14/04/2026
রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ডাঃ এটিএম রেজাউল করিম।
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিবেদকঃ
রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা পশ্চিম পাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচটি পরিবারের পাশে দাঁড়িয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গুনিয়া আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডাঃ এটিএম রেজাউল করিম।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঘরবাড়ি পরিদর্শন করেন এবং প্রত্যেক পরিবারকে ১৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন। পাশাপাশি একই ইউনিয়নের ছনাগাজী পাড়ার দুইটি পরিবারের মেয়েদের বিয়ের জন্যও আর্থিক সহায়তা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা শওকত হোসেন, জামায়াত নেতা আরিফুল হাসান চৌধুরী মুরাদ, করিম চৌধুরী, উপজেলা যুব বিভাগের আহবায়ক সরোয়ার হোসেন ও সেক্রেটারি মহিউদ্দিন বাবুসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এর আগে তিনি রাঙ্গুনিয়া পৌরসভায় অবস্থিত সাজেদা নূর আদর্শ বালিকা মাদ্রাসা পরিদর্শন করেন এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।
ছবির ক্যাপশনঃ রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক অনুদান তুলে দিচ্ছেন ডাঃ এটিএম রেজাউল করিম।