17/10/2026
এই দেশে সব প্রতিবাদ এখন ফেসবুকে সীমাবদ্ধ।
চাঁদাবাজি নিয়ে, সন্ত্রাস নিয়ে সবাই ফেসবুকে ঝড় তুলে ফেলে। বড় বড় নেতারা এসে লাইভে এসে জ্ঞান দেয়।
কিন্তু দিনশেষে ফলাফল কী? শূন্য।
কারণ ফেসবুকে প্রতিবাদ করা সহজ, কোনো রিস্ক নাই। আর বাস্তবে প্রতিবাদ করতে কলিজা লাগে।
আমরা সবাই চাই এলাকা ভালো হোক, কিন্তু ভালো করার দায়িত্বটা অন্য কেউ নিক। আমি শুধু ফেসবুকে একটা পোস্ট দিয়েই দায়িত্ব শেষ করতে চাই।
এভাবে আর কতদিন? স্ট্যাটাস দিয়ে যদি চাঁদাবাজ বন্ধ হতো, তাহলে এতদিনে দেশ সিঙ্গাপুর হয়ে যেত।