এন্টি ফ্যাসিস্ট স্কোয়াড-Anti Fascist Squad

এন্টি ফ্যাসিস্ট স্কোয়াড-Anti Fascist Squad Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from এন্টি ফ্যাসিস্ট স্কোয়াড-Anti Fascist Squad, Political organisation, CDA Avenue, GEC, Chittagong.

ফ্যাসিবাদ, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে গণতান্ত্রিক সংগ্রাম জারি রাখতে ও বিগত দিনের কিছু রাজনৈতিক দল গুলোর মত যদি আগামীর রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদ চর্চা করে তাদের নির্মুল করতেই এন্টি ফ্যাসিস্ট স্কোয়াড-Anti Fascist Squad

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ–সাতকানিয়া আংশিক) সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী জসীম উদ্দিন আহমেদ–এর বিরুদ্ধে একাধিক মামলা ও...
13/01/2026

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ–সাতকানিয়া আংশিক) সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী জসীম উদ্দিন আহমেদ–এর বিরুদ্ধে একাধিক মামলা ও ২০২৪ সালের জুলাই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ এনে তাঁর প্রার্থিতা বাতিল এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রাম।

উক্ত সংবাদ সম্মেলনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন এন্টি ফ্যাসিস্ট স্কোয়াড এর মুখ্য সংগঠক মোহাম্মদ সরোয়ার কামাল।

খু*নি ও স্বৈ*রাচারের দো*সর জসিম উদ্দিন কর্তৃক ‘নি*ষিদ্ধ ছা*ত্রলীগ’ পুনর্বাসন, ছাত্র*লীগের কর্মী দ্বারা বৈষম্যবিরোধী ছাত্...
12/01/2026

খু*নি ও স্বৈ*রাচারের দো*সর জসিম উদ্দিন কর্তৃক ‘নি*ষিদ্ধ ছা*ত্রলীগ’ পুনর্বাসন, ছাত্র*লীগের কর্মী দ্বারা বৈষম্যবিরোধী ছাত্র আ*ন্দোলনের কর্মীদের হুম*কি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোল*নের নাম ও ব্যানার অপব্যবহারের প্রতিবাদে সংবাদ সম্মেলন।

তারিখঃ ১৩ই জানুয়ারি'২৬ ইং, বিকাল ৩ ঘটিকা
চট্টগ্রাম প্রেসক্লাব।

আগামী এক মাসের মধ্যে পুর্নাঙ্গ কমিটি গঠন করা হবে নিম্নোক্ত কমিটির মাধ্যমে।
12/01/2026

আগামী এক মাসের মধ্যে পুর্নাঙ্গ কমিটি গঠন করা হবে নিম্নোক্ত কমিটির মাধ্যমে।

আজ এন্টি ফ্যাসিস্ট স্কোয়াড (Anti Fascist Squad)-এর চকবাজারের একাংশের সদস্যদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত...
10/01/2026

আজ এন্টি ফ্যাসিস্ট স্কোয়াড (Anti Fascist Squad)-এর চকবাজারের একাংশের সদস্যদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনায় দেশের সাময়িক পরিস্থিতি, রাজনৈতিক প্রেক্ষাপট এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের অবস্থান নিয়ে বিস্তারিত আলাপ হয়।
এসময় উপস্তিত ছিলেন এন্ট্রি ফ্যাসিস্ট স্কোয়াডের মুখ্য সংগঠক রাকিব হোসেন নওশাদ।
​আমরা বিশ্বাস করি, ঐক্যবদ্ধ প্রতিরোধের মাধ্যমেই সকল অন্যায় রুখে দেওয়া সম্ভব।
​✊ লড়াই চলছে, লড়াই চলবে।

07/01/2026

আগামীতে যদি কেউ ফ্যা*সিস্ট হতে চায় তাদের প্র*তিহত করতেই এই এন্টি ফ্যাসিস্ট স্কোয়াড-Anti Fascist Squad।

আমার দেশ পত্রিকার নবযাত্রার এক বছর পূর্তিতে ‘এন্টি ফ্যাসিস্ট স্কোয়াড’-এর শুভেচ্ছা​দৈনিক আমার দেশ পত্রিকার নবযাত্রার এক ব...
22/12/2025

আমার দেশ পত্রিকার নবযাত্রার এক বছর পূর্তিতে ‘এন্টি ফ্যাসিস্ট স্কোয়াড’-এর শুভেচ্ছা

