৈতিক মিত্রদের ওপরও হামলার খবর আসছে।
১৩ ফেব্রয়ারি ২০২৬ তারিখে বিএনপির সহিংসতা ও হামলার একাংশ:
১. কুয়েট ভিসির ওপর ছাত্রদল কর্মীদের বর্বরোচিত হামলা।
২. দিনাজপুরে ছেলের রাজনৈতিক পরিচয়ের কারণে (জামায়াতের পোলিং এজেন্ট) বাবাকে মারধর ও বাড়ি পোড়ানোর হুমকি।
৩. পঞ্চগড়ে বিএনপি কর্মীদের হাতে সাধারণ মানুষের ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুর; অনেকে আহত। অভিযোগ এনসিপির সার্জিস আলমের।
৪. বাগেরহাট-৪ আসনে আল-আমিন নামের এক যুবককে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে।
৫. ফেনীর ফুলগাজীতে ছাত্রদল নেতার নেতৃত্বে জামায়াত নেতার দোকানে হামলা। ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সীরহাটে জামায়াত কর্মীদের ৪ টি দোকান ভাংচুর করেছে স্থানীয় যুবদল নেতারা। এই ঘটনায় প্রশাসনের সাথে যোগাযোগের পর গণমাধ্যমে কথা বলছেন, ফেনী-১ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী এডভোকেট এস এম কামাল উদ্দিন।
৬. নোয়াখালীর সেনবাগে জামায়াত নেতার ওপর ছাত্রদল কর্মীদের অতর্কিত হামলা।
৭. উখিয়ার করম মুহুরীপাড়ায় বিএনপি ক্যাডারদের হামলায় বেশ কয়েকজন রক্তাক্ত ও হাসপাতালে ভর্তি।
৮. কুড়িগ্রামে ভোট নিয়ে তর্কের জেরে জামায়াত নেতাকে কুপিয়ে জখম করেছে বিএনপি কর্মীরা।
৯. খুলনায় ঢাবি শিক্ষার্থীর বাড়িতে আগুন; মা-বোনকে পিটিয়ে আহত এবং শিক্ষার্থীকে জ-বা করে প্রাণনাশের হুমকি।
১০. পাটগ্রামে বিএনপি নেতাদের নেতৃত্বে বাড়িতে ঢুকে মালামাল লুটতরাজ।
১১. বরিশালে বাবার রাজনৈতিক (জামায়াত) পরিচয়ের জেরে ছেলের গাড়িতে ছাত্রদল কর্মীদের হামলা।
১২. চট্টগ্রামে সাবেক শিবির নেতার বাড়িতে বিএনপি নেতাদের হামলা ও ভাঙচুর।
১৩. চকরিয়ায় জামায়াত নেতার বাড়িতে বিএনপি ক্যাডারদের দফায় দফায় হামলা।
১৪. কুষ্টিয়ায় এনসিপি নেতার বাসভবনে বিএনপি কর্মীদের হামলা।
১৫. ফেনীতে বিএনপি প্রার্থীর জয়ের পর জামায়াত কর্মীদের বাড়িতে ব্যাপক হামলা।
১৬. সিরাজগঞ্জে জামায়াত আমিরের বাড়িতে বিএনপি নেতার নেতৃত্বে অগ্নিসংযোগ।
১৭. সন্দ্বীপে জামায়াত নেতাদের বাড়িতে বিএনপি নেতাদের হামলা।
১৮. দিরাই পৌরশহরে জামায়াত নেতার ওপর শারীরিক আক্রমণ।
১৯. বাগেরহাটে জামায়াত-শিবির নেতাকর্মীদের ওপর হামলায় ২০ জন আহত।
২০. গোপালগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে জামায়াত নেতার বাড়িতে হামলা।
২১. বগুড়ার সারিয়াকান্দিতে ছাত্রদল ও ছাত্রলীগের যৌথ হামলায় শিবির কর্মী আহত।

Address

Dharmapur
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when bd caption posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share