বাংলাদেশ সনাতন পার্টি - Bsp সীতাকুণ্ড উপজেলা

  • Home
  • Bangladesh
  • Chittagong
  • বাংলাদেশ সনাতন পার্টি - Bsp সীতাকুণ্ড উপজেলা

বাংলাদেশ সনাতন পার্টি - Bsp সীতাকুণ্ড উপজেলা জয় সনাতন...✊
জয় বাংলাদেশ।...✊

ঔঁ আয়ুস্মান ভব্শুভ জন্মদিন 🌹🌹🌹🌹বাংলাদেশ সনাতন পার্টি (BSP) চট্টগ্রাম জেলা কমিটির সন্মানিত সভাপতি শ্রদ্ধেয় শ্রীযুক্ত বাবু...
06/11/2025

ঔঁ আয়ুস্মান ভব্
শুভ জন্মদিন 🌹🌹🌹🌹
বাংলাদেশ সনাতন পার্টি (BSP) চট্টগ্রাম জেলা কমিটির সন্মানিত সভাপতি শ্রদ্ধেয় শ্রীযুক্ত বাবু নারায়ণ মজুমদার দাদাশ্রী 🙏
সংগ্রামী পথপ্রদর্শক প্রিয় জোষ্ঠ দাদাশ্রী আপনি মানুষটি একজন প্রকৃত দেশপ্রেমিক, নীতিবান,বুদ্ধিমান, সংগ্রামী, সাহসী, আপোষহীন, দায়িত্বশীল ও বীরত্বের প্রতীক।

জন্মদিন উপলক্ষে গৈরিক শুভেচ্ছা
ও সংগ্রামী অভিনন্দন 🌸🌸🌸🌸

শুভেচ্ছান্তে:- বাংলাদেশ সনাতন পার্টি - Bsp সীতাকুণ্ড উপজেলা

05/11/2025
একটি গোষ্ঠী বিভিন্ন ধরনের ভূয়া নিউজ ছড়িয়ে অথবা ফেসবুক হ্যাক করে ধর্মীয় কটূক্তি করে দেশকে অস্থিতিশীল করতে চাই, এ বিষয়ে সক...
23/10/2025

একটি গোষ্ঠী বিভিন্ন ধরনের ভূয়া নিউজ ছড়িয়ে অথবা ফেসবুক হ্যাক করে ধর্মীয় কটূক্তি করে দেশকে অস্থিতিশীল করতে চাই, এ বিষয়ে সকলকে সজাগ থাকার জন্য অনুরোধ জানাচ্ছি।
এডভোকেট সুমন রায়
প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বাংলাদেশ সনাতন পার্টি বিএসপি

বাংলাদেশ সনাতন পার্টি (বিএসপি) সনাতনী সম্প্রদায়ের রাজনৈতিক ক্ষমতায়ন ও অস্তিত্ব রক্ষায় গঠন হয়েছে এবং সেই লক্ষ্যে কাজ করছে...
23/10/2025

বাংলাদেশ সনাতন পার্টি (বিএসপি) সনাতনী সম্প্রদায়ের রাজনৈতিক ক্ষমতায়ন ও অস্তিত্ব রক্ষায় গঠন হয়েছে এবং সেই লক্ষ্যে কাজ করছে।কোন ব্যাক্তি স্বার্থকে প্রধান্য দেওয়ার সুযোগ নাই।
এডভোকেট সুমন কুমার রায়
প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বাংলাদেশ সনাতন পার্টি

কেটে যাক অন্ধকার ফিরে আসুক আলো। দীপাবলির আলোয় আলোকিত হোক পুরো পৃথিবী। সবাইকে দীপাবলির শুভেচ্ছা। বাংলাদেশ সনাতন পার্টি বি...
18/10/2025

কেটে যাক অন্ধকার ফিরে আসুক আলো।
দীপাবলির আলোয় আলোকিত হোক পুরো পৃথিবী।
সবাইকে দীপাবলির শুভেচ্ছা।
বাংলাদেশ সনাতন পার্টি বিএসপি চট্টগ্রাম জেলা

"@বাংলাদেশ সনাতন পার্টি বিএসপি " এর পক্ষ থেকে  একাত্মতা প্রকাশজগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ধর্মীয় স্বাধীনতা হরণের অভিযোগ!জগন্ন...
17/10/2025

"@বাংলাদেশ সনাতন পার্টি বিএসপি " এর পক্ষ থেকে একাত্মতা প্রকাশ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ধর্মীয় স্বাধীনতা হরণের অভিযোগ!

