29/12/2025
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বাঁশখালী উপজেলা শাখার উদ্যোগে সংগঠনের (৩৫) তম প্রতিষ্ঠা বার্ষিকী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে তৃণমূল কর্মী সম্মেলন ২৫ ইং ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ আহমদ জিহাদির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক মাওলানা মঈনুল ইসলাম ফরহাদ ও প্রস্তুতি কমিটির সচিব সাহাব উদ্দিন এর সঞ্চালনায় উদ্বোধক ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় শ্রম ও কৃষি বিষয়ক সম্পাদক এম মহিউল আলম চৌধুরী, প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মান্যবর প্রেসিডিয়াম সদস্য এড এম আবু নাছের তালুকদার, প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা সভাপতি মাওলানা ফেরদৌস আলম আলকাদেরী।
বিশেষ অতিথি ছিলেন মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইউনুস তৈয়বি যুক্তিবাদি, চট্টগ্রাম দক্ষিণ জেলা নেতা পীর মুফতি নেছার উদ্দিন মুনিরী, মাওলানা এরফানুর রহমান নঈমী। স্বাগত বক্তব্য রাখেন বক্তব্য রাখেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মাওলানা জাহাঙ্গীর আলম, বক্তব্য রাখেন উপজেলা ফ্রন্ট নেতা মাওলানা আব্দুল মজিদ, মাষ্টার এহসানুক হক, মাওলানা হাবিবুর রহমান, হুমায়ুন কবির জাহেদ, হাফেজ শওকত আলী, রাশেদুর রশিদ, নাছির উদ্দিন, সেনা নেতা খোরশেদ হাশেমী, বা: ই: ছাত্র সেনা বাঁশখালী উপজেলা উত্তর শাখার সভাপতি শহিদ রেজা, ইউনিয়ন ফ্রন্ট নেতা মাওলানা নূরুল আলম। উপস্থিত ছিলেন একরামুল হক কায়ছার,মাওলানা মনিরুল আলম আশরাফি, ইকরাম, মাওলানা আহমদ কবির, ফরিদ আহমদ,নজরুল ইসলাম, সেনা নেতা তারেক আজিজ আলামী, নূরুল মোস্তফা সাদাত, হাফেজ রফিক, তাওহিদ,সাইফুল আজিম প্রমূখ নেতৃবৃন্দ। তারিখ ২৮/১২/২০২৫ ইংরেজি