দৈনিক আমার দেশ পত্রিকার নবযাত্রার এক বছর পূর্তি উপলক্ষে চট্টগ্রাম ব্যুরো অফিসে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে রাজপথের সক্রিয় সংগঠন ‘এন্টি ফ্যাসিস্ট স্কোয়াড’।
​সোমবার বিকেলে চট্টগ্রাম নগরীর ব্যুরো কার্যালয়ে উপস্থিত হয়ে সংগঠনের নেতাকর্মীরা এই শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তারা দীর্ঘ লড়াই-সংগ্রামের পর আমার দেশ পত্রিকার পুনর্জাগরণকে সংবাদপত্রের স্বাধীনতার এক অনন্য দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।
​শুভেচ্ছা বিনিময়কালে দৈনিক আমার দেশ পত্রিকার পক্ষ থেকে উপস্থিত ছিলেন পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি এবং চট্টগ্রাম ব্যুরো প্রধান সোহাগ কুমার বিশ্বাস।
​এন্টি ফ্যাসিস্ট স্কোয়াড-এর পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের মুখপাত্র রিদুয়ান হৃদয়, সংগঠক রাকিব হোসেন নওশেদ, অন্যতম সংগঠক আব্দুর রহমান আল চউদ, মাহবুবা খাদিজা ইলা, এবং মোহাম্মদ ইরফান সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
​শুভেচ্ছা প্রদানকালে এন্টি ফ্যাসিস্ট স্কোয়াড-এর নেতৃবৃন্দ বলেন, "ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে দৈনিক আমার দেশ এবং এর সম্পাদক মাহমুদুর রহমানের ভূমিকা দেশপ্রেমিক জনতার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। এই পত্রিকা নিপীড়িত মানুষের কণ্ঠস্বর হিসেবে কাজ করে যাচ্ছে।"
​পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় আমার দেশ পত্রিকার অবিচল পথচলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে মিষ্টিমুখ ও সংক্ষিপ্ত মতবিনিময় সভার মাধ্যমে আয়োজনটি সমাপ্ত হয়।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে প্রশাসনকে ২৪ ঘণ্টার আলটিমেটা...
21/12/2025

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে প্রশাসনকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে এন্টি ফ্যাসিস্ট স্কোয়াড। নির্ধারিত সময়ের মধ্যে দৃশ্যমান অগ্রগতি না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছে সংগঠনটি।

শনিবার (২০ ডিসেম্বর) চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এন্টি ফ্যাসিস্ট স্কোয়াডের উদ্যোগে হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় জুলাই গণঅভ্যুত্থানের জুলাই যোদ্ধা, ছাত্র-জনতা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন। গায়েবানা জানাজার ইমামতি করেন জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মাহবুবুল হকের ছোট ভাই মঞ্জু মাহিম।

জানাজা শেষে সমাবেশে এন্টি ফ্যাসিস্ট স্কোয়াডের মুখপাত্র রিদুয়ান হৃদয় বলেন, ‘আজ হাদির হত্যাকে কেন্দ্র করে যেভাবে সারা দেশ উত্তাল, হাদি জীবিত থাকাকালে যদি তার নিরাপত্তা নিশ্চিত করা হতো, তাহলে হয়তো তাকে হারাতে হতো না। আমরা স্পষ্ট করে বলতে চাই হাদির হত্যাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। অন্যথায় আরও বড় কর্মসূচি ঘোষণা করা হবে।’

এ সময় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এন্টি ফ্যাসিস্ট স্কোয়াডের অন্যতম সংগঠক রাকিবুল হাসান নওশাদ। তিনি বলেন, ‘হাদির মতো একজন রাজনৈতিক কর্মীর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতার দায় এড়ানো যাবে না।’

গায়েবানা জানাজা ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন, এন্টি ফ্যাসিস্ট স্কোয়াডের অন্যতম সংগঠক রিয়াজুল আনোয়ার সিন্টু, আজাদ দোভাষ, সরওয়ার কামাল, টিপু সুলতান, এমদাদুল হক, নাঈমুর রহমান তানজিদ, সৈয়দ এহসানুল হক, নিজামুদ্দিন, সাকিবসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘হাদির হত্যাকাণ্ড শুধু একটি ব্যক্তিগত হত্যাকাণ্ড নয়, এটি রাজনৈতিক সহিংসতার একটি ভয়াবহ উদাহরণ।’

দ্রুত বিচার না হলে দেশে বিচারহীনতার সংস্কৃতি আরও গভীর হবে বলেও তারা সতর্ক করেন।

21/12/2025
20/12/2025

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে প্রশাসনকে ২৪ ঘণ্টা...

20/12/2025

◾ বিস্তারিত কমেন্টে

Address

CDA Avenue, GEC
Chittagong
4000

Alerts

Be the first to know and let us send you an email when এন্টি ফ্যাসিস্ট স্কোয়াড-Anti Fascist Squad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share