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কালীপূজা উদযাপনের আনুষ্ঠানিক অনুমতি চাওয়ার দিন প্রক্টর তাজাম্মুল হক শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “কালী পূজা তো উত্তর ভারতের পূজা।”
এরপর শিক্ষার্থীরা উপাচার্য অধ্যাপক রেজাউল করিমের কাছে গেলে তিনি জানান, “ক্যাম্পাসে নতুন কোনো পূজার ট্র্যাডিশন শুরু করতে দেওয়া যাবে না।”

এই ঘটনায় ধর্মীয় স্বাধীনতা হরণের অভিযোগ তুলে ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা বিক্ষোভে অংশ নেন এবং কালীপূজার অনুমতি ও বিশ্ববিদ্যালয়ে একটি মন্দির প্রতিষ্ঠার দাবিতে স্মারকলিপি প্রদান করেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের ন্যায্য দাবির প্রতি বাংলাদেশ সনাতন পার্টি এর পক্ষে একাত্মতা প্রকাশ করছি।
কারো ধর্মীয় স্বাধীনতা হরণ করার অধিকার কোনোভাবেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের নেই।
বাংলাদেশ সনাতন পার্টি বিএসপি চট্টগ্রাম জেলা
#ধর্মীয়স্বাধীনতা #জগন্নাথবিশ্ববিদ্যালয়

সাংগঠনিক সার্বিক বিষয় ও চট্টগ্রাম জেলা অন্তর্ভুক্ত সকল উপজেলা এবং থানা কমিটির সদস্যদের নিয়ে মতবিনিময় সভা আয়োজন উপলক্ষে  ...
10/10/2025

সাংগঠনিক সার্বিক বিষয় ও চট্টগ্রাম জেলা অন্তর্ভুক্ত সকল উপজেলা এবং থানা কমিটির সদস্যদের নিয়ে মতবিনিময় সভা আয়োজন উপলক্ষে চট্টগ্রাম জেলা কমিটির মাননীয় সভাপতি শ্রী নারায়ণ মজুমদার এর সভাপতিত্বে আজ বিকেল ৫ ঘঠিকায় চট্টগ্রাম জেলা কার্যনির্বাহী কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সাংগঠনিক গুরুত্বপূর্ণ বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সাংগঠনিক ভাবে চট্টগ্রামকে আরো শক্তিশালি করতে চট্টগ্রাম জেলা সাংগঠনিক সম্পাদক পদে পরিবর্তন আনা হয়েছে যা খুব দ্রুত বিজ্ঞপ্তীর মাধ্যমে জানানো হবে। এবং আগামী ২৪ অক্টোবর রোজ শুক্রবার চট্টগ্রাম জেলা অন্তর্ভুক্ত সকল উপজেলা,ও চট্টগ্রাম মহানগর সকল থানা কমিটির সন্মানিত সভাপতি, সাধারণ সম্পাদকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠানের সিন্ধান্ত গ্রহণ করা হয়েছে যা খুব শীগ্রই বিজ্ঞপ্তী জারি করে জানানো হবে। আজকের গুরুত্বপূর্ণ সভায় উপস্থিত ছিলেন প্রবীণ রাজনীতিবিদ ও সুদক্ষ ব্যাক্তিত্ব সনাতনী সম্প্রদায়ের অহংকার আপনাদের সকলের সুপরিচিত প্রিয় মুখ চট্টগ্রাম জেলা কমিটির সন্মানিত সহ-সভাপতি শ্রী গৌরাঙ্গ প্রসাদ দে। আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা কমিটিকে সর্বোচ্চটা দিয়ে যিনি সাজাচ্ছেন আপনাদের সকলের সুপরিচিত মুখ চট্টগ্রাম জেলা কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক এডভোকেট সন্জয় চক্রবর্তী মহোদয়। এবং চট্টগ্রাম জেলা কমিটির অর্থ ও দপ্তর সম্পাদক শ্রী নয়ন বিশ্বাংগ্রী। গ্রুপের বিজ্ঞপ্তী দেখে ফোন বার্তায় আগামী ২৪ তারিখের অনুষ্ঠানে স্ব শরীরে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সুন্দর ভাবে পরিচালনা করতে সার্বিক সহযোগিতা করবেন বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা কমিটির সংগ্রামী যুগ্ন সাধারণ সম্পাদক শ্রী অজয় ভট্টাচার্য মহোদয়। আজকের গুরুত্বপূর্ণ মিটিংয়ে উপস্থিত থেকে যারা সহযোগিতা করেছেন সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
বাংলাদেশ সনাতন পার্টি বিএসপি চট্টগ্রাম জেলা

ওঁ দিব্যান্ লোকান্ সা গচ্ছতু🙏বাংলাদেশ সনাতন পার্টি বিএসপি চট্টগ্রাম জেলা কমিটির সন্মানিত সহ-সভাপতি শ্রী গৌরাঙ্গ প্রসাদ দ...
09/10/2025

ওঁ দিব্যান্ লোকান্ সা গচ্ছতু🙏
বাংলাদেশ সনাতন পার্টি বিএসপি চট্টগ্রাম জেলা কমিটির সন্মানিত সহ-সভাপতি শ্রী গৌরাঙ্গ প্রসাদ দে এর শ্যালক শ্রী সুখেন্দু দে এর সহধর্মিণী শ্রীমতি লক্ষি রানী দে আজ সকাল ৮ ঘটিকায় সৃষ্টিকর্তার ডাকে সারা দিয়ে দিব্যধাম প্রাপ্ত হয়েছে। তার মৃত্যুতে বাংলাদেশ সনাতন পার্টি বিএসপি চট্টগ্রাম জেলা কমিটির পক্ষ থেকে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
বাংলাদেশ সনাতন পার্টি বিএসপি চট্টগ্রাম জেলা

Address

Chittagong
Chittagong
4314

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ সনাতন পার্টি - Bsp সীতাকুণ্ড উপজেলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share