Student Battalion

Student Battalion Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Student Battalion, Social service, Fatickchari, Chittagong.

Student Battalion is a non-political,social organization founded in 2019 with the motto “For the Society, For the Nation.” Since its inception, it has been working for the welfare of students and society.

★ সব স্কুল-কলেজে ১৫ খেলা ও ২১ সহশিক্ষা-সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনার নির্দেশ দিল মাউশিঃদেশের সব স্কুল-কলেজে ১৫ ধরনের খে...
11/09/2026

★ সব স্কুল-কলেজে ১৫ খেলা ও ২১ সহশিক্ষা-সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনার নির্দেশ দিল মাউশিঃ

দেশের সব স্কুল-কলেজে ১৫ ধরনের খেলা ও ২১ ধরনের সহশিক্ষা-সাংস্কৃতিক পরিচালনার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) অধিদপ্তরের উপপরিচালক প্রফেসর মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া ও সহ-পাঠ্যক্রমিক কার্যক্রম অ্যাকাডেমিক শিক্ষার পরিপূরক হিসেবে শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অ্যাকাডেমিক কার্যক্রমের পাশাপাশি ক্রীড়া ও সহ-পাঠ্যক্রমিক কার্যক্রমে অংশগ্রহণ করলে শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশ নিশ্চিত হবে। এ লক্ষ্যে মাউশির আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া ও সহ-পাঠ্যক্রমিক কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এতে আরও বলা হয়, ক্রীড়া ও সহ-পাঠ্যক্রমিক কার্যক্রম সারা বছরই চলমান থাকবে। শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা অ্যাকাডেমিক কার্যক্রমের সাথে সমন্বয় করে ক্রীড়া ও সহ-পাঠ্যক্রমিক কার্যক্রম সুবিধাজনক সময়ে বাস্তবায়ন করবে। এ কার্যক্রমের অংশ হিসেবে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বয়েজ স্কাউট, রোভার স্কাউট, গার্ল গাইডস, বিজ্ঞান ক্লাব, বিতর্ক ক্লাব, স্বাস্থ্য ও শারীরিক শিক্ষাক্লাব ইত্যাদি কার্যক্রম পরিচালনায় যথাযথ গুরুত্ব দিতে হবে।

 ​"এক ফোঁটা রক্ত, হাজারো মানুষের হাসির আলো।"​সমাজ গঠন ও সামাজিক দায়িত্ববোধ চর্চার ধারাবাহিকতায় মানবসেবায় সর্বদা নিবেদ...
08/09/2026



​"এক ফোঁটা রক্ত, হাজারো মানুষের হাসির আলো।"

​সমাজ গঠন ও সামাজিক দায়িত্ববোধ চর্চার ধারাবাহিকতায় মানবসেবায় সর্বদা নিবেদিত স্টুডেন্ট ব্যাটালিয়ন। তরুণ প্রজন্মকে সচেতন, শৃঙ্খলাবদ্ধ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলাই এই সংগঠনের মূল লক্ষ্য।

​সেই লক্ষ্য ও নীতি অনুসরণ করে, স্টুডেন্ট ব্যাটালিয়নের নবীন সদস্য মোহাম্মদ জুবায়ের হোসেন আজ সফলভাবে তাঁর দ্বিতীয়বারের মতো রক্তদান (A Positive) সম্পন্ন করেছেন।

​প্রথম রক্তদানের পর থেকে সামাজিক দায়বদ্ধতা অনুধাবন করে এই ধারাবাহিকতা বজায় রাখার মধ্য দিয়ে তিনি তরুণ সমাজের সামনে এক বলিষ্ঠ ও ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছেন। সাংগঠনিক শৃঙ্খলা ও মানবিক চেতনা থেকে তাঁর এই উদীয়মান অংশগ্রহণ অত্যন্ত প্রশংসনীয়। ব্যাটালিয়ন পরিবারের পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করা হচ্ছে।

​মোহাম্মদ জুবায়ের হোসেনের এই প্রশংসনীয় উদ্যোগের জন্য সার্বিক শুভকামনা। সমাজের প্রতিটি স্তরে তরুণদের এমন দায়িত্বশীল ও মানবিক অংশগ্রহণ অব্যাহত থাকুক।

"বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামাআ বাইনাকুমা ফি খাইর।"​(আল্লাহ আপনাদের জীবনে বরকত দান করুন, আপনাদের ওপর কল্য...
05/09/2026

"বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামাআ বাইনাকুমা ফি খাইর।"

​(আল্লাহ আপনাদের জীবনে বরকত দান করুন, আপনাদের ওপর কল্যাণ নাজিল করুন এবং আপনাদের উভয়কে কল্যাণের মাধ্যমে সুসংগঠিত রাখুন। — সুনানে আবু দাউদ)

​স্টুডেন্ট ব্যাটালিয়ন আহ্বায়ক কমিটি (২০২৫-২৬)-এর সম্মানিত সিনিয়র সদস্য জনাবা সাইমুনা বিনতে কাশেম এবং জনাব মোহাম্মদ হোসেন আবদুল্লাহ—আপনাদের জীবনের এই নতুন অধ্যায়ের শুভ সূচনায় স্টুডেন্ট ব্যাটালিয়ন পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।

​আপনাদের এই নতুন বন্ধন পারস্পরিক শ্রদ্ধা, দায়িত্ববোধ ও অনাবিল শান্তিতে সমৃদ্ধ হয়ে উঠুক। মহান আল্লাহ আপনাদের যৌথ জীবনকে কল্যাণময় ও বরকতময় করুন।

​শুভেচ্ছান্তে,

​স্টুডেন্ট ব্যাটালিয়ন পরিবার
তারিখ: ০৫ সেপ্টেম্বর, ২০২৬

 "এক ফোঁটা রক্ত, হাজারো মানুষের হাসির আলো।"স্বেচ্ছায় রক্তদানের মতো মানবিক উদ্যোগে তরুণ প্রজন্মের নিরবচ্ছিন্ন অংশগ্রহণই ...
03/09/2026



"এক ফোঁটা রক্ত, হাজারো মানুষের হাসির আলো।"

স্বেচ্ছায় রক্তদানের মতো মানবিক উদ্যোগে তরুণ প্রজন্মের নিরবচ্ছিন্ন অংশগ্রহণই একটি দায়িত্বশীল ও সহমর্মী সমাজ গঠনের মূল ভিত্তি। স্টুডেন্ট ব্যাটালিয়ন-এর সম্মানিত সদস্য মোহাম্মদ সাকিব আজ সফলভাবে তাঁর দ্বিতীয়বারের মতো রক্তদান (O Positive) সম্পন্ন করেছেন। ব্যাটালিয়ন পরিবারের পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ।

প্রথম রক্তদানের অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত হয়ে নিজের সামাজিক দায়বদ্ধতা ধরে রাখার মাধ্যমে সাকিব তরুণদের সামনে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছেন। সমাজের প্রতিটি স্তরে এমন ধারাবাহিক উদ্যোগ অব্যাহত থাকুক।

মোহাম্মদ সাকিবের এই মহতী প্রচেষ্টার জন্য শুভকামনা। আসুন, আমরাও রক্তদানের সুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করি এবং অন্যকেও রক্তদানে উৎসাহিত করতে পাশে দাঁড়াই।

Remembering General Mohammad Ataul Gani Osmani on his 108th Birth Anniversary with profound respect and gratitude. The l...
01/09/2026

Remembering General Mohammad Ataul Gani Osmani on his 108th Birth Anniversary with profound respect and gratitude.

The legendary Commander-in-Chief of Bangladesh’s Liberation War—an embodiment of courage, leadership, and patriotism. His contribution to the birth of Bangladesh will forever remain etched in our national history.

