23/05/2026
ইতিহাসের সবচেয় নিঃশব্দ বিদ্রুপ, ভারতের গরু রক্ষায় এখন স্বয়ং মুসলিম যুবক!! দৃশ্যটি সিনেমার মতো, কিন্তু এটি কোনো চিত্রনাট্য নয়, এটি বাস্তব। ভারতের কোনো এক গ্রামের ধুলোমাখা রাস্তায় কয়েকজন মুসলিম যুবক হাত তুলে থামিয়ে দিচ্ছেন একদল হিন্দু ব্যবসায়ীকে, যাঁরা তাঁদের গরু নিয়ে যাচ্ছিলেন হাটে। ভারতের সুপরিচিত সংবাদমাধ্যম দ্য কুইন্টের সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে এই অভাবনীয় দৃশ্যের কাহিনি।
কিন্তু এই যুবকদের চোখে আক্রোশ নেই, কণ্ঠে চিৎকার নেই। আছে ফিসফিসানির মতো এক নীরব অনুনয়। তাঁরা বলছেন, ভাই, আপনার ধর্ম যাঁকে মা বলে সম্বোধন করে, সেই মাকে কেন কসাইয়ের হাতে তুলে দিতে চাইছেন? একে ফিরিয়ে নিয়ে যান, যত্ন করুন, সেবা করুন। গরু বেচে আপনি হাতে গোনা কিছু টাকা পাবেন বটে, কিন্তু দিনশেষে জেলের অন্ধকার কুঠুরিতে যেতে হবে আমাদেরই।
ইতিহাসের এই বাঁকটি যেন কোনো নীরব চিত্রনাট্যকারের অলক্ষ্যে লেখা। যে আইনের ছায়ায় একসময় এক জনগোষ্ঠীকে সবচেয়ে বেশি সন্দেহের চোখে দেখা হতো, সেই একই আইন আজ সেই জনগোষ্ঠীকেই বানিয়ে ছেড়েছে গরুর সবচেয়ে নিবেদিতপ্রাণ রক্ষক। পৃথিবীর কোনো ঔপন্যাসিক এত নিখুঁত বিদ্রুপ কল্পনাও করতে পারতেন না।
সময় কখনো চিৎকার করে কথা বলে না, সময় নীরবে আয়না ধরে। আর সেই আয়নায় একদিন স্পষ্ট হয়ে ওঠে, কে শিকার আর কে শিকারি, এই বিভাজনের সীমানা আসলে কতটা ভঙ্গুর। আল্লাহর পরিকল্পনা মানুষের সকল ছকের ঊর্ধ্বে, আর তিনি সময়মতো সকল সত্যকে নিজস্ব ভঙ্গিতেই প্রকাশ করেন।
সূত্র: দ্য কুইন্ট (ভারত), পুনঃপ্রকাশ মধ্যপ্রাচ্য।
Disclaimer: This post is published purely as neutral social and humanitarian commentary based on a verified report by The Quint (India), reproduced via Madhyaprachya. The reflection concerns the unintended legal and social consequences of certain legislation in India and does not target, generalise or vilify any religious community. All quoted statements are attributed to the original source.
✍️ নওমুসলিম মুহাম্মদ রাজ
#মানবতা