31/08/2026

ছোটবেলার গ্রোথ হরমোনের কঠিন লড়াই জয় করে রোজারিও থেকে বার্সেলোনা, আর সেখান থেকে লাল-সাদা-নীল আর্জেন্টিনার জার্সিতে বিশ্বজয়—তোমার পুরো জীবনটাই যেন এক জাদুকরী মহাকাব্য। তুমি শুধু ফুটবল খেলোনি, সবুজ গালিচায় অনন্য এক শিল্প বুনেছ। প্রতিপক্ষের রক্ষণব্যূহ ভেঙে তোমার এগিয়ে যাওয়া কিংবা বাক খাওয়ানো শটে জাল ছোঁয়ার অলৌকিক মুহূর্তগুলো আমাদের শিখিয়েছে—ফুটবল কতখানি সুন্দর হতে পারে।

​বারংবার ফাইনালে হারের হাহাকার আর হাজারো সমালোচনার মুখেও তুমি হাল ছাড়োনি। আমাদের শিখিয়েছ কীভাবে নীরবতা, বিনয় আর কঠোর পরিশ্রম দিয়ে ঘুরে দাঁড়াতে হয়। আর তাই, ২০২২-এর কাতার বিশ্বকাপে যখন তুমি সোনালী ট্রফিটা উঁচিয়ে ধরলে, সেদিন বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের বছরের পর বছর লালন করা স্বপ্নের পূর্ণতা পেয়েছিল।

​৮টি ব্যালন ডি'অর, অজস্র ট্রফি আর রেকর্ডের পাহাড় পেরিয়ে তুমি আজ কেবল একজন ফুটবলার নও, তুমি এক জীবন্ত কিংবদন্তি—আমাদের শৈশব, কৈশোর ও যৌবনের রাজপুত্র।

​মাঠের খেলা হয়তো একদিন থেমে যায়, কিন্তু ফুটবল ইতিহাসে তোমার আঁকা ক্যানভাস কোনোদিন মুছে যাবে না। আগামী দিনগুলোতে হয়তো আরও অনেক বড় তারকা আসবে, কিন্তু 'লিওনেল মেসি' নামটা চিরকাল ফুটবলের হৃদস্পন্দন হয়েই থেকে যাবে।

​ধন্যবাদ আমাদের জীবনকে ফুটবলের মায়ায় রাঙিয়ে রাখার জন্য। বিদায়, আমাদের হৃদয়ের রাজা!

শোকবার্তাঃ​গুলতাজ মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের ঐতিহ্যবাহী অরাজনৈতিক সংগঠন ‘স্টুডেন্ট ব্যাটালিয়ন’-এর অন্যতম শুভাকাঙ্ক্ষী ...
31/08/2026

শোকবার্তাঃ

​গুলতাজ মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের ঐতিহ্যবাহী অরাজনৈতিক সংগঠন ‘স্টুডেন্ট ব্যাটালিয়ন’-এর অন্যতম শুভাকাঙ্ক্ষী এবং অত্র প্রতিষ্ঠানের ২০২২ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ মাহিয়ানের শ্রদ্ধেয় পিতা জনাব গোলাপুর রহমান-এর প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

​ আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করছি এবং পরম করুণাময় আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা জানাই—তিনি যেন শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে এই অপূরণীয় ক্ষতি ও গভীর শোক সহ্য করার তৌফিক ও ধৈর্য দান করেন,আমিন।

​— স্টুডেন্ট ব্যাটালিয়ন পরিবার
গুলতাজ মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ,ফটিকছড়ি, চট্টগ্রাম।

জ্ঞান, শৃঙ্খলা ও অনবদ্য আদর্শের সুদৃঢ় ভিত্তিতে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান গুলতাজ মেমোরিয়াল স্কুল অ্যান্ড কল...
30/08/2026

জ্ঞান, শৃঙ্খলা ও অনবদ্য আদর্শের সুদৃঢ় ভিত্তিতে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান গুলতাজ মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী জামাল উদ্দিন আহমেদ-এর দূরদর্শী চিন্তা, সমাজসেবামূলক দৃষ্টিভঙ্গি ও অবদানের স্মারক হিসেবে গড়ে ওঠা এই বিদ্যাপীঠ সুদীর্ঘকাল ধরে সুনামের সাথে শিক্ষার আলোকবর্তিকা প্রজ্জ্বলিত করে আসছে।

​মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে উচ্চমাধ্যমিকের নতুন দিগন্তে পদার্পণ করতে যাওয়া প্রদীপ্ত শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমাদের উদাত্ত আহ্বান—তোমাদের মেধা, সুপ্ত প্রতিভা ও ভবিষ্যৎ জীবনের লক্ষ্যকে শাণিত করতে ঐতিহ্যবাহী গুলতাজ মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীতে ভর্তি হয়ে সমৃদ্ধ আগামীর পথে এগিয়ে চলো। অভিজ্ঞ ও দক্ষ শিক্ষকবৃন্দের নিবিড় পরিচর্যা, আধুনিক পাঠদান পদ্ধতি এবং কোলাহলমুক্ত ও স্বাস্থ্যসম্মত মনোরম পরিবেশ তোমাদের শিক্ষাজীবনকে করবে আরও সুসংহত, অর্থবহ ও সাফল্যমণ্ডিত।

​এই প্রতিষ্ঠানেরই অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন স্টুডেন্ট ব্যাটালিয়ন প্রতিটি শিক্ষার্থীর সার্বিক কল্যাণ ও সুগঠিত ভবিষ্যৎ নির্মাণে সর্বদা অঙ্গীকারাবদ্ধ। ক্যাম্পাসে আগমনী দিনগুলো থেকে শুরু করে যেকোনো প্রকার আর্থিক, শারীরিক কিংবা একাডেমিক প্রতিকূলতায় স্টুডেন্ট ব্যাটালিয়নকে তোমরা সর্বক্ষণ ও সর্বাবস্থায় পাশে পাবে। শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে সহমর্মিতার হাত বাড়িয়ে দেওয়া এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সার্বিক সহযোগিতা করাই আমাদের প্রধান লক্ষ্য। স্বপ্নের এই প্রাঙ্গণে তোমাদের স্বাগত জানাতে আমরা প্রস্তুত; গুলতাজ মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজে তোমাদের শুভ আগমন কাম্য।

"তারুণ্যের দীপ্ত শপথ, মাদকমুক্ত ফটিকছড়ি আমাদের স্বপ্ন ও অঙ্গীকার।"​মাদকের বিষাক্ত ছোবল একটি সম্ভাবনাময় জীবন ও পুরো সমাজব...
27/08/2026

"তারুণ্যের দীপ্ত শপথ, মাদকমুক্ত ফটিকছড়ি আমাদের স্বপ্ন ও অঙ্গীকার।"

​মাদকের বিষাক্ত ছোবল একটি সম্ভাবনাময় জীবন ও পুরো সমাজব্যবস্থাকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। ফটিকছড়ির বুক থেকে মাদকের এই কালো ছায়া চিরতরে মুছে ফেলতে এবং আমাদের আগামী প্রজন্মকে এক নিরাপদ, সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ উপহার দিতে আমরা আজ একতাবদ্ধ।

​চট্টগ্রাম-০২ (ফটিকছড়ি) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব সরোয়ার আলমগীর-এর বলিষ্ঠ নেতৃত্বে আয়োজিত হতে যাচ্ছে এক বিশাল "মাদক বিরোধী র‍্যালি"— যেখানে অন্যতম প্রধান সহযোগী হিসেবে অংশগ্রহণ করবে গুলতাজ মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ।

​মাদকের বিরুদ্ধে এই সামাজিক বিপ্লবে ফটিকছড়ির সর্বস্তরের জনগণকে কাঁধে কাঁধ মিলিয়ে শামিল হওয়ার আকুল আবেদন জানাচ্ছি। আসুন, মাদকের বিরুদ্ধে সোচ্চার হই— সুস্থ ও সুসংগঠিত ফটিকছড়ি গড়ে তুলি।

​স্থান: ঝংকার মোড়, নাজিরহাট পৌরসভা।
​তারিখ: ২৮ আগস্ট ২০২৬, শুক্রবার।
​সময়: বিকাল ৩:০০ টা।

27/08/2026

যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে,
অস্তপারের সন্ধ্যাতারায় আমার খবর পুছবে-
বুঝবে সেদিন বুঝবে!

—কাজী নজরুল ইসলাম

সাম্য, দ্রোহ ও প্রেমের কবি কাজী নজরুল ইসলামের ৫০ তম মৃত্যুবার্ষিকী আজ (১২ই ভাদ্র)। প্রয়াণ দিবসে বিনম্র শ্রদ্ধা।🖤

Address

Fatickchari
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Student Battalion posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category